মুফতি সাহেবের উদ্যোগে নকশবন্দী মসজিদের প্রবেশ ফটকের বাঁ পাশে মীনারের নীচে একটি কক্ষ নির্মিত হয়। ১৯৫৯ খ্রিষ্টাব্দে মাদরাসা ই আলিয়া থেকে অবসর গ্রহণের পর তিনি প্রতিদিন নিয়মিত সেই কক্ষে বসে হাদীস ও ফিকহ'র দারস প্রদান করতেন। এছাড়া মুরিদানকে ইলমে তাসাউফের তা'লিম তারবিয়াতের কাজেও এ কক্ষটি ব্যবহার করতেন। সংসারজীবন মুফতি সাহেব স্বীয় মুরশিদ সায়্যিদ বারাকাত আলী শাহ রাহিমাহুল্লাহ'র কন্যা সায়্যিদা মাইমুনার সাথে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ পত্নীর গর্ভে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে শিশু বয়সে ইন্তিকাল করেন। প্রথমা পত্নীর ইন্তিকালের পর তিনি দ্বিতীয়বার সায়্যিদা ফাতিমা নাম্নী মহিয়ষী মহিলাকে বিয়ে করেন। এ পত্নীর গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে অল্প দিনের মধ্যে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। সায়্যিদা আমিনা নাম্নী সে কন্যা সন্তান প্রাপ্ত বয়স্কা হলে মুফতি সাহেব নিজ হাতে তাঁকে পাত্রস্ত করেন। দ্বিতীয়া পত্নীর ইন্তিকাল হলে তাঁর বোন সায়্যিদা খাদিজাকে মুফতি সাহেব বিয়ে করেন। তিনি নিঃসন্তান অবস্থায় মুফতি সাহেবের ইন্তিকালের দশ বছর পর ১৯৮৪ খ্রিষ্টাব্দে ঢাকায় ইন্তিকাল করেন। ইন্তিকাল ১৯৭৪ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর মুফতি সাহেব শারীরিক অসুস্থতার কারণে বায়তুল মুকাররম মসজিদের খতীবের দায়িত্ব থেকে চার মাসের ছুটি নেন। ২৭ অক্টোবর শনিবার (১০ শাওয়াল ১৩৯৫ হিজরি) বাদ মাগরিব তিনি নিজ খানেকায় খতমে খাজেগান আদায় করে উপস্থিত মুরিদানকে নিয়ে দীর্ঘ মুনাজাত করেন। নিকটজনেরা তাঁকে ভগ্ন স্বাস্থের কারণে বিশ্রামের কথা বললে তিনি বলেন - ঠিক আছে, কাল থেকে আমি আর কথা বলবো না। রাত দু'টার দিকে জাগ্রত হয়ে তিনি তাহাজ্জুদ নামায আদায়ের পর শ্বাস কষ্ট শুরু হয়। মুহতারামা পত্নী সায়্যিদা খাদিজা পাশের রুম থেকে কন্যা ও জামাতোকে ডেকে আনেন। তাঁরা এসে দমনী পরীক্ষা করে দেখেন ইতোমধ্যে তিনি মাওলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন।
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।