প্রাক কথন সময়ের সাক্ষী একটি অপ্রত্যাশিত গ্রন্থ। অপ্রত্যাশিত এ কারণে যে, এই লেখাসমুহ গ্রন্থবদ্ধ করবো এরকম চিন্তা ভাবনাও ছিলো না। ২০১৭ সালে আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, দৈনিক ইনকিলাব'র নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান হাফিযাহুল্ল াহ লন্ডন সফরকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমসমুহ ব্যবহারের সুফল-কুফল ইত্যাদি নিয়ে ব্যক্তিগত আলাপচারিতার ফাঁকে ফেইসবুকে বিভিন্ন সময়ে পোস্টকৃত কিছু লেখা তাঁকে দেখাই। তিনি লেখাসমুহ গ্রন্থাকারে প্রকাশ করতে পরামর্শ দেন। ২০১৮ সালে আব্বা লন্ডন সফরে এলে কিছু লেখা পড়ে শোনাই। তিনিও নির্দেশ দেন যেনো এই লেখাসমুহ গ্রন্থাকারে প্রকাশ করি। মূলত: আব্বা এবং খান সাব হুজুরের হুকুম পালন করার নিমিত্তে এই উদ্যোগ। সময়ের প্রেক্ষাপটে ফেইসবুকে বিভিন্ন প্রসঙ্গে প্রায়ই লেখা পোস্ট করি।এ দৃষ্টিকোণ থেকেই নামকরণ করা হয়েছে সময়ের সাক্ষী। ফেইসবুকে বন্ধু তালিকায় যারা আছেন লক্ষ করে থাকবেন, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায়ই কিছু লেখা পোস্ট করি। কিন্তু এ গ্রন্থে রাজনীতি বিষয়ক কোন লেখা অন্তর্ভূক্ত করা হয়নি। লেখাগুলো সংরক্ষিত আছে, ভবিষ্যতে কেবল রাজনীতি বিষয়ক লেখা পৃথকভাবে মলাটবদ্ধ করা যেতে পারে। বিভিন্ন সময়ের লেখা এ গ্রন্থে একত্রিত করা হয়েছে। তাই কোন কোন ক্ষেত্রে একই কথার পুনরাবৃত্তি লক্ষ করা যেতে পারে। লেখার ধারাবাহিকতা রক্ষা করতে পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হয়নি। এ গ্রন্থে ব্যবহৃত ছবি অধিকাংশ নিজ ক্যামেরায় ধারণ করা। তবে কিছু ছবি দিয়ে সহযোগীতা করেছে প্রিয় নাজিম উদ্দিন, এজেএম শিহাব ও আহমদ হোসাইন আইমান, জুবায়ের আহমদ, মাওলানা শহীদ আহমদ ও মাওলানা ইমাদ উদ্দীন। সবার ঋণ স্বীকার করছি। ফেইসবুকে পোস্টকৃত লেখায় বিভিন্ন সময়ে কমেন্ট করে যারা উৎসাহিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। ক্ষণস্থায়ী জীবনের আগামী সময়টুকু ইসলাম ও মানবতার কল্যাণে যেন ব্যয় করতে পারি এ দোয়া প্রাথীর্। শ্রদ্ধেয় পাঠক! কোন ধরণের ত্রুটি বিচ্যুতি গোচরিভূত হলে আমাদের অবগত করতে অনুরোধ রইলো। ওয়াসসালাম মো. আবদুল আউয়াল হেলাল
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.