ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 80 ১৫৯ ১৬০ গুজরাট ও দিলির সুফিরা মূর্তি-পূজা অবদমন না করার জন্য সহনশীল গভর্ণর ফারহাত উল-মুল্কের অপসারণ চান । সুতরাং নিঃসন্দেহে মুজাফ্ফরের রেখে আসা সুফিরা অবশ্যই মুসলিম কর্মচারীদের সাথে হাত মিলিয়ে সতর্কতার সঙ্গে কাজ করেছিলেন যাতে ইসলামি আইন কার্যকর ও হিন্দু ধর্ম অবদমিত হয় । তার অর্থ দাঁড়ায়: সুফিরা নিশ্চিত করেন যে ধ্বংসপ্রাপ্ত মন্দির যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত না হয় এবং মূর্তি- পূজা দমনকরণে হিন্দু ধর্মচর্চা বন্ধ হয় । অবশ্য তারা কাশ্মীরের সুফি সাধক শামসদ্দীন ইরাকির মত কাজও করে থাকতে পারেন - যার ভক্তরা মুসলিম সেনাদের সহায়তায় প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ বিধর্মীকে ধরে তার খান্কায় এনে জোরপূর্বক মুসলিম বানিয়ে ছেড়ে দিতেন । ধর্মাত্তরকরণে সুফিদের প্রকৃত অবদান সাধারণ ধারণা অনুযায়ী সুফিরা যদি ইসলামের বিস্তারে প্রধান ভূমিকা পালন করে থাকে, তাহলে অবশ্যই তা ঘটেছে ভারতে । কারণ, ভারতে ইসলামি বিজয় সুচিত হয়েছিল ঠিক এমন একটি সময়ে, যখন সুফিবাদ মুসলিম সমাজে প্রথমবারের মতো ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে যথাযথভাবে সুসংগঠিত হয়েছিল । ইতিপূর্বে উল্লেখিত হয়েছে যে, খাজা মঈনুদ্দিন চিশতী সুলতান মোহাম্মদ গোরীর বাহিনীর সঙ্গে আজমীরে এসেছিলেন, ঠিক যখন মুসলিম বিজয় উত্তর ভারতে স্থায়ী পদাঙ্ক স্থাপন করতে শুরু করে । উপরে বিবৃত হয়েছে যে, কোনো বিখ্যাত ভারতীয় সুফির মাঝে শান্তিপূর্ণভাবে ইসলাম বিস্তারের মানসিকতা ছিল না । খাজা মঈনুদ্দিন চিশতী, নিজামুদ্দিন আউলিয়া ও শেখ শাহজালাল ভারতে এসেছিলেন পবিত্র ধর্মযুদ্ধে যোগ দিতে এবং বাস্তবত তারা হিন্দুদেরকে হত্যা ও ক্রীতদাস বানাতে জিহাদী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । নিজামুদ্দিন আউলিয়া সুলতান আলাউদ্দিনের বর্বর ও নির্মম জিহাদ উৎসাহিত করতেন ও তার রক্তক্ষয়ী জিহাদী অভিযানের বিজয়ে স্পষ্টতঃই উৎফুল্ হন এবং হষ্টচিত্তে জিহাদে লুগ্ঠিত মালে গণিমতের মোটা উপহার গ্রহণ করেছেন । এগুলো হলো মধ্যযুগীয় ভারতবর্ষের অত্যন্ত শ্রদ্ধেয় ও সহনশীল সুফি সাধকদের কাহিনী । এসব তথ্য ও দৃষ্টান্ত প্রমাণ করে যে, তথাকথিত শান্তিপূর্ণ উপায়ে” ইসলাম বিস্তারের জন্য ধর্মপ্রচারণায় ব্রতী হওয়ার পরিবর্তে সুফিরা অনিবার্ধরূপে মুসলিম শাসক কর্তৃক পরিচালিত রক্তঝরা ধর্মযুদ্ধ বা জিহাদের আধ্যাত্মিক ও নৈতিক সমর্থক ছিলেন । অনেক ক্ষেত্রে তারাই ছিলেন সহিংস জিহাদের প্ররোচক ও উদ্বুদ্ধকারী, এমনকি ওসব রক্তাক্ত যুদ্ধে বিশিষ্ট অংশগ্রহণকারী । কাশ্মীরে সুফিরাই রক্তাক্ত জিহাদের অনুপ্রেরণা ও প্রণোদনা দেন, যার মাধ্যমে পাইকারি হারে হিন্দু মন্দির ও প্রতিমা ধ্বংস, হিন্দুদেরকে বেপরোয়াভাবে হত্যা ও জোরপূর্বক ইসলামে ধর্মান্তিতকরণ করা হয় । মধ্যযুগীয় ভারতের এসব প্রসিদ্ধ সুফি সাধকদের মানসিকতা, মনোবৃত্তি ও কর্মকাণ্ড - সেটা হোক আজমীরে কিংবা বাংলায়, বিজাপুরে, দিল্লিতে বা কাশ্নীরে - তাতে ব্যবধান ছিল খুবই সামান্য । সুতরাং সমগ্র ভারতে ধর্মান্তরের ক্ষেত্রে সুফিদের ভূমিকা কাশ্মীরের সুফি কর্তৃক পালিত ভূমিকা থেকে খুব বেশি ভিন্ন নাও হতে পারে । উল্লেখ্য যে, ভারতে মুসলিম শাসকরা অগণিত হিন্দুর বিরুদ্ধে বিরামহীন জিহাদ চালিয়ে যান । এসব ধর্মযুদ্ধের অনেক ক্ষেত্রেই পরাজিত হতভাগাদেরকে গণহারে হত্যার পর হাজার হাজার বা লাখ লাখ নারী-শিশুকে দাস বানানোর মাধ্যমে ইসলামের পতাকাতলে আনা হয় । দলে- দলে, হাজারে-হাজারে বিধর্মীদেরকে ধর্মান্তরের জন্য এরপ নিষ্ঠুর ও বর্বরতাপূর্ণ কাজ ও উপায়ের নিন্দা কখনো কোনো বিখ্যাত সুফি সাধক করেননি ৷ এরূপ বর্বর কাজের নিন্দা জানিয়ে আজ পর্যন্ত ভারতের কোনো বিখ্যাত সুফি সাধক একটি বিবৃতি দেননি । তারা কখনোই শাসকদেরকে তাদের বর্বর অভিযান ও মৃত্যুর যন্ত্রণায় ধর্মান্তরিত করার এ নিষ্টুর পন্থা বন্ধ করতে বলেন নি । তাদের কেউই এ পর্যন্ত বলেননি: “এরপ নিষ্ঠুর উপায়ে ধর্মান্তরিত করার জন্য হিন্দুদের বন্দি বা আটক কোরো না । এ কাজটা আমাদের উপর ছেড়ে দাও ॥ এটা আমাদের শাস্তি পুর্ণ উপায়ে করণীয় দায়িত্ব । তৎপরিবর্তে তারা ওসব বর্বর ও নিষ্টুরতাপূর্ণ কাজে লাগামহীন সমর্থন, প্রকৃতপক্ষে উৎসাহ যুগিয়েছেন; এমনকি একান্ত আগ্রহে অংশগ্রহণও করেছেন । কাশ্ীর, গুজরাট ও বাংলার হিন্দুদের ধর্মীন্তরে সুফিদের সম্পৃক্তির দৃষ্টান্তগুলো ইসলাম বিস্তারে তাদের প্রয়োগকৃত পন্থার একটা পরিষ্কার ধারণা দেয়, যা অমুসলিম ও তাদের ধর্ম সম্পর্কে তাদের বিকৃত ধারণা ও মনোবৃত্তির সঙ্গে যথার্থ সঙ্গতিপূর্ণ । কাশ্ীরে তারা শাসকদেরকে হিন্দুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রদর্শন ও তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরে উৎসাহিত করেন । ব্যাপকহারে অমুসলিমদেরকে শান্তিপূর্ণ উপায়ে তারা ধর্মীন্তরিত করেছেন, এমন প্রমাণ কোথাও খুঁজে পাওয়া যায় না। যদি এমনটা কখনো কোথাও ঘটে থাকে, সেটা মধ্যযুগীয় ভারতে সামগ্রিক ইসলামে ধর্মীন্তর প্রক্রিয়ায় নিছকই প্রান্তিক ভূমিকা রেখেছিল মাত্র । বিশ্বের অন্যত্র তাদের সে ভূমিকা সম্ভবত আরো গুরুত্হীন বা নগণ্য ছিল । সুফিদের দ্বারা শান্তিপূর্ণ ধর্মান্তরের সাক্ষ্য-দলিল সামান্য: মধ্যযুগীয় ভারতের সর্বত্র লাগাতার মুসলিম অভিযানকালে যুদ্ধক্ষেত্রে তলোয়ারের মুখে এবং দাস বানানোর মাধ্যমে বিপুল সংখ্যক অবিশ্বাসীকে জোরপূর্বক ধর্মীন্তরকরণের গাদাগাদা প্রমাণ রেখে গেছেন মুসলিম ইতিহাসবিদরা । কিন্তু তার মধ্যে এমন কোনো ঘটনার একটি দলিলও খুঁজে পাওয়া যায় না, যা প্রমাণ করে যে, কোনো সুফি উল্লেখযোগ্য সংখ্যক হিন্দুকে “অহিংস উপায়ে" ইসলামে ধর্মান্তরিত করেন । সুলতান মাহমুদ ভারতে তার প্রথম অভিযানে ৫০০,০০০ (পাঁচ লাখ) হিন্দুকে বন্দি ও দাস করে ইসলামে সংযুক্ত করেন । শামূস সিরাজ আফিফ লিখেছেন যে, সুলতান ফিরোজ শাহ তুঘলক বিপুল সংখ্যক হিন্দুকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন তাদেরকে নির্যাতন, অবমাননাকর জিজিয়া ও অন্যান্য দুর্বহ কর থেকে মুক্তি দানের প্রস্তাব দিয়ে,১৬* যা সুলতান নিজেও লিপিবদ্ধ করে গেছেন (উপরে আলোচিত) । আফিফ জানান, ফিরোজ শাহ তুঘলক ১৮০,০০০ হিন্দু বালককে দাসরূপে সংগ্রহ করেছিলেন: “তাদের মধ্যে কিছু সংখ্যক দাস-বালক শুধুমাত্র পবিত্র ধর্ম্রন্থ পাঠ ও মুখস্ত করে সময় কাটাত, অন্যেরা ৯৮৫, 917817178, 0. 185
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।