সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রচনাবলি সূফি কবি শিতালং শাহ'র পুরো রচনা সিলেটী নাগরী হরফে লেখা। তাঁর রচনা সম্ভার সুবিন্যস্ত গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। ব্যাপক অনুসন্ধানের পর তাঁর রচিত গানের তিনটি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায়। এক. মশকিল তরাণ দুই. কিয়ামত নামা তিন. রাগ বাউল এ তিন পাণ্ডুলিপির পৃষ্ঠা সংখ্যা মোট ১২০০। শিতালং শাহ রচিত গান গ্রন্থাকারে প্রকাশিত না হলেও বিভিন্ন গবেষক বিভিন্ন সময়ে তাঁর গান সংগ্রহ করতে উদ্যোগি হয়েছেন। কিছু কিছু গান সিলেটী নাগরী থেকে বাংলা লিপ্যান্তর করে প্রকাশও করেছেন। জানা যায় জকিগনজের অবিস্মরণীয় ব্যক্তিত্ব বাংলা রম্য সাহিত্যের শক্তিমান লেখক মতিন উদদীন আহমদ (১৯০০-১৯৮০) শিতালং শাহ'র পৌত্র মরহুম আহমদ আলীর কাছে সংরক্ষিত কবির স্বহস্ত লিখিত একটি পাণ্ডুলিপি সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে জমা দেন। মাইেμাফিল্ম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রাখা সে পাণ্ডুলিপি পরবর্তীতে কী হয়েছে বা কী অবস্থায় আছে কিছুই জানা যায় না। ১৯৪৭ খ্রিস্টাব্দে সৈয়দ মুর্তজা আলী শিতালঙ্গি রাগ নামে কিছু গান গ্রন্থাকারে প্রকাশ করেন। বর্তমানে এ বইয়ের সন্ধান পাওয়া যায় না। প্রখ্যাত ফোকলোর সংগ্রাহক ও গবেষক চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষণ (১৯২১-১৯৮৮) শিতালং শাহ'র তিন'শটি গান সংগ্রহ করে বাংলা একাডেমিতে জমা দিয়েছিলেন। অমূল্য সে সংগ্রহ বাংলা একাডেমিতে বর্তমানে কী অবস্থায় আছে জানা যায় নি। শিক্ষাবিদ গবেষক ড. এস এম গোলাম কাদির (জন্ম : ১৯৩৩) জালালাবাদের সাংস্কৃতিক ঐতিহ্য গ্রন্থে কিছু গান লিপ্যান্তর করে গ্রন্থিত করেছেন। শেকড় সন্ধানী গবেষক ফজলুর রহমান সিলেটের একশ একজন ও সিলেটের কাব্য সাধনা গ্রন্থদ্বয়ে কিছু গান সংকলন করেছেন। বিশিষ্ট গবেষক অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আবদুর রহীম জকি (১৯৪১-২০১৩) সূফি সাধক শিতালং শাহ গ্রন্থে কিছু গান সংকলন করেছেন।

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।