ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? ৪] ১৬১ ১৬২ ধর্মশিক্ষায় ব্যস্ত থাকত ও বাকিরা বই নকল করে সময় কাটাত ।১৬ এমনকি দাসকরণ ও জবরদস্তিমূলক ধর্মান্তর নিষিদ্ধকারী বিজ্ঞ আকবরের শাসনামলেও তার অনেকটা অখ্যাত ও মাত্র দুই বছর মালওয়া শাসনকারী জেনারেল আব্দুল্লাহ খান দাস বানানোর মাধ্যমে ৫০০,০০০ (পাচ লাখ) অবিশ্বাসীকে ইসলামে ধর্মান্তর করেছিলেন বলে দাবি করে গেছেন ১৫ উত্তর-পশ্চিম প্রদেশের আজকের মুসলিমদের পূর্বপুরুষরা মুসলিমে পরিণত হয়েছিল প্রধানত গোঁড়া ধর্মান্ধ আওরজজেবের শাসনামলে, মূলত সম্রাটের নির্যাতন থেকে রেহাই, সুবিধাজনক অধিকার প্রাপ্তি ও বৈষম্যমূলক করের বোঝা থেকে মুক্ত হতে । এরপ প্রধানত জবরদস্তিমূলক ধর্মীন্তরের গাদা গাদা সাক্ষ্যর বাইরে ধর্মান্তরে সুফিদের অবদানের সাক্ষ্য নিতান্তই অনুপস্থিত । মধ্যযুগীয় ভারতে ধর্মান্তর সম্পর্কিত এতিহাসিক অনুসন্ধানের ভিক্তিতে হাবিব উল্লেখ করেন: “এতিহাসিক দলিলে মুসলমানদের কোন মিশনারি শ্রম বা ধর্ম প্রচারের প্রচেষ্টার নজির নেই ॥ অমুসলিমদের ধর্মীম্তরিত করার জন্য আমরা কোনও মিশনারি কর্কাণ্ডের চি খুঁজে পাই না । তিনি যোগ করেন যে, মধ্যযুগীয় ইসলাম “মিশনারি বা ধর্ম প্রচার কার্যক্রমের অগ্রগতি সাধনে ব্যর্থ হয়" এবং ভারতে “আমাদেরকে সোজাসুজি স্বীকার করতে হয় যে, অমুসলিমদের ধর্মান্তরের জন্য মিশনারি আন্দোলনের কোন চিহই এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি ? তিনি আরো উল্লেখ করেন: “কিছু কিছু সন্তা পুস্তকে মুসলিম আধ্যাত্ব সাধকদের অলৌকিকতা প্রদর্শনের মাধ্যমে ধর্মীম্তরের কথা বলা হলেও ওসব পুস্তক পুঙ্খানুপুঙ্খ বিখ্রেষণ করে জানা যায়, সেগুলো পরবর্তীকালের বানানো গল্প ছাড়া কিছুই নয় 1৯৬৬ মধ্যযুগীয় সুফি সাধকদের উপর গবেষণা চালিয়ে রিজভী এ সিদ্ধান্তে উপনীত হন যে, “প্রাথমিক আধ্যাত্িক দলিলে (মাল্ফুজাত ও মাক্তুবাত) এসব সাধকদের দ্বারা জনগণকে ইসলামে ধর্মাম্তর করার কোনোই উল্লেখ নেই । নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ সুফি সাধক । কিন্তু তার আত্মজৈবনিক স্বৃতিগ্রন্থ “ফাওয়াইদ-উল-ফুয়াদ'-এ তার দ্বারা মাত্র দুজন হিন্দু দই বিক্রেতাকে ধর্মান্তরিত করার কথা লিপিবদ্ধ রয়েছে ৯১? বড় ধরনের ধর্মান্তরের যেসব দৃষ্টান্তে সুফিদের সম্পৃক্ততা রয়েছে, সেসব ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অমুসলিমদের উপর বেপরোয়া সহিংসতা ও নির্মমতা প্রদর্শনে শাসকদেরকে প্ররোচিত করা । উপরে প্রদত্ত সাক্ষ্য প্রমাণে এটা স্পষ্ট হয় যে, সুফি সাধকরা শান্তিপূর্ণ ধর্মপ্রচার কর্মকাণ্ডে খুব সামান্যই আগ্রহ দেখিয়েছেন বা উদ্যোগী হয়েছেন । এমনকি তারা সে ধরনের শান্তিপূর্ণ কাজে সম্পৃক্ত হওয়ার বিরোধীও ছিলেন । উদাহরণস্বরূপ, মাহদী হুসেইন উল্লেখ করেছেন: ধর্মান্তরকরণে অতিশয় আগ্রহী সুলতান মুহাম্মদ শাহ তুঘলক মিশনারি কাজে সুফিদের নিয়োজিত হওয়ার প্রস্তাব করলে, সুফি সম্প্রদায় তার প্রস্তাবের প্রচণ্ড বিরোধিতা করে ।১” অন্যত্র সুফিরা যখনই ধর্মীন্তর কাজে জড়িত হয়েছেন, তাদের পদ্ধতি স্পষ্টতই শান্তিপূর্ণ ছিল না। তদুপরি অধিকাংশ ভারতীয় সুফি, যারা পারস্য ও মধ্যপ্রাচ্য থেকে এসেছিলেন, তারা সাধারণ মানুষের কাছে ইসলামের বার্তা কার্যকরভাবে পৌছে দিতে ভারতীয় ভাষায় কথা বলতেন না । তারা কখনোই ঘৃণিত “জাহিলিয়া' ভাষা (অর্থাৎ ভারতীয় স্থানীয় ভাষা) শিখতে আগ্রহী হননি । অথচ তৎকালীন ভারতের স্থানীয় অধিকাংশ মানুষ ছিল অশিক্ষিত, নিরক্ষর | তারা ফার্সি বা আরবি ভাষা বুঝত না । পরিশেষে, আজকের হিন্দুরা, বিশেষত নিশ্রেণীর হিন্দুরা, ইসলামে ধারণকৃত বলে দাবীকৃত উচ্চমানের সমতা, শান্তি ও সামাজিক ন্যায় বিচারের বার্তা সম্বন্ধে অনেক ভাল বিচার-ক্ষমতা রাখে । আজ অসংখ্য সহজগম্য ও সৃজনশীল উপায়ে অত্যন্ত পরিষ্কার ভাষায় ও সঠিক ব্যাখ্যায় ইসলামের বার্তা ভারতের প্রতিটি স্থানে পৌছে যাচ্ছে । ইসলামের বার্তা যদি এতটাই শ্রেষ্ঠ বা উচ্চমানের হতো, যার প্রতি আকৃষ্ট হয়ে হাজার হাজার ভারতীয় অবিশ্বাসী মুসলিম শাসনামলে ইসলাম গ্রহণ করেছিল বলে দাবি করা হয়, তাহলে আজকের দিনে ধর্মীন্তরের হার অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হতো । দক্ষিণ-পূর্ব এশিয়ায় বণিকদের দ্বারা ধর্মান্তর সম্প্রতি মুসলিম বণিকদের দ্বারা বিধর্মীদেরকে ইসলামে ধর্মান্তর, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেটা ঘটেছিল, তা ইসলামে ধর্মান্তরের একটা নতুন দৃষ্টান্তরূপে প্রচারণা পাচ্ছে। দ্য টাইমস অব ইন্ভিয়া-র এক নিবন্ধে অতুল শেঠী দাবি করেন: “ভারতে মুসলিম হানাদারদের দ্বারা ইসলাম আনীত হয়েছিল” _ এটা একটা ভুল ধারণা | এ ভুল ধারণা সংশোধন করতে তিনি লিখেছেন:১৬৯ অধিকাংশ ইতিহাসবিদ এখন একমত যে, ভারতে ইসলামের প্রবর্তন আরব বণিকদের মাধ্যমে হয়েছে, মুসলিম হানাদারদের দ্বারা নয় - যা সাধারণত বিশ্বাস করা হয় । আরবরা বাণিজ্যের উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে আসা-যাওয়া করে আসছিল, আরবে ইসলাম প্রচারেরও অনেক আগে থেকে | এইচ. জি. রাউলিনসন তার এইনসান্ট ত্যান্ড মেডিয়েভল হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন: “সপ্তম শতকের শেষাংশে ভারতের উপকূলীয় শহরগুলোতে প্রথম আরব মুসলিমরা বসতি স্থাপন করতে শুরু করে | তারা ভারতীয় নারীদের বিয়ে করে ও সম্মানসূচক আচরণ পায় । তারা তাদের ধর্মবিশ্বাস প্রচারেরও অনুমতি পায় । দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান বি. পি. শাহুর মতে, অষ্টম ও নবম শতকের মধ্যে যেখানে যেখানে আরব মুসলিমরা বসতি স্থাপন করেছিল, সেখানেই তারা বিশিষ্ট অবস্থান দখল করতে শুরু করে। বস্তুতঃ এদেশে প্রথম ৯৯,:171]10& [08৬/500, ৬০1. []া, 0. 341 ৯৮৫, [এ] 01994), 09.73 ৯৬৬ [এ] 01990), 9. 93 ৯৬, 1010, 0. 93-94 ১৬৮, 7010, 9. 94 99001 /৯, 15177 045 97094277119 17016 ৮) 74%517777 277)20275+ 11101211106 01 110018, 24 00176 2007) 81509 ৪96 (93101 1৬13, 077217 07715117715 177 171016, 4৯181) 11100176, 22 4১001] 2008
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।