সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

এই পাঁচ হরফে বান্দে মোহাম্মদী দ্বীন। পাছআনফাসেতে জপো ইল্ল াল্ল াহু নাম লাহুত খুলিয়া শুদ্ধ হইব ইছলাম। পবন কাষ্ঠে বান্দে নৌকা শরিয়ত মস্তফা কাণ্ডারী নৌকা ভরিয়া উম্মত। নবীর তরিকা লইলে হইবে মকবুল নৌকায় তুলিয়া লইয়া আল্ল ার রছূল। যে জনেতে না চড়িবে নৌকা শরিয়ত নিশ্চয় ডুবিবে সেই হইয়া লা উম্মত। নবীর তরিকে করে বন্দেগি এলাহির হাশরে তরাণ হবে শফাতে নবীর। শিতালং ফকিরে কহে আল্ল াহ নিরঞ্জন সংকটে উছিল া মোর নবীর চরণ\ শরীয়তের অনুসরণে তিনি সাধারণ মানুষকে গানের মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। এরকম বহু উদাহরণ তাঁর গান থেকে উদ্ধৃত করা যায়। মূলত: শরীয়তের পরিপূর্ণ অনুসরণ ব্যতিরেকে মারিফত লাভের কোন সুযোগই নেই। সংসার জীবন নির্জনবাস শেষে লোকালয়ে ফিরে এসে শিতালং শাহ সংসার জীবন শুরু করেন। বর্তমান ভারতের আসাম প্রদেশের বদরপুর এলাকার দেওরাইল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের কন্যাকে বিয়ে করেন। তিনি ছিলেন তিন পুত্র সন্তানের জনক। তাঁরা হলেন - ইদ্রিস আলী, মনতাজ আলী ও মুদরিস আলী। ইন্তিকাল ১৮৯৯ খ্রিস্টাব্দে (১৭ অগ্রহায়ন ১২৯৬ বঙ্গাব্দ) সূফি কবি শিতালং শাহ ইন্তিকাল করেন। বারঠাকুরীর কাশিরচকে নিজ বাড়ির পূর্ব দিকের পুকুরের ঈশানকোণে তাঁকে দাফন করা হয়। ১৯৪৮ খ্রিস্টাব্দে তাঁর পৌত্র মাওলানা তৈয়বুর রহমান মাযারের পাশে দাদার নামে প্রতিষ্ঠা করেন বারঠাকুরী শিতালঙ্গিয়া মাদরাসা।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।