সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

করেন। ১৯৩১ খ্রিষ্টাব্দে ফাযিল এবং ১৯৩৩ খ্রিষ্টাব্দে হাদীস বিভাগে কামিল পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্বর্ণ পদকে ভূষিত হন। কলকাতা আলিয়া মাদরাসায় তাঁর উস্তাদগণের মধ্যে রয়েছেন শামসুল উলামা আল্লামা ড. হেদায়েত হোসাইন, শামসুল উলামা মাওলানা ইয়াহইয়া সাহসারামী, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা ইসমাঈল বিহারী, মাওলানা নূরুল্লাহ স্বন্দ্বীপী, মাওলানা বিলায়েত হোসাইন বীরভূমী, মাওলানা মুশতাক আহমাদ কানপুরী, বাহরুল উলুম আল্লামা মুহাম্মাদ হোসাইন সিলেটী, মাওলানা সিদ্দিক আহমাদ ইসলামাবাদী, মাওলানা সূফি উসমান গণী প্রমুখ যুগ শ্রেষ্ঠ উলামায়ে কিরাম। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর মুফতি আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রাহিমাহুল্লাহ তাঁর উস্তাদ শামসুল উলামা মাওলানা ইয়াহইয়া সাহসারামী এবং মাওলানা মুশতাক আহমাদ কানপুরীর কাছে জ্যোতির্বিজ্ঞানে বিশেষ পাঠ গ্রহণ করে বুৎপত্তি অর্জন করেন। এছাড়া মাওলানা মুশতাক আহমাদ কানপুরীর কাছে ইলমুল মাওয়াকিত ও ইলমুল কিয়াফা এবং ফতোওয়া প্রদানের বিশেষ নিয়ম কানুন শিক্ষা গ্রহণ করে ইজাযাত লাভ করেন। এ সময় হিজাযের বিখ্যাত দুই মুহাদ্দিস শায়খ উমার হামদুন ও শায়খ মুহাম্মাদ আল ইয়ামানী'র কাছ থেকে ইলমে হাদীসে বিশেষ ইজাযাত ও সনদ লাভ করেন। কর্মজীবন মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ'র ঘটনাবহুল কর্মজীবন অতিবাহিত হয়েছে কলকাতা এবং ঢাকা কেন্দ্রীক। ছাত্রজীবনে পিতার মৃত্যুতে পরিবারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়েই তাঁর কর্মজীবনের সূচনা। মুফতি সাহেব ছিলেন পিতার জীবিত সন্তানগণের সবার বড়। ১৯২৭ সালে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুফতি সাহেবের পিতা মাওলানা সায়্যিদ আবদুল মান্নান ইন্তিকাল করেন। সঙ্গত কারণেই পিতার ইন্তিকালের পরপরই সংসারের দায়িত্ব নিতে হয় মুফতি

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।