Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 84 ১৬৭ ১৬৮ ঠিক এ বিপজ্জনক সন্ধিক্ষণে মালাকা প্রণালীর নৌপথ বরাবর কাকতালীয়ভাবে এক পর্তুগীজ বাণিজ্যবহর এসে নোঙ্গর করলে পর্তুগীজ ও মালাক্কা সুলতানের মধ্যে মারাত্মক দ্বন্দ শুরু হয়, যা বিপন্ন ও অবরুদ্ধ সিয়ামের জন্য এক আশীর্বাদ হয়ে উঠে । ১৫০৯ সালে লোপেজ ডা সেকুরার নেতৃত্বে পর্তুগীজ নৌবহর মালাক্কী প্রণালীতে পৌছে । তৎকালীন মালাক্কার শাসক সুলতান মাহমুদ শাহ সম্প্রতি ভারতে ঘটিত মুসলিম- পর্তুগীজ দ্বন্দৰের সুত্রে পর্তুগীজ বহরটিকে আক্রমণ করে তাড়িয়ে দেয় । ১৫১১ সালে ভাইসরয় আলফোন্সো ডা*আলবুকার্ক-এর নেতৃত্বে ভারতের কোচিন থেকে আরেকটি পর্তুগীজ বহর মালাক্কায় এলে পুনরায় ছন্দ শুরু হয় । চল্লিশ দিন যুদ্ধের পর ২৪ আগস্ট পর্তুগীজ বাহিনীর হাতে মালাক্কার পতন ঘটে এবং সুলতান মাহমুদ শাহ মালাক্কা থেকে পালিয়ে যান । পরবর্তী বছর ও দশকগুলোতে পর্তুগীজ ও মুসলিম বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলতে থাকে । পর্তুগীজদের দ্বারা মালাক্কা সুলতানাতের এ বিহবলতা ও পরিণামে অবলুপ্তি সিয়াম বা শ্যাম রাজ্যকে মুসলিম শাসকদের হাতে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে । সপ্তদশ শতকে শ্যামের শাসকরা সমুদ্র ভ্রমণকারী পর্তুগিজ ও ডাচ (হল্যান্ড) শক্তির সাথে মিত্রতা স্থাপন করলে তারা মুসলিম আক্রমণের হুমকি প্রতিরোধে সফলকাম হয় । অষ্টাদশ শতাব্দীতে সিয়াম তার হারানো ভূখণ্ড ফিরে পেতে প্রতিআক্রমণ চালায় ৷ তারা পতনোন্ুুখ মুসলিম সুলতানাত পাট্টানি অধিকার করে শ্যাম রাজ্যের সঙ্গে যুক্ত করে । ফিলিপিনে ইসলামের বিস্তার: ফিলিপিনের মুসলিম অধ্যুষিত অঞ্চল মিন্দানাও ও সুলু হলো আরেকটি দৃষ্টান্ত যেখানে বণিকদের দ্বারা শাস্তি পূর্ণ উপায়ে ইসলামের প্রসার ঘটেছিল বলে মুসলিম ও অনেক পগ্ডিতরা দাবি করেন । মুসলিমরা প্রশ্ন তোলেন: কোন্‌ মুসলিম বাহিনী তলোয়ার দ্বারা ইসলাম বিস্তারের জন্য ফিলিপিনে গিয়েছিল? তারা দাবি করেন: ভারত ও মালয় উপদ্বীপ থেকে আগত সুফি ও মুসলিম বণিকরাই শান্তিপূর্ণ মিশনারি কার্যক্রমের মাধ্যমে সেখানে ইসলামের বিস্তার ঘটায় । জানা যায়, ১৩৮০ খিষ্টান্দে আরব বণিক মাখদুম করিমের মাধ্যমে দক্ষিণ ফিলিপিনের সুলু দ্বীপপুঞ্জে প্রথম ইসলাম আনীত হয় | তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, যা এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন মসজিদ । কিন্তু মালয় উপদ্বীপ ও ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে মালাক্কা সুলতানাতের রাজনৈতিক উত্থান না হওয়া পর্যন্ত ফিলিপিনের সর্বপ্রাণবাদী বিধীরা ব্যাপকহারে ইসলামে দীক্ষিত হয়নি ৷ মালয়েশিয়ার জোহর'এ জন্গ্রহণকারী এক আরব যোদ্ধা শরীফুল হাশেম সৈয়দ আবু বকর এক বাহিনী নিয়ে ১৪৫০ সালে বোর্ণিও থেকে পাল তুলে সুলু দ্বীপে আসেন ও সুলু সুলতানাত প্রতিষ্ঠা করেন ৷ এরপর ইসলামি রাজনৈতিক শক্তিবলে সেখানকার সর্বপ্রাণবাদীদেরকে ইসলামে ধর্মান্তর অতিশয় সাগ্রহে শুরু হয়ে যায় । পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে বোর্ণিও সুলতানাতের পৃষ্ঠপোষকতায় সুলু থেকে অগ্রসরমান জিহাদ ভিসিয়াস (মধ্য ফিলিপিন)-এর প্রায় সবটুকু, লুজন (উত্তর ফিলিপিন)-এর অর্ধাংশ ও দক্ষিণের মিন্দানাও দ্বীপসমূহ মুসলিম নিয়ন্ত্রণে নিয়ে আসে । অবিরাম বিধর্মী ভূখণ্ডে প্রবেশ করে মুসলিম জিহাদীরা আতঙ্কিত সর্বপ্রাণবাদী জনগণের মধ্যে ইসলামের বিস্তার তীবতর করে । মুসলিম ধর্মযোদ্ধাদের পথ ধরে ১৫৬৫ সালের মধ্যে ইসলাম সুলু থেকে মিন্দানাও পর্যন্ত বিস্তৃত হয়ে ম্যানিলা পৌছে যায় । স্থানীয় ফিলিপিনোরা ছোট ছোট বারাঙ্গীতে (গ্রাম বা উপজাতীয় সম্প্রদায় ভিত্তিক দল) সংগঠিত হয়ে সুসংগঠিত মুসলিম হানাদারদের বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে । ১৫২১ খিষ্টাব্দে স্পেনীয় উপনিবেশীরা ফিলিপিনের সেবু দ্বীপে পৌছে । সেখান থেকে তারা ধীরে ধীরে ফিলিপিনের উপর তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করলে অবশেষে ইসলামের বিস্তার থেমে যায় | স্পেনীয়রা যখন মুসলিমদের দক্ষিণ ফিলিপিনো দ্বীপপগুলোর উপর তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ সম্প্রসারণে ব্রতী হয়, তখন মুসলিম যোদ্ধাদের হুমকি ও নিষ্ঠুরতার শিকার সর্বপ্রাণবাদী জনগণ এ নতুন সাতত্রাজ্যবাদীদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলেনি । কিন্তু মুসলিম-অধ্যুষিত দ্বীপগ্তলোতে স্পেনীয়রা প্রচণ্ড ও সুদীর্ঘ প্রতিরোধের মুখে পড়ে ।১ স্থানীয় শক্তিগ্ুলো স্পেনীয়দের সাথে মিত্রতা করে মুসলিম অধ্যুষিত দ্বীপগুলো কজা করার চেষ্টা করে, কিন্ত ব্যর্থ হয় । যাহোক, স্পেনীয় দখলদাররা কিছু কিছু এলাকা থেকে প্রতিদ্বন্দী মুসলিম দখলকারীদেরকে পিছনে হটে যেতে বাধ্য করে এবং ইসলামের আরো ভূখণ্ড দখল ও বিস্তার রুদ্ধ করে দেয় । পুরোপুরি ইসলামিকরণকৃত মিন্দানাও ও সুলু দ্বীপপুঞ্জ মুসলিম নিয়ন্ত্রণে থেকে যায় এবং আজও তা ইসলামিক রয়ে গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ধর্মান্তর পদ্ধতি এটা বিতর্কাতীত যে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুসলিমরা প্রথমে বণিকরূপে এসে বন্দর নগরীগুলোতে স্থানীয় জনগণের পাশে বসতি গড়ে তোলে । স্থানীয় সহনশীল ও উদার সংস্কৃতির সুযোগ নিয়ে তারা বাঁধাহীনভাবে সেখানকার অবিশ্বাসী নারীদেরকে বিয়ে করে । তাদের এ মিশ্র-বিয়ের জাতকরা হয় মুসলিম | এরূপ মিশ্র-বিয়েতে এমনকি ক্ষমতাধর রাজা পরমেশ্বরও তার নিজের ধর্ম ধরে রাখতে পারেন নি, যদিও তার তন্বি উপপত্রী ছিল অর্ধমুসলিম, অর্ধইন্দোনেশীয় ৷ দশম শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রধানত পুরুষ মুসলিম বণিকরা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর মুলত মিশ্র-বিয়ের মাধ্যমে সন্তানের জন্মই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান উৎস ছিল বলে মনে হয় । সে সময় কিছু চাকরবাকর বা কর্মচারী, যাদেরকে মুসলিম বণিকরা নিজস্ব ব্যবসার কাজে নিয়োজিত করত, তাদের কেউ কেউ ইসলামে ধর্মান্তরিত হয়ে থাকতে পারে, কেননা বিধমীদের প্রতি মুসলিমদের তীব্র ঘৃণা বা বিরপ মনোভাবের প্রেক্ষিতে এ ধমান্তির দু'পক্ষের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক ছিল । অধিকন্তু ইসলামে এক পুরুষের চার-চারটি স্ত্রী, তাদের সাময়িক বিবাহবন্ধনে (মতা ১৯৬, [1099 (1983), 0. 266

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।