৮. হুসনুল খিতাব ফীমা ওয়ারাদা ফিল খিদাব حسن اخلطاب يف ما ورد يف اخلضاب খিযাব বা কলপ ব্যবহারের বিধান সম্বলিত হাদীসসমুহের সংকলন। একশত পৃষ্ঠার এ পাণ্ডুলিপি বর্তমানে নিখোঁজ রয়েছে। ৯. মানাহিজুস সুআদা مناهج اسعداء সামাজিক জীবনে ইসলামের বিধি বিধান সম্বলিত হাদীসসমুহের সংকলন। চলিস্নশটি অধ্যায়ে বিন্যস্ত একশত পৃষ্ঠার এ পাণ্ডুলিপি বর্তমানে নিখোঁজ রয়েছে। ১০. আসমাউল মুদালিসীন اسماء املدسني কোন হাদীস বর্ণনাকারি যখন নিজ উস্তাদ বা শায়খের নাম উহ্য রেখে উর্ধ্বতন শায়খের নাম উলেস্ন খপূর্বক হাদীস বর্ণনা করেন, রিজাল শাস্ত্রের পরিভাষায় তাকে মুদালিস্ন স ()مدس বলা হয়। মুফতি সাহেব এরূপ হাদীস বর্ণনাকারিগণের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি উলেস্ন খ করেছেন এ কিতাবে। সেই সাথে হাদীস পরিচিতি, বর্ণনাকারিগণের শ্রেণি বিভাগ এবং তাদলীস হাদীসের সংজ্ঞা ও বিধান সন্বিবেশিত করেছেন এ গ্রন্থে। লেখকের কঠোর পরিশ্রমলদ্ধ ইলমে হাদীস বিষয়ে আরবি ও উদুর্ ভাষার সংমিশ্রণে রচিত এ পাণ্ডুলিপি প্রকাশিত হয়নি। ১১. কিতাবুল ওয়াদিঈন كتاب اواضعني বিভিন্ন বিভ্রান্ত ফিরকার অনুসারীগণ নিজেদের হীন স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা হাদীস রচনার সূচনা করে। এরূপ বানোয়াট, মনগড়া হাদীসকে পরিভাষায় মাউদু হাদীস আর রচনাকারিগণকে ওয়াদিঈন (واضعني) বলা হয়। মুসলিম জাহানের খলীফা হিজরি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।