সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহেবকে। মুফতি সাহেব কলকাতা আলিয়া মাদরাসায় লেখাপড়ার পাশাপাশি পিতার ডিসপেন্সারি, পারিবারিক ছাপাখানা পরিচালনা এবং পিতার স্থলাভিসিক্ত হয়ে মসজিদে ইমামতি ও মক্তব পরিচালনা করতে শুরু করেন। নাখোদা মসজিদ, মাদরাসা ও দারুল ইফতা ১৯২৬ সালে কলকাতার চিৎপুরে প্রতিষ্ঠিত হয় নাখোদা মসজিদ ও মাদরাসা। মাদরাসার দারুল ইফতা (ফাতাওয়া বিভাগ) অল্প সময়ে সারা বাংলায় প্রসিদ্ধ হয়ে ওঠে। ১৯৩৪ সালে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ নাখোদা মসজিদের সহকারি ইমাম এবং মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৩৫ সালে দারুল ইফতার প্রধান মুফতির দায়িত্ব তাঁর উপর অর্পিত হয়। তিনি নিয়মিত মাদরাসায় হাদীস এবং আরবি সাহিত্য অধ্যাপনার পাশাপাশি ব্যাপক ফতোওয়া দেয়ার কাজে নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করেন। কোন কোন সূত্র মতে এ প্রতিষ্ঠানে অবস্থানকালিন তাঁর প্রদত্ত ফতোওয়ার সংখ্যা লক্ষাধিক। ১৯৩৭ সালে সরকার মুফতি সাহেবকে মধ্য কলকাতার কাযী পদে নিয়োগ দান করে। ১৯৩৮ সালে তিনি বঙ্গীয় সরকারের উপদেষ্টা মনোনীত হন। ১৯৪০ সালে নিখিল বঙ্গ কারী সমিতির সভাপতি পদে তাঁকে বরণ করা হয়। এ সময় সরকারের অনুরোধে প্রায়শই বিচার বিভাগীয় জুরীতে তাঁকে অংশগ্রহণ করতে হতো। সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে ইসলামি এবং জনহিতকর কাজের মাধ্যমে তিনি অল্প সময়ে খ্যাতিমান হয়ে ওঠেন। কলকাতা আলিয়া মাদরাসা কলকাতা আলিয়া মাদরাসার তৎকালিন অধ্যক্ষ খানবাহাদুর যিয়াউল হক'র অনুরোধে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ ১৯৪৩ খ্রিষ্টাব্দের ২ জুলাই কলকাতা আলিয়া মাদরাসায় প্রভাষক পদে যোগদান করেন। অসাধারণ মেধা ও পাণ্ডিত্যের কারণই তিনি সে সময় কামিল ক্লাসে তাফসীরে বাইদাওয়ি, বুখারী শরীফ প্রথম খণ্ড পাঠদান করতেন।

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।