সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

জন্ম ও জন্মস্থান দেশ বিভাগপূর্ব সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার (বর্তমান ভারত) শ্রীগৌরী মৌজার শিলচর খিত্তায় ১৮০০ মতান্তরে ১৮০৬ খ্রিস্টাব্দের মে মাসে (১২০৭ বঙ্গাব্দ) শিতালং শাহ জন্মগ্রহণ করেন। কবি তাঁর সিফত পীর মুর্শিদান পয়ারে বলেন- শিতালং নাম মোর গোনাহ বেশুমার কৃপা যদি কর আল্ল াহ করিম গফফার। মুহাম্মদ সলীমুল্ল াহ দোষগুনে মাজুর জাঁহা বখশ আলী নাম পিতার মাশুর। পরগনে চারঘাট মোর পয়দিশ যেথায় শ্রীগৌরী মৌজায়েতে, শিলচর খিত্তায়। উলেস্ন খ্য যে, পয়ারে উলিস্নখিত শিলচর বর্তমান ভারতের আসাম প্রদেশের শিলচর জেলা সদর নয়। বরং শ্রীগৌরী মৌজার অন্তর্গত একটি পাড়ার নাম। সূফি কবি শিতালং শাহ কবে থেকে জকিগনজ উপজেলার বারঠাকুরীতে বসত করেন তা সঠিকভাবে নিরূপন করা যায় না। তবে ব্যাপক অনুসন্ধানের পর এতটুকু জানা যায় যে, জকিগনজের গণিপুর গ্রামের নজর মুহাম্মদ চৌধুরীর অনুরোধে তিনি বারঠাকুরীর কাশিরচক পাড়ায় স্থায়ীভাবে বসত করেন। শিক্ষা জীবন তারিণীপুর মক্তবে শিতালং শাহ'র শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে বৃহত্তর সিলেটের প্রাচীনতম শিক্ষাকেন্দ্র গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি মাদরাসায় ভর্তি হন। তৎকালীন সময়ে ফুলবাড়ি মাদরাসা ছিলো শরীয়ত ও মারিফত শিক্ষার শ্রেষ্ঠ মারকাজ। সিলেটী নাগরী ভাষায় লেখা ভব তরাণ, উম্মি তরাণ ও ভেদকায়া প্রভৃতি বিখ্যাত গ্রন্থ প্রণেতা বিশিষ্ট আলিম শাহ আবদুল ওয়াহাব চৌধুরী এবং ফারসি ভাষায় লেখা বাহারে সালিকীন প্রণেতা শাহ আবদুল কাহির প্রমুখ বিখ্যাত আলিম ও সূফি সাধক সে সময় ফুলবাড়ি মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। সূফি কবি শিতালং শাহ এ দুই মহান সাধকের তত্বাবধানে উচ্চ শিক্ষা

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।