সময়ের সাক্ষী
/ ٢٧٦
📝 نص 📖 PDF

লেখকের পিতা, উস্তাযুল উলামা শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান দামাত বারাকাতুহু'র দোয়া

سم االله ارمحن ارحيم احلمد الله اذلي وحده واصلاة واسلام ىلع من لا نيب بعده، وعد বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের যুগ চলছে এখন। তাই মুসলিম তরুণদের উচিত প্রযুক্তি নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ সঠিক ব্যবহারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও সর্বজনিন শিক্ষা প্রচারে সাধ্যমত চেষ্টা অব্যাহত রাখা। ২০১৮ সালে লন্ডন সফরকালীন সময়ে আমার বড় ছেলে মো. আবদুল আউয়াল হেলাল ফেইসবুকে প্রচারিত তার কিছু লেখা পড়ে শুনায়। তখনই মনে হয়েছে নাতিদীর্ঘ এই লেখাসমূহ ফেইসবুকের পাশাপাশি বই আকারে প্রচার হওয়া দরকার। সে অনুযায়ী তাকে এসব লেখা একত্রিত করে বই প্রকাশের নির্দেশনা দিই। এবার লন্ডন অবস্থানকালীন ফেইসবুকে প্রচারিত লেখাসমূহ থেকে বাছাইকৃত কিছু লেখা গ্রন্থবদ্ধ করে আমাকে দেখালো। এর মধ্যে অধিকাংশ লেখা আমি পড়িয়ে শুনেছি। আমার বিশ্বাস এই লেখাসমূহ গ্রন্থাকারে প্রকাশিত হলে সমাজের উপকারে আসবে। দোয়া করি আল্লাহপাক যেনো আমাদেরকে তাঁর দ্বীনের সঠিক শিক্ষা প্রচার প্রসারের তাওফিক দেন। তাঁর হাবীবের উসিলায় এসব কবুল করেন।

(মো. হবিবুর রহমান) ২৮ আগস্ট ২০১৯ লন্ডন

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.