সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, দৈনিক ইনকিলাব'র নির্বাহী সম্পাদক হযরত মাওলানা কবি রূহুল আমীন খান হাফিযাহুল্লাহ'র অভিমত سم االله ارمحن ارحيم حنمده ونصىل ىلع رسوهل اكرم، أما بعد নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে আমরা প্রার্থনা জানাই-রাব্বুল আলামীন! 'আমাদের সরল পথ প্রদর্শন করুন'। ইফরাত ও তাফরীত তথা চরম প্রান্তিকতামুক্ত যে পথ সে পথই সরল পথ-সিরাতুল মুস্তাকীম। নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ ও আল্লাহর মকবুল বান্দাগণ হলেন এই পথের দিশারী। এর বিপরীত হচ্ছে প্রান্তিক পথ ও মত। মধ্যপন্থা পরিহার করে প্রান্তিক পথ ও মত গ্রহণ করার কারণেই উদ্ভব ঘটেছে পথভ্রষ্ট বাতিল ফির্কাসমূহের। বক্ষমান গ্রন্থের প্রণেতা জনাব মো. আব্দুল আউয়াল হেলাল যথাযর্থই লিখেছেন, 'জীবনের সর্বক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনই ইসলামের মৌলিক শিক্ষা'। এ শিক্ষা পরিহার করেই আজ মুসলিম যুবকরা বিভ্রান্তির শিকার হচ্ছে দেশে দেশে। এই বিভ্রান্তির বেড়াজাল থেকে তাদেরকে মুক্ত করার জন্য তাদের সামনে নতুন করে সিরাতুল মুস্তাকীম তুলে ধরা খুবই প্রয়োজন এই সময়ে। আশার কথা, বিদগ্ধ লেখককে সে সাধনাতেই মশগুল দেখতে পাচ্ছি। ধর্মচিন্তা, জীবনালেখ্য, মতামত ও স্মৃতিচারণ এ চার অধ্যায়ের সমাহার- 'সময়ের সাক্ষী'। সাম্প্রতিক সময়ে ফেসবুকে পোস্টকৃত তাঁর কিছু লেখা পড়ে এগুলো গ্রন্থাকারে প্রকাশের পরামর্শ দিয়েছিলাম। তার আংশিক বাস্তবায়ন দেখে অত্যন্ত প্রীত হলাম। যদিও রাজনীতি বিষয়ক কোন লেখা এ গ্রন্থে স্থান পায়নি, তবে তা স্বতন্ত্র পুস্তক আকারে প্রকাশের ইচ্ছা ব্যক্ত করেছেন গ্রন্থকার। বক্তব্যের সমর্থনে যথাযথ ও নির্ভরযোগ্য দলীল প্রমাণ ও বলিষ্ঠ যুক্তি পেশ করাই লেখকের অন্যতম বৈশিষ্ট্য। বক্ষমান গ্রন্থেও তার স্বাক্ষর বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ, তিনি লেখককে দীর্ঘায়ু দান করুন, আরও লেখার তাওফীক এনায়েত করুন ও উত্তম পুরস্কারে ভূষিত করুন! আমীন।

১৩ অক্টোবর ২০১৯ ঢাকা

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।