১. আল ইত্তিহাফুল আশরাফ বিহাশিয়াতিল কাশশাফ الاحتاف الارشاف حباشية اكشاف আল্লামা আবুল কাসিম মাহমুদ ইবন উমার যামাখশারী (৪৬৭-৫২২ হিজরি) রচিত তাফসীর আল কাশশাফ বিশ্বব্যাপী পঠিত ও সমাদৃত। রচয়িতা আল্লামা যামাখশারী মু'তাযিলা মতবাদে বিশ্বাসী ছিলেন। আরবি ব্যাকরণ বিশেষজ্ঞ তাফসীরকারদের পন্থা অনুসরণ করে অনুপম ভাষাশৈলীতে রচিত এ তাফসীরে আহকামের ক্ষেত্রে মু'তাযিলা মতবাদকে প্রাধান্য দেয়া হয়েছে। এতদসত্বেও উন্নত ভাষাশৈলী এবং অসাধারণ ভাবগভীরতার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী উলামা এ তাফসীরের ভূয়সি প্রশংসা করেন। এমনকি দুনিয়ার বিভিন্ন দেশে মাদরাসাসমূহে পাঠ্য তালিকাভুক্ত করে নিয়েছেন। মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ তাফসীরে কাশশাফের সূরা আলে ইমরান অংশের হাশিয়া বা পার্শ্বটীকা রচনা করেন। তিনি পার্শ্বটীকায় তাফসীরে কাশশাফে বর্ণিত হাদীসসমূহের তাখরীজ করেছেন। সেই সাথে দুর্বোধ্য ও দ্ব্যার্থবোধক শব্দ ও বাক্যের ব্যাখ্যা, অস্পষ্ট মাসআলা স্পষ্টকরণ, বিভিন্ন স্থানে উলিস্নখিত মু'তাযিলা মতবাদ খণ্ডন, তাফসীরে উলিস্নখিত বিভিন্ন ব্যক্তি ও ঐতিহাসিক স্থানসমূহের সংক্ষিপ্ত পরিচিতি পেশ করেছেন। সাবলিল আরবি ভাষায় মাত্র ১৮৪ পৃষ্ঠার এ গ্রন্থ ১৩৬৬ হিজরির রামাদান মাসে রচনা সমাপ্ত হয়। ১৩৬৮ হিজরিতে ঢাকা থেকে প্রকাশিত হয়। ২. আল ওয়াসসাফ বিহাশিয়াতিল কাশশাফ اوصاف حباشية اكشاف মুফতি আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ তাফসীরে কাশশাফ'র সূরা ফাতিহা অংশের পৃথক একটি পার্শ্বটীকা রচনা করেন। আল ওয়াসসাফ বিহাশিয়াতিল কাশশাফ নামে উদুর্ ভাষায় রচিত এ পার্শ্বটীকায় তিনি সূরা আলে ইমরানের পার্শ্বটীকার
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।