৫. মা লা ইয়াসআ লিল কারী ما لا سع لقاري ইলমে তাজবীদ বিষয়ে মুফতি সাহেব রচিত এই গ্রন্থের নাম পাওয়া যায়। তবে গ্রন্থ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না।
খ. হাদীস ও উলূমে হাদীস حديث وعلوم احلديث মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ ভারতীয় উপমহাদেশে হিজরি চতুর্দশ শতকের একজন বিখ্যাত মুহাদ্দিস হিসেবে খ্যাত। হাদীসের সনদ, মতন, আসমাউর রিজাল, জারহ-তা'দীল প্রভৃতি বিষয়ে তাঁর জ্ঞান ছিলো মুজতাহিদ সুলভ। দীর্ঘ দিন তিনি হাদীস ও উলূমে হাদীসের বিভিন্ন বিষয় অধ্যাপনা করেছেন সুনামের সাথে। তাঁর ছাত্রবৃন্দের মধ্যে বহুসংখ্যক বাংলাদেশে ইলমে হাদীসে প্রাজ্ঞ আলিম হিসেবে স্বীকৃত। হাদীস ও উলূমে হাদীসের বিভিন্ন বিষয়ে তাঁর রচিত গ্রন্থাবলী নিম্মরূপ- ১. ফিকহুসসুনান ওয়াল আছার فقه اسنن والآثار মুফতি সাহেবের শ্রেষ্ঠতম কীর্তি হচ্ছে এ হাদীস সংকলন। ৪৪টি كتاب বা পর্ব, ৮৮টি باب বা অনুচ্ছেদ এবং ১২৬৯টি فصل বা পরিচ্ছেদে বিন্যস্ত এ গ্রন্থে সর্বমোট ১৫৭৯টি হাদীস সংকলিত হয়েছে। ফিকহ গ্রন্থের বিন্যাস রীতিতে বিন্যস্ত এ কিতাবখানা হানাফী মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ হাদীসের কিতাব হিসেবে বিবেচিত। কলকাতা নাখুদা মসজিদে খতীব ও মাদরাসার প্রধান মুফতি হিসেবে দায়িত্বরত অবস্থায় ১৩৫৮ হিজরির (১৯৩৯ খ্রী.) যিলহাজ্জ মাসে এ গ্রন্থের কাজ শুরু করে ১৩৫৯ হিজরির (১৯৪০ খ্রী.) ২৭ রামাদান সমাপ্ত করেন। সে বছরই মুহাম্মাদ মুফাযযাল হুসাইন নামক ব্যক্তির তত্বাবধানে