Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 83 ১৬৫ ১৬৬ আশেপাশের বিধর্মীদের বিরুদ্ধে নিষ্ঠুর জিহাদে ঝাঁপিয়ে পড়ে । সাঘুদ্রা সুলতানাত সফরের পর ইবনে বতুতা উল্লেখ করেন: “শাসক সুলতান আল-মালিক আজ-জাহির ছিলেন সুখ্যাত ও মুক্তহস্ত শাসক ।' তার কারণ: তিনি অবিরাম ধর্মের জন্য যুদ্ধে (অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদে) ও যুদ্ধাভিযানে লিপ্ত ছিলেন । তার প্রজারাও নিজেদের ধর্ম বিশ্বাসের জন্য যুদ্ধ করতে আনন্দ পেত ও স্বেচ্ছায় যুদ্ধাভিযানে তার সঙ্গী হতো । মুসলিমরা সে অঞ্চলের সমস্ত অবিশ্বাসীদের উপর কর্তৃত্বকারী অবস্থানে ছিল, যাদেরকে (মুসলিমদেরকে) ভূমিকর দিয়ে শান্তির নিশ্চয়তা কিনতে হত | রাজা পরমেশ্বরের ধমন্তির: তথাপি চতুর্দশ শতাব্দীর শেষ পর্যন্ত এ অঞ্চলের অধিশ্বাসীদেরকে ধর্মান্তরিত করতে ইসলাম খুব সামান্যই সফলকাম ছিল এবং তাদের উপস্থিতি মাত্র কয়েকটি বিচ্ছিন ক্ষুদ্র ক্ষুদ্র কোণে সীমাবদ্ধ ছিল । কিন্তু এর নাটকীয় পরিবর্তন ঘটে প্রতারণার মাধ্যমে শ্রীবিজয়ার রাজা পরমেশ্বরের ধর্মান্তরিত হওয়ার সাথে সাথে | পরমেশ্বর পালেমবাং থেকে শাসনকার্য পরিচালনা করতেন | এ সময় শ্রীবিজয়া রাজ্যের পতন ঘটছিল এবং মাজ্পাহিত শাসকরা তাদের প্রভূ হয়ে উঠছিল । মাজ্পাহিত শাসকের সাথে এক কলহের কারণে তিনি তার রাজধানী পালেমবাং থেকে কিছুটা নিরাপদ তেমাসেক দ্বীপে (সিঙ্গাপুর) স্থানান্তর করতে বাধ্য হন। মাজ্পাহিত বাহিনীর সাথে এক হাতাহাতি যুদ্ধে তিনি মাজ্পাহিতের মিত্র শ্যামের যুবরাজ তেমাগিকে হত্যা করেন । এতে শ্যামের ক্রুদ্ধ রাজা মিত্র মাজ্পাহিতের সঙ্গে যৌথশক্তিতে পরমেশ্বরকে বন্দি ও হত্যার উদ্দেশ্যে একের পর এক শ্রীবিজয়ার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে । পরমেশ্বর পিছুপদ হয়ে তেমাসেক দ্বীপ থেকে পালিয়ে যান - প্রথমে মুয়ারে, পরে মালাক্কায়, এবং ১৪০২ সালে মালাক্কাকে রাজধানী করেন তিনি । এ সময় বন্দর-নগরী মালাক্কায় দীর্ঘদিন আগে বসতি স্থাপনকারী মুসলিমরা উল্লেখযোগ্য উপস্থিতি গড়ে তুলেছিলেন । প্রধানত ব্যবসায়ী পেশায় নিয়োজিত হওয়ায় তারা ভারতের সাথে মালাক্কার প্রসারিত বাণিজ্যে ছিল গুরুত্পূর্ণ ভূমিকায় | সুতরাং পরমেশ্বরের রাজদরবারে তারা সর্বদাই স্বাগত পেত এবং সেখানে তাদের উপস্থিতি ক্রমশঃ বর্ধিত করে তারা পরমেশ্বরের রাজনৈতিক ভাগ্য নির্ধারণে প্রভাব বাড়িয়ে তুলে । মুসলিমরা তার সেনাবাহিনীতে ঢুকে পড়তে থাকে এবং তিনি শ্যাম ও মাজ্পাহিত শাসকদের আক্রমণ প্রতিহত করতে ক্রমশঃ তাদের উপর অধিকতর নির্ভরশীল হয়ে পড়েন । ঠিক এ সময়ে পরমেশ্বরের মুসলিম উপদেষ্টার তাকে প্রস্তাব দেয় যে, তিনি ইসলাম গ্রহণ করলে তার পক্ষে যুদ্ধ করার জন্য আরো আরব মুসলিম যোদ্ধা পাঠানো হবে । পরমেশ্বর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন । এরপর কয়েক বছর ধরে তার প্রতিজ্ঞাবদ্ধ শত্রুর বিরুদ্ধে চলমান যুদ্ধে তার অবস্থান ক্রমশঃ দুর্বল ও বিপজ্জনক হতে থাকে | ঠিক এ সন্ধিক্ষণে আরব বণিকরা তাকে পাসাই থেকে মিশ্ররক্তের এক সুন্দরী তন্বিকে উপহার দেয়, যার পিতা ছিল আরব ও মাতা ইন্দোনেশিয়ার বংশোদ্ভূত । পরমেশ্বর এ অনন্য সুন্দরী দাস-কন্যার প্রেমে পড়ে যান ও তার হারেমে সে গর্ভবতী হয়। নিঃসন্তান পরমেশ্বর দীর্ঘদিন থেকেই তার রাজ্যের জন্য এক উত্তরসূরীর আকাঙজ্া করছিলেন ৷ তিনি গর্ভবতী দাস-বালিকাকে তার সন্তানের বৈধতা প্রদানের উদ্দেশ্যে বিয়ের প্রস্তাব দিলে, বিয়ের আগে সে পরমেশ্বরকে অবশ্যই ইসলাম গ্রহণের দাবি করে বসে । উত্তরোত্তর দুর্বল ও বিপজ্জনক অবস্থার মধ্যে মুসলিম সেনাদের থেকে অধিক সাহায্যের জরুরি প্রয়োজন ও এর সাথে উত্তরসূরীর আকাজক্ষা - এ দুটো কারণে পরমেশ্বর শেষ পর্যন্ত ধর্মান্তরে সম্মত হন । তিনি ইসলামে ধর্মান্তরিত হয়ে গর্ভবতী দাস-বালিকাটিকে বৈধ রাণী করে প্রাসাদে নিয়ে আসেন । মালাক্কী সুলতানাত ও জিহাদের তীব্রতা বৃদ্ধি: ১৪১০ সালে ইসলাম ধর্ম গ্রহণের পর পরমেশ্বর হিন্দু রাজ্য শ্রীবিজয়াকে একটি মুসলিম সুলতানাত অর্থাৎ মালাক্কা সুলতানাতে পরিণত করেন এবং নিজে সুলতান ইস্কান্দার শাহ নাম ধারণ করেন । ধর্মীন্তরের পর তার অর্ধ-মুসলিম রাণী এবং মুসলিম যোদ্ধা ও উপদেষ্টারা তাকে এক কট্টর মুসলিম শাসক বানিয়ে তুলে । চীন সম্রাট ইউং লো'র এক কূটনীতিকের সেক্রেটারি ড্রাগোম্যান হিসেবে আগত মা হুয়ান নামক এক চীনা মুসলিম ১৪১৪ সালে সুলতান ইস্কান্দার শাহের সঙ্গে সাক্ষাৎ করেন । তিনি সুলতানকে ইতিমধ্যেই এক “কঠোর ধর্মবিশ্বাসীরূপে' দেখতে পান 1৮ ইবনে বতুতার তথ্য অনুযায়ী, চতুর্দশ শতকের গোড়ার দিকে মুসলিমরা সামুদ্রায় কিছুটা শক্তিশালী হয়ে উঠার সাথে সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিধর্মীদের বিরুদ্ধে ছোট ছোট সহিংস জিহাদ শুরু করে দিয়েছিল । মালাক্কা সুলতানাত প্রতিষ্ঠার পর জিহাদ তীব্রতর হয় বৃহত্তর গৌরব অর্জনের লক্ষ্যে । মালাক্কা সুলতানাত ইসলামের পরিধি সম্প্রসারণের জন্য প্রতিবেশী রাজ্যগুলোর বিরুদ্ধে বড় আকারের জিহাদ অভিযানের কেন্দ্র হয়ে উঠে । গাজী কিংবা শহীদ হওয়ার জন্য আল্লাহর পথে জিহাদের ইসলামি জোশে অনুপ্রাণিত এখনকার মুসলিম বাহিনী নাটকীয়ভাবে তার ভাগ্যে পরিবর্তন আনে বিপজ্জনকভাবে দুর্বল অবস্থান থেকে । প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসা ইস্কান্দার শাহ (তথা পরমেশ্বর) ও তার বংশধররা দ্রুত প্রতিবেশী রাজ্যগুলোর উপর রাজনৈতিক কর্তৃত্বের শক্তি অর্জন করে । সুলতানাতটি বিস্তৃত হতে থাকে: সর্বোচ্চ সম্প্রসারণকালে তা পরিবেষ্টিত ছিলো আজকের মালয়েশিয়া উপদ্বীপ, সিঙ্গাপুর এবং পূর্ব সুমাত্রা ও বোর্ণিওর বৃহত্তর অঞ্চল পর্যন্ত ৷ পরে বোর্নিও আরেকটি স্বাধীন সুলতানাতে হিসেবে বিচ্ছিন্ন হয়ে যায় । দীর্ঘ দিন ধরে মালাক্কা দক্ষিণপূর্ব এশিয়ায় ইসলামের প্রাণ কেন্দ্রূপে গণ্য ছিল, যার সঙ্গে যুক্ত ছিল মালয়েশিয়া, আচেহ্‌, রিয়াউ, পালেমবাং ও সুলাওয়েসি । পঞ্চদশ শতাব্দীর মধ্যে মালাক্কা সুলতানাত প্রতিবেশী রাজ্যগুলোর বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়ে শক্তিশালী মাজ্পাহিত রাজ্যকে ধ্বংসের মুখে পতিত করে ও শ্যাম রাজ্যকে দুর্বল করে তুলে । ১৫২৬ সালে মুসলিম যোদ্ধারা যখন জাভা অধিকার করে, তখন মাজ্পাহিত সাম্রাজ্যের অস্তিত্ব বিলুপ্ত হয় । মালাক্কা সুলতানাত তখনো পর্যন্ত টিকে থাকা থাই রাজ্যের সাথে প্রতিদ্বন্দিতা অব্যাহত রেখে তার দক্ষিণাংশ থেকে কিছু ভূখণ্ড দখল করে নেয় । পঞ্চদশ শতাব্দীর শেষ ও ষোড়শ শতাব্দীর শুরুর দিকে মুসলিম আক্রমণকারীরা ঝড়ের বেগে থাই রাজধানী আযুথায়া আক্রমণ করে । কিছু সময়ের জন্য পরিস্থিতি এমন হয়ে উঠে যে, মুসলিম ধর্মযোদ্ধারা যেন সিয়াম অধিকার করে নিবে । ১৪, 0190, 9. 274 ১৫. ড1010)98009010, 0. 49

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।