সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

আইউব'র পার্শ্বটীকা সম্বলিত আদাবুল মুফতি ১৪৩৮ হিজরিতে করাচী থেকে প্রকাশিত হয়েছে। মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের দারুল উলূম করাচি, ভারতের দারুল উলূম দেওবন্দে ফিকহ বিভাগের উচ্চতর শ্রেণিতে এ কিতাব গুরুত্বের সাথে পাঠদান করা হয়। ৭. লুব্বুল উসূল لب الأصول আরবি ভাষায় খুবই সংক্ষিপ্ত পরিসরে লেখা এ কিতাবের পরিচিতি প্রদান করতে গিয়ে মুফতি সাহেব বলেন- هذا منت متني وجزء ووجز يف علم اصول الفقه اذلى مبىن لرشائع والأحاكم وأساس لعلم احللال واحلرام অর্থাৎ এটি ইলমে ফিকহ'র সেসব মূলনীতির সংক্ষিপ্ত ও সুক্ষ্ণ পাঠ, যে মূলনীতিসমুহ শরীয়ত ও এর বিধানের মূলভিত্তি এবং হালাল হারাম জ্ঞানের বুনিয়াদ। ১৯৪৩ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দের মধ্যে কোন এক সময় এ কিতাব রচিত এবং কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। ৮. উসূলুল মাসাঈলিল খিলাফিয়্যা اصول املساءل اخللافية শরীয়তের মাসআলা মাসাঈল নিরূপণে বিভিন্ন মাযহাবের ফকীহ ও ইমামগণের মতানৈক্যের উসূল বা মূলনীতিসমূহ সংক্ষিপ্ত পরিসরে মুফতি সাহেব সংকলন করেছেন এ কিতাবে। মোট ৭৩ টি মূলনীতি আলোচনা করে পাদটীকায় প্রতিটি মূলনীতি সংশিষ্ট উদাহরণ গ্রন্থিত করা হয়েছে। আরবি ভাষায় রচিত এ কিতাব ১৯৬১ খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দে করাচি থেকে দ্বিতীয়বার প্রকাশিত হয়েছে।

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।