ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 82 ১৬৩ ১৬৪ মসজিদটি প্রতিষ্ঠিত হয় এক আরব বণিকের দ্বারা ৬২৯ সালে কোদুনগালুরে, যা এখন কেরালা নামে পরিচিত | কৌতুহলের বিষয় হলো, সেসময় নবি মোহাম্মদ জীবিত ছিলেন ও ভারতের এ মসজিদটি সম্ভবত বিশ্বের প্রথম গুটিকয় মসজিদের একটি | এটা প্রমাণ করে যে, ভারতে ইসলামের উপস্থিতি শুরু হয় মুসলিম হানাদারদের আগমনের অনেক আগেই । প্রখ্যাত মুসলিম বণিক ও ইতিহাসপঞ্জিকার আল-মাসুদী ৯১৬-১৭ সালে আধুনিক বোম্বাই থেকে পচিশ মাইল দক্ষিণে অবস্থিত “চউল-এ হাজার হাজার মুসলিমের এক আবাসের বণর্না দিয়েছেন, যাদের পূ্বপুরুষরা আরব ও ইরাক থেকে লঙ্কা ও মশলার ব্যবসার জন্য এসেছিলেন । স্থানীয় রাজা এ বসতির লোকদেরকে কিছুটা রাজনৈতিক স্বায়তশাসন প্রদান করেছিলেন । এর সদস্যরা ছিল প্রধানত আরব, যারা চউলে জন্মথহণ করেছে ও স্থানীয় লোকদের সাথে যথেষ্ট পরিমাণে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিল /১* স্পষ্টতঃই মুসলিম আক্রমণকারীরা ৭১২ সালে সিন্ধুতে বিজয়ের খুঁটি গাড়ার অনেক আগেই মুসলিম বণিকরা ভারতে আগমন করে বসতি স্থাপন করে | এসব উদাহরণের ভিত্তিতে দাবি করা হয় যে, আক্রমণকারী মুসলিম হানাদার ও বীর যোদ্ধারা নয়, বরং বণিকরা ভারতে ও অন্যান্য অনেক স্থানে ইসলামের বিস্তার ঘটিয়েছিল । দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ ফিলিপিন ও দক্ষিণ থাইল্যান্ড বণিকদের মাধ্যমে এরূপে ইসলাম বিস্তারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে । অমুসলিমদের ইসলামে ধর্মান্তরে শক্তি প্রয়োগের অভিযোগ ইন্দোনেশিয়া একটা দেশ যেখানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম বাস করে । মালয়েশিয়ার অধিকাংশ মানুষ মুসলিম | প্রশ্ন হল: “কোন মুসলিম বাহিনী অস্ত্রহাতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় গিয়েছিল মুসলিমদের কাছ থেকেই এ প্রশ্নের উত্তর আসে: “সেকালের শাসকরা স্বেচ্ছায় আজকের ধর্মের্র (অর্থাৎ ইসলামের) কাছে সমপ্র্ণ করেছিল সিল্ক রুট ও সমুদ্র পথ দিয়ে আগত আরব মুসলিম বণিকদের মাধ্যমে" ব্যক্তিগত যোগাযোগ) । অপরদিকে ড্যানিয়েল পাইপস নায়েকের সাথে সহমত প্রকাশে তার প্রশ্নের জবাব দেন এভাবে: “দারুল ইসলাম শাস্তিপূর্ণভাবেও বিস্তৃতি লাভ করে রাজাদের স্বেচ্ছায় ধর্মীন্তরের মাধ্যমে, যেমন ১৪১০ সালে মালাকার শাসনকর্তা পরমেশ্বরের ধমার্তির, পরবর্তীতে তার নগরী দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলামের প্রধান কেন্দ্রে পরিণত হয় 1১১ একইভাবে আরব লীগের সেক্রেটারি জেনারেল আব্দুল খালেক হাসোনা দাবি করেন (১৯৩৮): “কোনও যুদ্-বিএহ ছাড়াই ইসলাম চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিনে বিস্তার লাভ করে 1১২ ইন্দোনেশিয়ায় ধর্মীস্তরের গোটা ইতিহাসে কোথাও কোনো বহিরাগত শক্তির অস্তিত্ব নেই। সত্যিকারের ধর্ম বিস্তারে জিহাদ বা পবিত্র ধর্মযুদ্ধই একমাত্র পথ নয় | নিয়ম অনুযায়ী, কেবলমাত্র উপদেশ ও প্রচারণা ব্যর্থ হলে শক্তি প্রয়োগ অনুমোদিত ।১৩ উইদিয়োত মোদিয়ো অন্তত ইসলামে ধর্মান্তরের ক্ষেত্রে ধর্মযুদ্ধের' মাধ্যমে শক্তিপ্রয়োগ ধর্মীয়ভাবে অনুমোদিত বলে একমত হয়ে সততার পরিচয় দিয়েছেন, কিন্তু তিনি ইন্দোনেশিয়ায় তার প্রয়োগের কোনো আলামত খুঁজে পাননি । এবং তিনি সোজাসুজি স্বীকার করেন যে, বুঝিয়ে- সুঝিয়ে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের বিধ্মীদেরকে ধর্মীন্তরের প্রচেষ্টায় বাধা এলে বা তা ব্যর্থ হলে, বল প্রয়োগ হতো বা হতে পারতো । দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম প্রসারের পূর্বে ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চলে তিনটি শক্তিশালী রাজ্য ছিল, যেগুলো হলো শ্রীবিজয়া মোলয়েশিয়া), মাজপাহিত (ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ) ও সিয়াম বা শ্যাম (থাইল্যান্ড) | জনগণ তখন হিন্দু, বৌদ্ধ ও সর্বপ্রাণবাদের সংমিশ্রনে সৃষ্ট একটি মিশ্র ধর্ম অনুসরণ করতো | ইসলামের তৃতীয় খলিফা ওসমানের (মৃত্যু ৬৫৬) রাজত্ের প্রথম দিকে আরব মুসলিম বণিকরা সমুদ্রপথে চীনের উদ্দেশ্যে যাত্রাকালে ইন্দোনেশিয়ার উপকূলীয় বন্দরে যাত্রাবিরতির মাধ্যমে সর্বপ্রথম এ অঞ্চলের সাথে ইসলামের যোগসূত্র স্থাপন করে | পরে ৯০৪ সাল থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় পর্যন্ত মুসলিম বণিকরা শ্রীবিজয়ার সুমাত্রা বন্দরের বাণিজ্যকর্মে ক্রমে অধিকতর জড়িত হয় । ভারতে ইসলাম প্রতিষ্ঠিত হবার পর মুসলিম বণিকরা ভারতের গুজরাট, বাংলা ও দক্ষিণ ভারতের উপকূলীয় বন্দর এবং চীন থেকেও অধিক সংখ্যায় আসতে থাকে | এসব মুসলিম বণিক, যারা সর্বদাই ধর্মপ্রচার মিশন সঙ্গে আনত, তারা উপকূলীয় বন্দর-শহরগুলোতে স্থায়ীভাবে বসতিস্থাপন করে, যেমন মালাক্কা ও উত্তর সুমাত্রার (আচেহ, জাভা) সামুদ্রা বা পাসাই । তারা স্থানীয় বিধর্মী নারীদের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে মুসলিম সম্প্রদায় গড়ে তুলে । সম্ভবত দশম শতাব্দীর গোড়ার দিকে এ অঞ্চলে মুসলিম বণিক কর্তৃক স্থাপিত মুসলিম বসতি ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে উত্তর সুমাত্রায় উল্লেখযোগ্য উপস্থিতি গড়ে তুলে । এ সময়ের মধ্যে তারা দু'টো মুসলিম নগর-রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়: একটা সামুদ্রা বা পাসাই-এ, অপরটি ইন্দোনেশীয় ছ্বীপপুঞ্জের পার্লাক-এ | ১৩৪৫-৪৬ সালে ইবনে বতুতা সামুদ্রা মুসলিম নগর- রাজ্যটি সফর করেন । তখন পর্যন্ত এ অঞ্চলের অবিশ্বাসীরা উল্লেখযোগ্য সংখ্যায় ইসলামে ধর্মান্তরিত হয়নি বলে মনে হয় । মুসলিমরা স্থানীয় সহনশীল ও উদার সংস্কৃতির সুযোগ নিয়ে স্থানীয় নারীদেরকে বিবাহের মাধ্যমে তাদের সম্তান-সন্ততিদের দ্বারা ধীরে ধীরে মুসলিম সম্প্রদায় গড়ে তুলে । তারা তিন থেকে চার শতাব্দীর মধ্যে সামুদ্বা ও পার্লাকে দুটো নগর-রাজ্য গড়ে তোলার মতো মুসলিম জনসংখ্যা অর্জনে সক্ষম হয় | এবং শীঘ্বই তারা ১৭০,810 (1978), 0. 13 ১৯১, 10০5 (1983), 0. 75 ১৯২, ড/800%, 0. 187 -. ৬10)0)09800709019 1২৬ (1942) 15107171171 1116 7$61/12717745 75751 17101251006 17811950011) 03001661155 2 (1), 0. 51
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।