সালাহ কিতাবে তিনি নামাযের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক চলিস্নশ হাদীস সংকলন করেন। এ কিতাব প্রকাশিত হয়নি। মুফতি সাহেবের স্বহস্ত লিখিত পাণ্ডুলিপি রক্ষিত ছিলো। কিন্তু বর্তমানে এটির সন্ধান পাওয়া যায় না। ৪. আল আরবাঈন ফিস সালাতি আলান নাবী الأرعني يف اصلاة ىلع انليب শিরোনাম থেকেই বুঝা যাচ্ছে এটি দুরূদ শরীফ পাঠের ফযিলত বিষয়ে চলিস্নশ হাদীসের সংকলন। মুফতি সাহেব রচিত ও সংকলিত গ্রন্থ তালিকায় নাম পাওয়া গেলেও এটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। ৫. আল ইসতিবশার বিমু'জিযাতিন নাবিয়্যিল মুখতার الاستشار بمعجزات انليب املختار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, তাঁর সাথে চতুস্পদ জন্তুর কথা বলা ইত্যাদি মু'জিযা বিবৃত হাদীসসমূহ একত্রিত করে একশত পৃষ্ঠার এ সংকলন প্রস্তুত করেন মুফতি সাহেব। বর্তমানে এ পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায় না। ৬. আল আশারাতুল মাহদিয়্যা ফীমা ওয়ারাদা ফীহিল কালিমাতুত তায়্যিবাহ العرشة املهدية يف ما ورد فيه الكمة الطيبة পূর্ণ কালিমা তায়্যিবাহ বিবৃত হয়েছে এমন দশটি হাদীস এ পাণ্ডুলিপিতে সংকলিত হয়েছে। এটি প্রকাশিত হয়নি। ৭. জামিউ জাওয়ামিউল কালিম جامع جوامع الكم অল্প কথায় অধিক অর্থবোধক বাক্য সম্বলিত হাদীসের সংকলন। এ পাণ্ডুলিপি বর্তমানে নিখোঁজ রয়েছে।
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।