আরবি ভাষায় তিনশত পৃষ্ঠার সুবৃহৎ ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন। কিন্তু উসূলে হাদীস বিষয়ক এ মূল্যবান গ্রন্থখানা প্রকাশিত হয়নি। ১৬. হাওয়াশিউস সা'দী حواىش اسعدي ১৩৫৬ হিজরি মুতাবেক ১৯৩৭ খ্রিষ্টাব্দে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ হাওয়াশিউস সা'দী নামে আরবি ভাষায় মুকাদ্দিমাতুশ শায়খ গ্রন্থের পার্শ্ব টীকা রচনা করেন। মূল গ্রন্থের সাথে সেই পার্শ্ব টীকা সে সময়ে কলকাতা থেকে প্রকাশিত হয়। শায়খ নূরুল বাশার মুহাম্মাদ নূরুল হক'র টীকা সম্বলিত হাওয়াশিউস সা'দী মূল কিতাবের সাথে করাচীর মাকতাবাহ মা'হাদ উসমান বিন আফফান থেকে ১৪৩৭ হিজরি মুতাবেক ২০১৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছে। ১৭. ইলমে হাদীস ক্য মাবাদিয়াত علم حديث ىك مباديات উদুর্ ভাষায় রচিত ১০১ পৃষ্ঠার এ পাণ্ডুলিপিতে হাদীসের উৎস, যুগে যুগে হাদীস সংরক্ষণের পদ্ধতি এবং উসূলে হাদীসের মৌলিক বিষয়াবলী আলোচিত হয়েছে। ১৯৪৬ খ্রিষ্টাব্দের জুন মাসে এ গ্রন্থ রচনা সমাপ্ত হয়েছে। মূলত: কলকাতা আলিয়া মাদরাসায় হাদীস পাঠদানের সময় প্রথম কয়েকদিন এ বিষয়ে মুফতি সাহেব ক্লাসে ব্যাপক আলোচনা করতেন। হাদীসের ছাত্রদের জন্য তা খুবই উপযোগি। ক্লাসের সেই আলোচনা উলিস্নখিত কিতাবে সংকলিত হয়েছে। মূল্যবান এই গ্রন্থখানি প্রকাশিত হয়নি। যতটুকু জানা যায় মুফতি সাহেবের ভাই সায়্যিদ নুমান বারাকাতি'র কাছে এই পাণ্ডুলিপি সংরক্ষিত ছিলো। ১৮. তালখীসু মারাসিলি ইবন আবি হাতিম تلخيص راسيل ابن اىب حاتم
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।