প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বহুগ্রন্থ প্রণেতা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ হাফিযাহুল্লাহ'র অভিমত
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়ায়ি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বর্তমানে শিক্ষিত সমাজের অনেকেই ফেইসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত। বেশির ভাগ মানুষই এগুলোকে নিছক সময় কাটানো অথবা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এরপরও কেউ কেউ এটাকে সীমিত পরিসরে জ্ঞানচচার্, দ্বীন প্রচারের মাধ্যম হিসেবেও নিয়েছেন। বর্তমান যুগে এর উপযোগিতা অস্বীকার করার উপায় নেই। মাওলানা মো. আবদুল আউয়াল হেলাল একজন আধুনিক-মনস্ক তরুণ ইসলামি চিন্তাবিদ। লেখালেখিতে তাঁর ভালো হাত রয়েছে। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি স্বীয় ফেইসবুক আইডিতেও সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লেখালেখি করেন। সম্প্রতি তাঁর রচিত 'সময়ের সাক্ষী' গ্রন্থটির পাণ্ডুলিপি পড়ে দেখেছি। লেখক মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলো এখানে জড়ো করেছেন। অনেক বিশিষ্ট ব্যক্তির জীবনী থেকে শুরু করে ধমীর্য়, সামাজিক ও ব্যক্তিগত স্মৃতিচারণা এখানে স্থান পেয়েছে। বইটির লেখাগুলো স্মৃতিচারণা আর ঘরোয়া আলাপের ভঙ্গিতে লেখা হলেও অনেক দুর্লভ তথ্যের সমাহার ঘটেছে। বিশেষত সায়্যিদ আলভি আল মালেকি র., মাওলানা আব্দুল জাব্বার গোটারগ্রামী র. প্রমুখের ব্যাপারে বাংলা ভাষায় আর কোনও লেখা আমার চোখে পড়েনি। আশা করি, এ লেখাগুলো ভবিষ্যতের গবেষকদের কাজে আসবে। কিছু কিছু লেখা লেখকের একান্ত ব্যক্তিগত হলেও বিষয়বস্তুর বিবেচনায় তা কৌতুহলী ও অনুসন্ধিৎসু পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করি।