Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 87 ১৭৩ ১৭৪ সেখানকার ৫০,০০০ থেকে ৬০,০০০ বাসিন্দার মাত্র ৫০০ জনের মত অবশিষ্ট থাকে । বাকি সবাই হয় মারা যায় অথবা চরম কষ্ট ও দুর্ভিক্ষ থেকে রেহাই পেতে সেখান থেকে পালিয়ে যায় ।৯৮৫ তদুপরি দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম শাসকদের যুদ্ধে অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য ছিল জনগণকে জোরপূর্বক গণহারে ধর্মান্তরিত করা । ষোড়শ শতাব্দীতে সুলাওয়েসির মাকাসারবাসীরা ইসলাম প্রতিরোধীদের মধ্যে বিশিষ্ট ছিল | বুলো-বুলো (সিন্দজাই অঞ্চল)-র স্থানীয় উপাখ্যানে বলা হয়েছে, মাকাসার-এর মুসলিম শাসক ইসলাম গ্রহণের জন্য অবাধ্য মাকাসারবাসীদেরকে আমন্ত্রণ জানান ও তা অস্বীকার করলে যুদ্ধের হুমকি দেন | এক বিশিষ্ট মাকাসার নেতা “অবজ্ঞা বা এদ্ধত্যের সাথে ঘোষণা করেন যে, বুলো-বুলোর জঙ্গলে খাবার জন্য যতদিন শুকর পাওয়া যাবে, ততদিন নদীতে যদি রক্তের বন্যাও বয়ে যায়, তবুও তিনি ইসলামের কাছে নতি স্বীকার করবেন না ॥ উপাখ্যানে আরো বলা হয়েছে, “অলৌকিকভাবে সে রাতেই সমস্ত শুকর অদৃশ্য হয়ে যায়; সুতরাং সে নেতা ও তার সমস্ত লোকজন ইসলামে ধর্মান্তরিত হতে বাধ্য হয় ।৯৮৬ এ ঘটনা একদিকে এ অঞ্চলের লোকদের মাঝে তথাকথিত ইসলামের উৎকৃষ্ট বাতরি প্রতি চরম বিদ্বেষ ও প্রতিরোধ প্রতীয়মান করে; অন্যদিকে অলৌকিকভাবে সত্যি সত্যি শুকরগ্তলো গায়েব হয়ে গেল, এটা কেউ বিশ্বাস করলে, সে হবে চরম ও হাস্যকরভাবে বিশ্বাসপ্রবণ । কিন্তু বাস্তবে কী মাকাসারবাসীদেরকে গণহারে ইসলাম গ্রহণে প্রবৃত্ত হয়েছিল: নির্মম সহিংসতার হুমকি কিংবা সত্যি সত্যি যুদ্ধ? সপ্তদশ শতাব্দীর মধ্যভাগের বানজারমাসিন (ইন্দোনেশিয়া)-এর উপাখ্যান 'হিকায়াত বানজার' মোতাবেক “বানজারমাসিনের ইসলামিকরণ কারর্করভাব নিদিষ্ট হয়ে যায় যখন সিংহাসনের দুই দাবিদার গৃহযুদ্ধ পরিহারের জন্য দু'জনের মাঝে একক লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করে 1১ এটা পুনরায় প্রমাণ করে যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম শাসকরা বিজিত জনগণকে গণহারে ধর্মীন্তরিত করার সুস্পষ্ট লক্ষ্যেই যুদ্ধে লিপ্ত হতেন । যখন তারা জয় লাভ করতেন, সমস্ত জনগণকে বাধ্যগতভাবে ধর্মান্তরিত হতে হত, স্বেচ্ছায় নয় । এসব উদাহরণের ভিত্তিতে এম. সি. রিকলেফ্স বলেন: “জাভায় অস্ত্রের মুখে ধর্মীন্তরকরণ ঘটতে পারে যখন এক মুসলিম শাসক অমুসলিম শাসককে পরাজিত করে । যার ফলশ্রতিতে পরাজিত বীর ও তার জনগণকে সম্ভবত ইসলাম এহণ করতে হয় ।'৮” দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালাক্কা ও অন্যান্য সুলতানাত তাদের ভূখণ্ড বিস্তৃতির জন্য বহু জিহাদী অভিযানে অবতীর্ণ হয় । নিঃসন্দেহে এসব যুদ্ধে তারা অগণিত বন্দিকে ক্রীতদাস হিসেবে কজা করে, যারা বরাবরই ইসলাম গ্রহণে বাধ্য হয়েছে । মুসলিমরা ক্ষমতা লাভের পর এ অঞ্চলে ক্রীতদাসকরণ ব্যাপকভাবে বিস্তার লাভ করে । পর্তুগিজরা যখন ইসলাম-শাসিত দক্ষিণ-পূর্ব এশিয়ায় আগমন করে, তখন মজুরির ভিত্তিতে কাজের লোক পাওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে, কারণ সে সময় সমস্ত লোক ছিল কোন না কোন প্রভুর ক্রীতদাস | পারস্যের ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম ১৬৮৮ সালে লিখেন: “ক্রীতদাস ভাড়া নেয়া তাদের প্রথা ৷ ক্রীতদাসকে তারা কিছু টাকা দেয়, যা সে তার মালিকের হাতে তুলে দেয় । তারপর তারা সে ক্রীতদাসকে এ দিনের জন্য তাদের ইচ্ছামত কাজে লাগায় । একইভাবে পর্তুগিজ লেখক ইয়োয়াও দা বারোস ১৫৬৩ সালে লিখেন: “যত গরিবই হোক না কেন, তুমি এমন কোনো স্থানীয় মালয়ীকে পাবে না, যে তার নিজের কিংবা অপর কারো জিনিস পিঠে তুলে নেবে, তার জন্য তাকে যত মজুরিই দেওয়া হোক না কেন । তাদের সমস্ত কাজ করে ক্রীতদাসরা ।'৮৯ চীনা পরি্বাজক হুয়া চুং ১৫৩৭ সালে ভ্রমণকালে লিখেন: “(মালাক্কার জনগণ) বলে যে জমি থাকার চেয়ে ক্রীতদাস থাকা ভাল, কারণ প্রধানত ক্রীতদাসরাই মালিকের রক্ষক ।'৯* রীড-এর মতে: “(দক্ষিণ-পূর্ব এশিয়ার) দাস-মালিক শ্রেণীর বণিকদের অনেক সদস্যেরই শক্ত শেকড় ছিল ইসলামি বিশ্বে, যেসব দেশে সম্পদরূপে দাসদের ব্যাপারে পরিষ্কার কতকগুলো আইন ছিল ।'*৯* এতে বুঝা যায় যে, মুসলিম বা আরব দেশ থেকে আগত মুসলিম বণিক ও তাদের বংশধররা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রীতদাস ব্যবসায় ব্যাপকভাবে লিপ্ত হয় ও দাসপ্রথার বিস্তার ঘটায় । ইব্নে বতুতার সামুদ্রা সুলতানাত সফরকালে সুলতান তাকে দুই দাস-বালিকা ও দু'জন পুরুষ চাকর উপহার দেন ১৯১ বতুতা মুল্জাওয়ার বিধর্মী শাসক, যিনি বতুতাকে তিন দিন আপ্যায়ন করেছিলেন, তার মালিকানাধীন ক্রীতদাসের কথাও উল্লেখ করেন । বতুতা বলেন, ওই শাসকের প্রতি ভালবাসার প্রতীক হিসেবে তার এক ক্রীতদাস নিজ হাতে আত্মাহুতি দেয় ।১** তার মানে, ইসলাম-পূর্ব আমলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দাসপ্রথার প্রচলন ছিল । রীড উল্লেখ করেছেন, থাই রাজ্যের নাগরিকদেরকে বছরের অর্ধেক সময় রাজার জন্য কাজ করতে হতো ।১৯৪ এটাও এক ধরনের দাস প্রথা বা অর্ধ-দাসপ্রথা ৷ ইসলাম-পূর্ব দক্ষিণ-পূর্ব এশিয়ায় সম্ভবত শাসক ও উচ্চ কর্মচারীরাই কেবল দাস-মালিক হতে পারত, সাধারণ বণিকরা নয় | সাধারণ বণিকরা ব্যাপক হারে দাস-মালিক হতে পেরেছে মুসলিম শাসনের অধীনে । সবচেয়ে গুরুত্পূর্ণ বিষয় হলো, মুসলিমদের মালিকানাধীন ক্রীতদাসদেরকে সাধারণত ইসলামে ধর্মান্তরিত হতে হতো, যে বাধ্যবাধকতা পূর্বে ছিল না । দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুসলিম শক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর অমুসলিম ভূখণ্ডে হানা বা আক্রমণ একটা বিরামহীন দৃশ্যে হয়ে দাঁড়ায় । রিকলেফ্স বলেন: “এটা ছিল প্রায় অবিরাম যুদ্ধ-বি্হে ভরপুর জাভার ইতিহাসের একটা সময় ।+৯ জনসংখ্যার একটা বড় অংশ যাদেরকে ১৮৫, 10100. 17 ১৬,010, 7. 35 ৯৮৭, 7010, 9. 124 ৯৮, 7২101095110 (01979) 57 027717165 0115107711501107 17 /090, 17 বি. 1,০৬2107০0., 0. 106-07 ৯৯, ২৪10 (1988), 0. 131 ৯৯০, [010, 0. 129 ১৯১, [1010 7. 134 ৯৯২, 0190, 9. 275 ১৯৩, 010, 9. 277-78 ৯৪. [২910 (1988), 0. 132 ৯৯, [২101019$10। বি. 1,210) ০৫. 9. 106

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।