পরদিন ২৮ অক্টোবর রবিবার বায়তুল মুকাররম মসজিদ চত্বরে জানাযা শেষে কলুটোলা মহল্লার নকশবন্দী মসজিদের ঠিক দক্ষিণ পাশে তাঁকে দাফন করা হয়। মুফতি সাহেবের ছাত্র মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রাহিমাহুল্লাহ'র ছাত্রগণের সঠিক পরিসংখ্যান আমাদের জানা নেই। কলকাতা নাখোদা মসজিদ ও মাদরাসা (১৯৩৪-১৯৪৩), কলকাতা আলিয়া মাদরাসা (১৯৪৩-১৯৪৭), মাদরাসা ই আলিয়া ঢাকায় (১৯৪৭-১৯৫৯) তিনি নিয়মিত হাদীস, তাফসীর ও ফিকহ অধ্যাপনা করেছেন। পাশাপাশি কলকাতা এবং ঢাকায় তিনি নিজ গৃহে দারস প্রদান করতেন। মাদরাসা ই আলিয়া ঢাকা থেকে অবসর গ্রহণের পর ইন্তিকাল পর্যন্ত কলুটোলা নকশবন্দী মসজিদ সংলগ্ন নির্ধারিত কক্ষে নিয়মিত হাদীস এবং ফিকহের কিতাবাদি দারস প্রদান করেছেন। তাই দীর্ঘ এ সময়কালে কত সংখ্যক মানুষ তাঁর কাছে পাঠ গ্রহণ করেছেন তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তাঁর ছাত্রবৃন্দের মধ্যে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলিম, মুহাদ্দিস, মুফাসসির, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা। নিম্নে হাতেগুণা কয়েকজনের নাম উলেস্নখ করা হলো।
১. শায়খুল হাদীস আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী বহুগ্রন্থ প্রণেতা, সাবেক অধ্যক্ষ সৎপুর দারুল হাদীস আলিয়া মাদরাসা, সিলেট। ২. শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান বহুগ্রন্থ প্রণেতা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইছামতি দারুল উলুম আলিয়া মাদরাসা, সিলেট। সাবেক বিচারপতি, উম্মুল কুওয়াইন, আরব আমিরাত। ৩. ড. এম. এ. গফুর প্রাক্তন প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।