সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ ও তাঁর রচনাবলি

ভারতীয় উপমহাদেশে ইলমে হাদীস ও ইলমে ফিকহ অধ্যয়ন, অধ্যাপনা এবং এতদ্বিষয়ে গ্রন্থ প্রণয়নের ইতিহাসে প্রাত:স্মরণীয় এক নাম মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রাহিমাহুল্লাহ। ১৯১১ সালের ২৪ জানুয়ারি সোমবার (১৩২৯ হিজরির ২২ মুহাররাম) অবিভক্ত ভারতের বিহার প্রদেশের মুঙ্গির জেলার পাঁচনা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এ মনীষী। তাঁর পিতা সায়্যিদ আবদুল মান্নান (১৮৮৪-১৯২৭ খ্রিষ্টাব্দ) মাতা সায়্যিদা সাজিদা। পিতামাতা উভয় দিক থেকেই তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। মুফতি সাহেবের বিভিন্ন রচনায় তাঁর নসবনামা বিস্তারিত উলেস্নখ আছে। মুফতি সাহেবের পূর্বপুরুষ সায়্যিদ আহমাদ রাহিমাহুল্লাহ সিরিয়া ও হিজাযের মধ্যবর্তী জাযনীর নামক স্থান থেকে সুলতান তুঘলকের শাসনামলে (১২২৫-১২৫১ খ্রিষ্টাব্দ) দিলিস্নতে আগমণ করেন। সুলতান তুঘলকের অনুরোধে সায়্যিদ আহমাদ ইসলাম প্রচারের জন্য বিহার প্রদেশের মুঙ্গির জেলায় চলে যান। মুঙ্গিরের রূহী নামক স্থানে স্থায়ী বসত করে নিষ্ঠার সাথে ইসলাম প্রচার ও ইসলামি শিক্ষা বিস্তারে বিশাল ভূমিকা পালন করেন। ফলে সুলতান তুঘলক স্বপ্রণোদিত হয়ে তাঁকে মুঙ্গির জেলার চৌদ্দটি গ্রামের জায়গির প্রদান করেন।

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।