Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 89 ১৭৭ ১৭৮ মুসলিমরা যখন দক্ষিণ-পূর্ব এশিয়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন স্পষ্টতই তারা মিশ্র বিয়ে বা ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে স্থানীয় জনগণকে স্বাধীনভাবে ইসলামে ধর্মান্তরিত করতে পারত । মুসলিমরা কখনো তাদের সহধর্মীদেরকে ইসলাম ত্যাগের অনুমতি দেয় না, অথচ এখানে ইসলাম গ্রহণকারী অবিশ্বাসী কিংবা তাদের ইসলামে প্ররোচণাকারী মুসলিমরা স্বভাবত সহনশীল স্থানীয় লোকদের হাতে কোনো রকম নির্যাতনের মুখোমুখি হয় নি । ইসলামের বার্তায় বড় কোন আবেদন থাকলে এরূপ একটি সহায়ক পরিবেশে মুসলিম বিজয়ের পূর্বের সুফি বা বণিকদের উদ্ুদ্ধকরণমূলক ইসলাম প্রচার অন্তত সেরূপ সফলতা পেত, যেমনটি পায় শক্তিবলে অঞ্চলটির মুসলিম কর্তৃক বিজয়ের পর । প্রকৃতপক্ষে মুসলিমদের যুদ্ধ মারফত অঞ্চলটি বিজয়ের পূর্বে প্রচারের মাধ্যমে ধর্মান্তর যেহেতু খুবই সামান্য বা তুচ্ছ ছিল, সুতরাং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিধর্মীদেরকে ইসলামে ধর্মীস্তরিতকরণে মূলত তরবারির মহোল্লাসই ছিল প্রাথমিক অস্ত্র । ভারতের ক্ষেত্রেও একই দৃষ্টান্ত খাটে । আল-মাসুদির লেখায় সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যে, মুসলিম হানাদার বাহিনী পৌছানোর পূর্বে মুসলিম জনসংখ্যার বিস্তৃতি ঘটেছিল প্রধানত ভারতের সহনশীল সংস্কৃতির মাঝে মিশ্র বিবাহের দ্বারা সন্তান জন্মদানের মাধ্যমে | উপরোলেখিত আল-মাসুদির উদ্ধৃতি থেকে বুঝা যায় যে, মিশ্র বিবাহ ব্যতিত ধর্মান্তর খুবই অপ্রত্যুল ঘটনা ছিল । কিন্তু মুসলিম হানাদার বাহিনী তিন-তিনটি ধাপে ভারতে ইসলামের তরবারি আনয়নের পর - প্রথমতঃ অষ্টম শতাব্দীর গোড়ায় মোহাম্মদ বিন কাসিম কর্তৃক, দ্বিতীয়তঃ একাদশ শতাব্দীর শুরুর দিকে সুলতান মাহমুদ দ্বারা ও পরিশেষে দ্বাদশ শতাব্দীর শেষদিকে সুলতান মোহাম্মদ গোরীর দ্বারা - ভারতে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় । এবং তা ঘটে মূলতঃ নিষ্ঠুর মুসলিম আক্রমণের মুখে ভারতের স্থানীয় জনগণকে ব্যাপকহারে দাসকরণ ও অন্যান্য নানা জবরদস্তি মূলক বাধ্যকতায় ধর্মান্তরিত করার মাধ্যমে |

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।