জন্য আল্ল াহ রসূলের এশকে আশেক কবি, সাধক কবি যে অমর বাণী রাখিয়া গিয়াছেন, তাহাই তাঁহাকে অমর করিয়া রাখিয়াছে। ভবিষ্যতেও রাখিবে। (সিলট একাডেমী পত্রিকা, এপ্রিল- মে ১৯৭৯, পৃষ্ঠা ৩০ ।) শিতালং শাহ ও রাধারমন প্রসঙ্গ প্রয়াত গবেষক ড. বিজন বিহারী পুরকাস্থ রচিত পাঠক প্রিয় একটি গ্রন্থ শ্রীহট্টের শ্রেষ্ঠ সন্তানেরা। কলকাতা থেকে প্রকাশিত এ গ্রন্থে সূফি কবি শিতালং শাহ'র সংক্ষিপ্ত জীবনী স্থান পেয়েছে। ড. বিজন বিহারী পুরকাস্থ দাবি করেছেন শিতালং শাহ লোককবি রাধারমন দত্ত কর্তৃক প্রভাবিত ছিলেন। প্রমান হিসেবে তিনি বলেছেন, শিতালং শাহ এবং রাধারমন দত্ত উভয়ের গানে ভাব ও ভাষাগত প্রচুর সাদৃশ্য লক্ষ করা যায়। আমরা ড. বিজন বিহারী পুরকাস্থ মহাশয়ের সাথে দ্বিমত পোষণ করি। কারণ এ যাবতকালে যত গবেষক সিলেটের মরমী সাহিত্য সম্পর্কে আলোকপাত করেছেন প্রত্যেকেই কম বেশি শিতালং শাহ এবং রাধারমন উভয়ের রচনা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু একমাত্র ড. বিজন বিহারী পুরকাস্থ ছাড়া অন্য কেউ এমন দাবি করেন নি। আমরা বরং ড. পুরকাস্থ মহাশয়ের সূত্রানুযায়ি এই দাবি সামনে নিয়ে আসতে পারি যে, লোককবি রাধারমন দত্ত (১৮৩৩- ১৯১৫) সূফি কবি শিতালং শাহ কর্তৃক প্রভাবিত ছিলেন। কারণ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে ১৮৩৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন লোককবি রাধারমন দত্ত। পূর্বেই উলেস্ন খ করা হয়েছে শিতালং শাহ জন্মগ্রহণ করেছেন ১৮০০ খ্রিস্টাব্দে (মতান্তরে ১৮০৬)। সুতরাং রাধারমনের জন্মের বছর শিতালং শাহ ৩৩ বছর বয়সের পরিণত যুবক। তখনকার সময় বৃহত্তর সিলেটের আধ্যাত্মিক চেতনায় প্রভাবিত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে শিতালঙ্গি রাগ। সুতরাং উভয়ের রচনায় ভাব ও ভাষাগত সাদৃশ্যের কারণে সহজেই ধরে নেয়া যায় রাধারমন দত্ত শিতালং শাহ কর্তৃক প্রভাবিত ছিলেন। এর বিপরীত কথা যুক্তিতে ঠেকে না। ১৬ আগস্ট ২০১৯
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।