সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। ড. মাওলানা সাইফুল ইসলাম আল আজহারী'র তাহকীক সম্বলিত ফিকহুস সুনান ওয়াল আছার বৈরুতের বিশ্বখ্যাত প্রকাশনী দারুল কুতুব আল ইলমিয়্যা থেকে ২০১০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছে। ২. মীযানুল আখবার زيان الأخبار উসূলে হাদীস বা হাদীসের মূলনীতি বিষয়ে আরবি ভাষায় রচিত এ কিতাব মূলত: ফিকহুস সুনান ওয়াল আছার গ্রন্থের ভূমিকা হিসেবে ১৯৪০ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে ব্যাপক চাহিদার প্রেক্ষিতে স্বতন্ত্র কিতাব আকারেও প্রকাশিত হয়েছে। এমনকি মুফতি সাহেব নিজে মি'আরুল আছার (معيار الآثار) নামে মীযানুল আখবার'র উদুর্ শরাহ বা ব্যাখ্যা রচনা করেন। ১৯৫২ সালে এই শরাহ ঢাকা থেকে প্রকাশিত হয়। শায়খ উসামা সায়্যিদ মাহমুদ আল আযহারী'র মুকাদ্দিমা সম্বলিত মীযানুল আখবার কায়রো'র দারুল বাসায়ির থেকে ২০১২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছে। বর্তমানে মীযানুল আখবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত আলিম শ্রেণির পাঠ্য তালিকাভুক্ত রয়েছে। বাংলা অনুবাদ সম্বলিত মীযানুল আখবার ইতোমধ্যে ঢাকার কয়েকটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ৩. আল আরবাঈন ফিস সালাহ الأرعني يف اصلاة বিষয় ভিত্তিক চলিস্নশ হাদীস সংকলনের রেওয়াজ যুগ যুগ ধরে মুহাদ্দিস ইমামগণের মধ্যে প্রচলিত। মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ পূর্ববর্তী মুহাদ্দিসীনের অনুসরণে কয়েকটি বিষয়ে চলিস্নশ হাদীস সংকলন করেন। আল আরবাঈন ফিস

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।