প্রকাশিত দু'টি কিতাবের প্রচ্ছদ চিত্র। সূফি কবি শিতালং শাহ রাহিমাহুল্ল াহ ও তাঁর রচনাবলি
বৃহত্তর সিলেটের মরমী সাহিত্যের অব্যাহত ধারায় গভীর শ্রদ্ধার সাথে যাদের স্মরণ করা হয় তাঁদের অন্যতম হচ্ছেন সূফি কবি শিতালং শাহ রাহিমাহুল্ল াহ। তাঁর প্রকৃত নাম মুহাম্মদ সলীমুল্ল াহ। শিতালং হচ্ছে তখল্লুস বা মুর্শিদ প্রদত্ত ফকিরী নাম। শিতালং শাহ'র পিতা মুনশী জাঁহা বখশ আলী। মাতা সুরতজান বিবি। শিতালং নামকরণের প্রেক্ষাপট শিতালং ফার্সি শব্দ। অর্থ পায়ের গোড়ালির গোলাকৃতির হাঁড়। সলীমুল্ল াহ স্বীয় উস্তাদ ও মুর্শিদ শাহ আবদুল ওয়াহহাব রাহিমাহুল্ল াহ'র একনিষ্ঠ খাদিম ছিলেন। শাহ সাহেবের ডান পায়ের গোড়ালিতে ব্যথা লেগে থাকতো প্রায়ই। ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিলে কিছুটা আরাম বোধ করতেন। সলীমুল্ল াহ প্রায় সময়ই মুর্শিদের গোড়ালিতে হাত বুলিয়ে দিতেন। একদিন শাহ সাহেব বললেন- তু শিতালংয়ে মন সুদি অর্থাৎ তুমি আমার শিতালং বা গোড়ালির হাঁড় হয়ে গেছো। সেই থেকে সলীমুল্ল াহ হয়ে গেলেন শিতালং। (মুহতারাম ওয়ালিদ কিবলা শায়খুল হাদীস আল্ল ামা মো. হবিবুর রহমান দামাত বারাকাতুহ এর মৌখিক বর্ণনা।) জনশ্রুতি মতে শিতালং শাহ'র পিতা জাঁহাবখশ আলী ঢাকার নবাব বংশের লোক ছিলেন। পারিবারিক বানিজ্য উপলক্ষে নৌপথে তিনি এ অঞ্চলে আসেন। কিন্তু নৌকা ডুবিতে বানিজ্য দ্রব্যাদি হারিয়ে তিনি খিত্তাশিলচরের জমিদার মীর মাহমুদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। নবাব বংশের সন্তান জাঁহাবখশ আলীর গুণে মুগ্ধ হয়ে মীর মাহমুদ নিজ কন্যা সুরতজান বিবিকে তাঁর সাথে বিয়ে দেন। পরবর্তীতে জমিদার মীর মাহমুদ কন্যা ও জামাতাকে তারিণীপুরে বেশ কিছু ভূসম্পত্তি দান করেন। ফলে জাঁহাবখশ আলী ঢাকায় ফিরে না গিয়ে তারিণীপুরে স্থায়ীভাবে বসত করেন।