সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষা জীবন মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ চৌদ্দ বছর বয়স পর্যন্ত কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন না। পিতা ও চাচার কাছেই বিভিন্ন বিষয়ে তাঁর পাঠ গ্রহণের সূচনা হয়। মাত্র পাঁচ বছর বয়সে তিনি চাচা সায়্যিদ আবদুদ দাইয়্যান রাহিমাহুল্লাহর তত্বাবধানে কুরআনুল কারীম খতম সম্পন্ন করেন। সেই সময়েই বিদ্যুৎসাহি চাচার কাছে উদূর্ ও ফার্সি প্রাথমিক পর্যায়ের কিতাবাদি পাঠ সমাপ্ত করেন। আট বছর বয়সে তাঁর পিতা তাঁকে স্বীয় মুরশিদ সায়্যিদ বারাকাত আলী শাহ মুজাদ্দিদী রাহিমাহুল্লাহর খিদমাতে নিয়ে যান। শাহ সাহেব আপন মুরিদের শিশু পুত্রকে নিজ তত্বাবধানে তালিম তারবিয়াত প্রদানে আগ্রহ প্রকাশ করেন। পিতার সম্মতিতে শাহ সাহেবের দরবারে দুই বছর অবস্থান করেন বালক আমীমুল ইহসান। সেসময় তিনি আরবি ব্যাকরণের প্রাথমিক পাঠ সমাপ্ত করেন। ইলমে তাজবীদ এবং উচ্চতর ফার্সি সাহিত্য তখনই অধ্যয়ণ করেন। চৌদ্দ বছর বয়সকালে কোন প্রতিষ্ঠানে ভর্তি না হয়েও তিনি মাওলানা মাজিদ আলী জৌনপুরী, মাওলানা আবদুর রাহমান কাবুলী, আল্লামা কারামত আলী পানজাবী প্রমুখ বরেণ্য আলিমের কাছে উচ্চতর আরবি ব্যাকরণ, ফিকহ, উসূল, মানতিক প্রভৃতি বিষয়ে জ্ঞানার্জন করেন। এ ছাড়া সে সময়ের বিখ্যাত দুই ক্যালিগ্রাফার আবদুর রাহমান খাঁ ও সায়্যিদ ফযলুর রাহমান'র তত্বাবধানে হস্তলিপি এবং পাথরের গায়ে খুদাই করে লিখন পদ্ধতি শিক্ষা গ্রহণ করেন। স্বীয় পিতার কাছে ইউনানী চিকিৎসা শাস্ত্র, কারী আবদুস সামি'র কাছে ইলমে কিরাত এবং স্বীয় আত্মীয় আবদুল কারিম'র কাছে ইংলিশ ভাষাও শিক্ষা গ্রহণ করেন। ১৯২৬ সালে পনেরো বছর বয়সে মুফতি আমীমুল ইহসান কলকাতা আলিয়া মাদরাসায় আলিম ক্লাসে ভর্তি হন। এখানে তিনি যুগ শ্রেষ্ঠ আলিম পণ্ডিতগণের কাছে পাঠ্যμমভুক্ত দারসে নিযামীর কিতাবাদি কৃতিত্বের সাথে অধ্যয়ণ করেন। ১৯২৯ খ্রীষ্টাব্দে আলিম পরীক্ষায় বোর্ডের মেধা তালিকায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করে উত্তীর্ণ হন। তবে হাদীস বিষয়ে বোর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে স্বর্ণ পদক লাভ

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।