মাদরাসা ই আলিয়া ঢাকা ১৯৪৭ সালে দেশভাগ হয়ে গেলে কলকাতা আলিয়া মাদরাসা ঢাকায় স্থানান্তর হয়। অন্যান্য সহকর্মীগণের সাথে মুফতি সাহেবও ঢাকায় চলে এসে নিয়মিত অধ্যাপনা অব্যাহত রাখেন। ১৯৫৫ খ্রিষ্টাব্দে তিনি মাদরাসা ই আলিয়া ঢাকা'র হেড মৌলভী মনোনীত হন। সে সময় থেকে পাঠদানের পাশাপাশি মাদরাসার প্রাশাসনিক কাজও দক্ষতার সাথে আনজাম দেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর তিনি মাদরাসা ই আলিয়া ঢাকা থেকে অবসর গ্রহণ করেন। বায়তুল মুকাররম মসজিদ ও জাতীয় ঈদগাহ ১৯৬৪ খ্রিষ্টাব্দে মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে মুফতি সাহেব বায়তুল মুকাররম মসজিদের খতীব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতোপূর্বে ১৯৫৫ খ্রিষ্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের অনুরোধে পুরানা পল্টন ময়দানে (বর্তমান আউটার স্টেডিয়াম) অবস্থিত জাতীয় ঈদগাহে নিয়মিত ঈদের নামাযে ইমামতি করে আসছিলেন। মসজিদ সংস্কার ঢাকার সূত্রাপুর থানার অন্তর্গত কলুটোলা মহল্লায় ১৮২২ খ্রিষ্টাব্দে নির্মিত হয় একটি মসজিদ। মূলত: কলুটোলা মহল্লার অধিকাংশ বাসিন্দা ছিলো হিন্দু সম্প্রদায়ের। ১৯৪৬ খ্রিষ্টাব্দে হিন্দু -মুসলিম ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় উক্ত মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এমনকি স্থানীয় হিন্দু বাসিন্দারা মসজিদ ঘরটিকে আস্তাকুঁড়ে পরিণত করে। দেশ ভাগের পর কলুটোলার হিন্দু বাসিন্দারা ব্যাপকহারে ভারতে পাড়ি জমায়। কিন্তু মহল্লার মসজিদটি ভগ্নপ্রায় অনাবাদ পড়ে থাকে। মুফতি সাহেব তাঁর নিকটাত্মীয় নারিন্দার পীর সাহেব মাওলানা শাহ আবদুস সালাম (ওফাত ১৯৬৭ খ্রী:) সাহেবের সহযেগিতায় উক্ত মসজিদ ঘরটি সংস্কার করে নিয়মিত নামাযের ব্যবস্থা করেন। নিজে মুতাওয়ালিস্নর দায়িত্ব গ্রহণ করে মসজিদটির নামকরণ করেন নকশবন্দী মসজিদ। ১৯৫৩ খ্রিষ্টাব্দে মুফতি সাহেব মসজিদের ঠিক বিপরীত দিকের বাড়িটি μয় করে সেখানেই নিজের বসত গড়েন।
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।