সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৪. ড. মুহাম্মদ আবদুল্লাহ প্রাক্তন প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়। ৫. ড. মুস্তাফিজুর রহমান বহুগ্রন্থ প্রণেতা, সাবেক ভাইস চ্যান্সেলর ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ৬. মাওলানা আবদুল মান্নান সাবেক ধর্ম মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিষ্ঠাতা মহাপরিচালক ইনকিলাব গ্রুপ অব পাবলিকেশন্স। ৭. মাওলানা মুহি উদ্দীন খান সম্পাদক : মাসিক মদীনা, গবেষক, অনুবাদক, বহুগ্রন্থ প্রণেতা। ৮. মাওলানা মুহাম্মদ আমীনুল ইসলাম তাফসীরে নূরুল কুরআন (৩০ খণ্ড)সহ বহুগ্রন্থ প্রণেতা। ৯. ড. আ. র. ম. আলী হায়দার সাবেক প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়, গবেষক, বহুগ্রন্থ প্রণেতা। ১০. ড. আনওয়ারুল হক খতীবী সাবেক প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গবেষক, বহুগ্রন্থ প্রণেতা। রচনাবলি এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ি উলূমুল কুরআন, হাদীস ও উলূমুল হাদীস, সীরাত, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ প্রভৃতি জীবন ঘনিষ্ট নানা বিষয়ে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রাহিমাহুল্লাহ কর্তৃক আরবি ও উদুর্ ভাষায় রচিত গ্রন্থ সংখ্যা ২৫০টি। কিন্তু পরিতাপের বিষয় হলো ছোট বড় এ বিপুল সংখ্যক মূল্যবান গ্রন্থের মধ্যে প্রকাশিত হয়েছে মাত্র ২৭টি। তাও বর্তমানে সহজলভ্য নয়। আর অপ্রকাশিত পাণ্ডুলিপির বেশিরভাগই হারিয়ে গেছে। কিছু পারিবারিকভাবে সংরক্ষিত আছে। নিম্নে সংক্ষিপ্ত পরিসরে তাঁর রচনাবলি সম্পর্কে আলোকপাত করা হলো। ক. উলূমুল কুরআন علوم القرآن

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।