২. আল কুররাহ ফিল কুররাহ القرة ىف اكرة জানা যায় এক সময় কলকাতার কতিপয় আলিম ফুটবলসহ সব ধরণের খেলা হারাম বলে ফতোওয়া প্রদান করেন। এরই প্রক্ষিতে কলকাতা মোহামেডান স্পোটিং ক্লাব কর্তৃপক্ষ মুফতি সাহেবের কাছে ফতোওয়া জানতে চান। তখন তিনি ব্যাপক অনুসন্ধান চালিয়ে ফুটবলসহ চলিস্নশ প্রকার খেলার বৈধতা সম্পর্কে ষাট পৃষ্ঠার এ পাণ্ডুলিপি প্রস্তুত করেন। এটি প্রকাশিত হয়নি। বর্তমানে সন্ধান পাওয়া যায় না। ৩. আল ইযান ওয়াত তাবশির الايذان واتلشري এক সময় কলকাতায় মানুষ রামাদান মাসে সেহরির সময় সংকেত হিসেবে আযান দেয়ার প্রথা চালু করে। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও বাদানুবাদ শুরু হয়। মুফতি সাহেব স্বপ্রণেদিত হয়ে বিষয়টির সমাধান সম্বলিত মাত্র আট পৃষ্ঠার এ রিসালা প্রস্তুত করেন। বর্তমানে এটি নিখোঁজ। ৪. আত তা'রিফাতুল ফিকহিয়্যা اتلعرفات الفقهية মূল্যবান এ কিতাবটি একটি পরিভাষাকোষ। ফিকহ ও উসূলে ফিকহ অধ্যয়ণকারিগণের জন্য ফিকহ ও উসূলে ফিকহ'র পরিভাষা এবং এতদ্বিষয়ক বিভিন্ন কিতাবাদিতে উলিস্নখিত জটিল শব্দাবলীর ব্যাখ্যা নিয়ে পরিভাষাকোষখানি সংকলন করা হয়েছে। মোট ৪১৭ পৃষ্ঠার এ কিতাবে ৩০৯০টি শব্দ আলোচিত হয়েছে। আলোচ্য পরিভাষাকোষে আরবি বর্ণমালার μমানুযায়ী কুরাআনুল কারীম, হাদীস, ফিকহ ও আরবি ভাষা বিজ্ঞানের উদ্ধৃতিসহ প্রতিটি শব্দ ব্যাখ্যা করা হয়েছে। শব্দ গঠনের সঠিক
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।