সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

২০০৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে মরমী কবি শিতালং শাহ নামক গ্রন্থ। গ্রন্থখানা সংকলন ও সম্পাদনা করেছেন প্রখ্যাত গবেষক অধ্যাপক নন্দলাল শর্মা (জন্ম : ১৯৫১)। এ গ্রন্থে সূফি কবি শিতালং শাহ সম্পর্কে বিভিন্ন গবেষকের লেখা আটারোটি সমৃদ্ধ প্রবন্ধ সংকলিত হয়েছে। এ ছাড়া সংকলক শিতালং গীতি সংগ্রহ শিরোনামে ২৪১টি গান সংকলন করেছেন এ গ্রন্থে। ২০১২ খ্রিস্টাব্দের ৩ নভেম্বর বারঠাকুরী গ্রামের মহিউদ্দিন আলতা'র মাধ্যমে সিলেটী নাগরী ভাষায় ৩৬৫ পৃষ্ঠার হস্ত লিখিত একটি পাণ্ডুলিপি উদ্ধার করতে সক্ষম হই। এ পাণ্ডুলিপির স্ক্যান কপি আমার সংরক্ষণে আছে। মূল কপি বারঠাকুরী গ্রামের মৃত আবদুল লতিফ'র পুত্র জালাল উদ্দীনের কাছে সংরক্ষিত আছে। পাণ্ডুলিপিখানিতে লিপিকারের নাম ও তারিখ উলেস্ন খ নেই। অনুমান করা যায়, মৃত আবদুল লতিফ হয়তোবা নিজ হাতে লিখেছিলেন, না হয় পূর্ববর্তী কারো হাতে লেখা কপি সংগ্রহ করেছিলেন। উলেস্ন খ্য যে, মরহুম আবদুল লতিফ শিতালঙ্গি রাগের একজন বিখ্যাত গায়ক ছিলেন। সিলেট বেতারের আমন্ত্রণে তিনি বহুবার বেতারে শিতালঙ্গি রাগ গেয়েছেন। ২০১৪ খ্রিস্টাব্দে লন্ডনে পরিচয় হয় সিলেটী নাগরী ভাষা গবেষক মি. জেমস'র সাথে। ভদ্রলোকের সংগ্রহে সিলেটী নাগরী ভাষায় লেখা দুর্লভ বহু পাণ্ডুলিপি আছে। এর মধ্যে প্রায় সাত'শ পৃষ্ঠার হাত লেখা শিতালং শাহ রচিত মুশকিল তরাণ গ্রন্থের পাণ্ডুলিপিও আছে। তিনি আসামের গোয়াহাটি ইউনিভার্সিটির আর্কাইভ থেকে মাইেμাফিল্ম কপি সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন। পূর্ব লন্ডনে তাঁর বসতঘরে সে পাণ্ডুলিপি দেখার সুযোগ হয়েছে। সূফি কবি শিতালং শাহ রাহিমাহুল্ল াহ'র আলোচনায় প্রখ্যাত রম্য সাহিত্যিক মতিন উদ্দীন আহমদ বলেন, মৃত্যুর দুয়ার পার হইয়া রাসূলুল্লাহ সা.'র সুপারিশে মোকান হীন মোকামে (শিতালং শাহ'র ভাষায় মোকানে লা মোকাম) পৌঁছিয়া গিয়া পরমাত্মার মাঝে লীন হইয়া গিয়া চির মিলনের প্রবল আকাঙ্খায় নানাভাবে এমন সব উচ্চাঙ্গের ভাব প্রকাশ করিয়া, আর মানবকুলকে পরকালের জন্য ইহকাল হইতে প্রস্তুতি নিবার

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।