পদ্ধতি অবলম্বন করেছেন। কেবল ভাষা ভিন্ন। ঢাকা থেকে প্রকাশিত এ গ্রন্থ একসময় মাদরাসা শিক্ষাবোর্ড অনুমোদিত আলিম শ্রেণির পাঠ্য তালিকাভুক্ত ছিলো। ৩. আততানবীর ফী উসূলিত তাফসীর اتلنور يف اصول اتلفسري উসূলে তাফসীর বিষয়ে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ'র অনবদ্য রচনা আততানবীর ফী উসূলিত তাফসীর। সংক্ষিপ্ত অথচ অনন্য বৈশিষ্টমণ্ডিত আরবি ভাষায় লেখা এ গ্রন্থ তৎকালীন ইস্টপাকিস্তান মাদরাসা এডুকেশন বোর্ড অনুমোদিত ফাযিল শ্রেণির পাঠ্য তালিকাভুক্ত করা হয়। এ ছাড়া আরবি ও উদুর্ ভাষায় এ গ্রন্থের কয়েকটি ব্যাখ্যা গ্রন্থও রচিত হয়েছে। তন্মধ্যে একটি মুফতি মুহাম্মাদ ইবরাহীম রচিত আততাকরীর ফী শারহিত তানবীর ১৩৮৭ হিজরিতে প্রকাশিত হয়েছে। সময়ের প্রয়োজনে গুরুত্বপূর্ণ এ গ্রন্থ বাংলা অনুবাদও হয়েছে। ৪. আত তানদীদ ফিত তাজবীদ اتلنضيد يف اتلجود কুরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধ না হলে নামায বিশুদ্ধ হবে না। তাই মুসলমান নর নারীর জন্য বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য। তিলাওয়াত বিশুদ্ধ করার জরুরী অনুসঙ্গ হলো ইলমে তাজবীদ। যুগেযুগে বিভিন্ন ভাষায় ইলমে তাজবীদ বিষয়ে বিপুল সংখ্যক গ্রন্থাদি রচিত হয়েছে। মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্ল াহ আরবি ভাষায় সংক্ষিপ্ত পরিসরে রচনা করেন আত তানদীদ ফিত তাজবীদ। তেরোটি فصل বা পরিচ্ছেদে বিন্যস্ত এ কিতাবের শেষ দিকে মুফতি সাহেব ইলমে কিরাতে তাঁর অবিচ্ছেদ্য সনদ বিস্তারিত উলেস্ন খ করেছেন। ১৯৪৯ খ্রিষ্টাব্দে এ গ্রন্থ রচিত হয় এবং একই সালে ঢাকা থেকে প্রকাশিত হয়।
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।