সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রীতি, উচ্চারণের সঠিক নিয়ম, স্বরচিহ্ন, বচন, লিঙ্গভেদ, বিপরীত শব্দ, শব্দের আভিধানিক ও পারিভাষিক ব্যবহার এবং প্রয়োগকৌশল বর্ণিত হয়েছে। বিশেষ করে এসব শব্দের ব্যবহার সম্পর্কে ফিকহবিদ, উসূলবিদ এবং ভাষাবিজ্ঞানীগণের মতানৈক্য পরিস্কারভাবে উলেস্নখ করা হয়েছে। এ কিতাব প্রকাশিত হলে উপমহাদেশ এবং বহির্বিশ্বে বোদ্ধাগণের কাছে ব্যাপক আলোচিত হয়। বৈরুতের দারুল কুতুব আল ইলমিয়্যা থেকে ২০১০ খ্রিস্টাব্দে সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়েছে। ৫. আল কাওয়াঈদুল ফিকহিয়্যা القواعد الفقهية শরীয়তের মাসআলা মাসাঈল নিরূপণের মূলভিত্তি চারশ ছাব্বিশটি বিধি বিধান ও নিয়ম রীতি বিভিন্ন প্রামান্য সূত্র থেকে সংগ্রহ করে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ প্রতিটি বিষয়কে সহজবোধ্য করতে উপমা সংযুক্ত করে এ কিতাব সংকলন করেন। আরবি ভাষায় রচিত এ কিতাব ১৯৬১ খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দে করাচী থেকে দ্বিতীয়বার প্রকাশিত হয়েছে। ৬. আদাবুল মুফতি أدب املفىت ১৯৩৬ খ্রিস্টাব্দে আরবি ভাষায় স্বল্প পরিসরে রচিত এ কিতাবে ফাতাওয়া প্রদানের নিয়মকানূন উলিস্নখিত হয়েছে। ফাতাওয়া প্রদানকারিগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কিতাব মাদরাসা ই আলিয়া ঢাকার প্রকাশনা বিভাগ থেকে ১৯৬১ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দে করাচী থেকে দ্বিতীয়বার প্রকাশিত হয়। পাকিস্তানের শায়খ আদিল

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।