উমার ইবন আবদুল আযীয (৬৩-১০১ হিজরি) রাহিমাহুল্লাহ'র খিলাফতকালে প্রথম মিথ্যা হাদীস রচনার মতো ঘৃন্য কাজটি প্রকাশ পায়। তাৎক্ষণিক খলীফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র হাদীসকে সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় ফরমান জারি করেন। তখনই বিশেষজ্ঞ ইমামগণ হাদীস রচনাকারি মিথ্যাবাদিদের ষড়যন্ত্র মুকাবেলায় রিজাল শাস্ত্রের সূচনা করেন। যুগে যুগে হাদীসের ইমামগণ মিথ্যা হাদীস রচনাকারিগণের বিস্তারিত পরিচিতি এবং তাদের রচিত বানোয়াট হাদীস আলাদা গ্রন্থবদ্ধ করে গেছেন। যাতে অনাগতকালের মুসলমানগণ বানোয়াট হাদীসের ব্যাপারে সতর্ক থাকে। মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ পূর্ববর্তী ইমামগণের অনুসরণে কিতাবুল ওয়াদিঈন রচনা করেন। আরবি ভাষায় লেখা সংক্ষিপ্ত অথচ সারগর্ভ এ পাণ্ডুলিপিখানা হারিয়ে গেছে। ১২. উমদাতুল মাজানী বিতাখরিজি আহাদীসি মাকতুবাতি মুজাদ্দিদ আলফে সানি عمدة املجاين بتخرج احاديث كتوات جمدد الألف اثلاين হযরত মুজাদ্দিদে আলফে ছানী শায়খ আহমাদ সিরহিন্দি রাহিমাহুল্লাহ তাঁর যুগান্তকারী সংস্কার কাজে উদ্বুদ্ধ করতে আলিম উলামা এবং সমাজের বিভিন্ন পর্যায়ে স্বীয় অনুসারীগণের সাথে ব্যাপক পত্র যোগাযোগ রাখতেন। সেসব পত্রে তিনি কুরআন হাদীস থেকে প্রয়োজনীয় উদ্ধৃতি পেশ করতেন। মূল ফারসি ভাষায় লিখিত সেই পত্রাবলীর সংগ্রহ পরবর্তীতে মাকতুবাতে ইমাম রাব্বানী নামে তিন খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয়। আরবি, উদুর্, ইংরেজি, বাংলা প্রভৃতি ভাষায় মাকতুবাতে ইমাম রাব্বানী'র অনুবাদ হয়েছে। মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ মাকতুবাতে
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।