সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম রাব্বানীতে উদ্ধৃত হাদীসসমুহের তাখরীজ তথা কোন হাদীস কোন কিতাবে সংকলিত আছে, সে সকল হাদীসের মান ইত্যাদি বিষয়ে উমদাতুল মাজানী নামে আরবি ভাষায় একশত পৃষ্ঠার এ গ্রন্থ রচনা করেন। বর্তমানে এ পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায় না। ১৩. আল ইহসানুসসারি বিতাওদীহি তাফসীরিল বুখারী الإحسان اسارى بتوضيح تفسري ابلخاري ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহীহ বুখারী শরীফে কিতাবুত তাফসীরে যে হাদীসসমুহ সংকলন করেছেন মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ উলিস্নখিত শিরোনামে সে হাদীসসমুহের ব্যাখ্যা রচনা করেন। আরবি ভাষায় রচিত এ পাণ্ডুলিপিখানাও হারিয়ে গেছে। ১৪. মুকাদ্দিমা সুনানে আবু দাউদ مقدمة سنن اىب داود সিহাহ সিত্তাহ'র অন্যতম গ্রন্থ ইমাম আবু দাউদ সিজিস্তানী রাহিমাহুল্লাহ প্রণীত আসসুনান যা সুনানে আবু দাউদ নামে খ্যাত। মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ প্রাঞ্জল আরবি ভাষায় সুনানে আবু দাউদ'র একটি মুকাদ্দিমা বা ভূমিকা রচনা করেন। করাচী থেকে প্রকাশিত সুনানে আবু দাউদ'র সাথে সংযুক্ত হয়ে এটা প্রথম প্রকাশিত হয়। দ্বিতীয়বার কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। খুবই সংক্ষিপ্ত অথচ সারগর্ভ এ মুকাদ্দিমা পাঁচটি পরিচ্ছেদে বিন্যস্ত। প্রথম يف فضل علم احلديث বা ইলমে হাদীসের ফযিলত। দ্বিতীয় يف علم احلديث وذكر كتبها وطرق حتمل احلديث وأنواع املصنفات يف علم احلديث বা হাদীস শাস্ত্র, হাদীসের গ্রন্থাবলী, হাদীস গ্রহণ পদ্ধতি এবং ইলমে হাদীস বিষয়ে লিখিত গ্রন্থাবলীর পরিচিতি। তৃতীয় يف شاءة احلديث وتدونه وذكر اصحاح استة وزاها বা হাদীসের

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।