গ্রহণ করেন। সে সময় তিনি ছাত্র বৃত্তি স্কুলে বাংলা ভাষাও শেখেন। তিনি যে আরবি, ফারসি ও বাংলা ভাষায় পাণ্ডিত্য লাভ করেছিলেন সেই সত্য তাঁর গানসমুহ পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে যায়। আধ্যাত্মিকতা ফুলবাড়িতে অবস্থানকালীন শিতালং শাহ ইলমে তাসাউফ শিক্ষা তথা আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করেন তাঁর জবানিতেই তা বুঝা যায়। তিনি বলেন - মুর্শিদ কামিল মোর শাহ আবদুল ওহাব তিনির প্রসাদে হৈল ধিয়ানেতে লাভ। দ্বিতীয় মুর্শিদ মোর শাহ আবদুল কাহির শিশুকালে কেরামতি আছর যাহির। এই দুই ছাবে মোরে রাখিয়া কৃপায় ভেদ মর্ম শিক্ষা দিলা তওজ্জু নিগায়। শিতালং শাহ উচ্চ স্তরের আলিম এবং কামিল ওলী ছিলেন। জানা যায় মুর্শিদের নির্দেশে নির্জনে একান্ত সাধনার জন্য তিনি একাধারে বারো বছর পাহাড় জঙ্গলে অতিবাহিত করেন। তাঁর জীবনের বহু অলৌকিক ঘটনা লোক মুখে এখনো ছড়িয়ে আছে। তন্মধ্যে বিখ্যাত একটি ঘটনা হলো- নির্জনবাসের সময় এক রাতে তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে তারিণীপুর গ্রামে তাঁর মাকে দেখতে এসেছিলেন। উলেস্ন খ্য যে, সূফি কবি শিতালং শাহ যে শরীয়তের পূর্ণাঙ্গ অনুসারী ছিলেন তা তাঁর রচনায় দিবালেকের ন্যায় উজ্জ্বল হয়ে আছে। যেমন - কলমায় করহ জিন্দা আরিফর দিল লাহুতে খুলিয়া হবে কুরবত হাছিল। ঈমান শুদ্ধ হইবে কলমায় জপো নাম নমাযে করহে খাড়া ছতুন ইছলাম। কলমায় ঈমান শুদ্ধ গোনা হয় মাফ যকাত নমায রোযায় বয়তুল্ল া তওয়াফ। এই সকল আমলেতে ইছলামের চিন
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।