ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 29 ১৫৭ ১৫৮ “পৌত্তলিকদের এ সম্প্রদায় ইসলাম গ্রহণের পর এখন এর বিরোধিতায় তাদের আগের ধর্মে ফিরে গেছে । তুমি যদি শরীয়ত মোতাবেক তাদেরকে দগ্ডদানে অক্ষমতা প্রদর্শন কর (ধর্মত্যাগীদের শাস্তি মৃত্যুদণ্ড) ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না কর, তাহলে আমার জন্য আত্মনির্বাসনে যাওয়া অনিবার্ষ হয়ে উঠবে 1৯৫ উল্লেখ্য যে, শেখ ইরাকির অভিযোগের মধ্যে কোথাও কোরান অবমাননার কথা বলা হয়নি ৷ তিনি কেবল ইসলাম ধর্ম গ্রহণের পর তা পরিত্যাগ করার উপর জোর দিয়েছেন । বাহারিস্তান-ই-শাহী উল্লেখ করে যে, এ শ্রেষ্ঠ সুফি সাধককে শান্ত করতে কাজী চক “অবিশ্বাসীদের উপর বেপরোয়া হত্যাযজ্ঞ চালানোর সিদ্ধান্ত এহণ করে । পবিত্র আশুরার দিন (মুহররম, ১৫১৮) হত্যাকা পরিচালনা করা হবে বলে স্থির করা হয় । সে নিদিষ্ট দিনে সাত থেকে আট'শ বিধর্মীকে হত্যা করা হয় ॥ হত্যাকৃতদের অধিকাংশই ছিল অবিশ্বাসী (হিন্দু/বৌদ্ধ) সম্প্রদায়ের সে সময়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব / তারপর কাশ্ীরের অবিশ্বাসী ও পৌত্তলিক সম্প্রদায়ের সব লোককে তরবারির মুখে জোরপূর্বক ইসলামে ধর্মান্তর করা হয় । বাহারিস্তান-ই-শাহী জানায়: “মালিক কাজী চকের এটা ছিল প্রধান একটা সাফল্য /১৬ আর এ লোমহর্ষক হত্যাকাণ্ড সাধিত হয়েছিল মহান সুফি সাধক ইরাকির নির্দেশেই । সৈয়দ আলী হামদানি ছিলেন আরেক সুফি সাধক, যিনি কাশ্মীরে এসেছিলেন ১৩৭১ কিংবা ১৩৮১ সালে । তার প্রথম কাজ ছিল ছোট একটা মন্দির ধ্বংস করে সেস্থানে নিজের 'খানকাহ্ স্থাপন করা 1১৫৭ তার কাশ্মীরে পদার্পণের পূর্বে তৎকালীন শাসক কুতুবুদ্দীন ধর্মীয় আইন কার্যকর করার ক্ষেত্রে শিথিল ছিলেন । সে সময়ে কাজী ও ধর্মবিশারদসহ সমাজের সকল স্তরের মুসলিমরা ইসলামে নিষিদ্ধ বিষয়ের প্রতি তেমন মনোযোগ দেয়নি । মুসলিম শাসক, ধর্মবিদ কিংবা সাধারণ লোকেরা সহনশীলতা ও আয়েশের সাথে হিন্দু আচার-এতিহ্যের মধ্যে ডুবে গিয়েছিল ।১৮ কাশ্মীরী মুসলিমদের এরূপ অনৈসলামিক কর্মাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাইয়িদ হামদানি সে শৈথিল্য নিষিদ্ধ করেন ও গৌড়ামি আনয়নের চেষ্টা চালান । সুলতান কুতুবুদ্দীন তার ব্যক্তিগত জীবনে গোড়া ইসলামি প্রথা চর্চার চেষ্টা করে, কিন্ত “আমীর সাইয়িদ আলী হামদানির আকাজ্ষা অনুযায়ী ইসলামের বিস্তার ঘটাতে ব্যর্থ হন ।' অবিশ্বাসী প্রথা, সংস্কৃতি ও ধর্মে প্রভাবিত স্থানে বসবাসে অনীহা প্রকাশ করে প্রতিবাদস্বরূপ সুফি সাধক কাশ্মীর ত্যাগ করে চলে যান । পরবর্তীতে মূর্তি ধ্বংসকারী সিকান্দরের শাসনামলে কাশ্মীরের আরেক শ্রেষ্ঠ সুফি সাধক আমীর সাইয়িদ মোহাম্মদ সেথায় আসেন, ধিনি ছিলেন সাইয়িদ আলী হামদানির পুত্র । সাইয়িদ মোহাম্মদ ও মূর্তি ভঙ্গকারী সিকান্দরের যৌথ অংশীদারিত্বে তারা কাশ্মীর থেকে মূর্তিপূজা সমূলে উচ্ছেদ করে, যা ইতিপূর্বে আলোচিত হয়েছে । বাহারিস্তান-ই-শাহীতে উল্লেখ রয়েছে: “এ দেশের মানুষের বিবেকের আয়না থেকে নাস্তিকতা ও ধরর্দোহিতার সমস্ত চিহ্ন মুছে ফেলার কৃতিত্ব' ছিল মহান সুফি সাধক সাইয়িদ মোহাম্মদের 1৮৯ সুফিদের দ্বারা গুজরাটে ধর্মান্তর সুলতান ফিরোজ শাহ তুঘলক (১৩৫১-৮৮) গুজরাটের গভর্ণর বা শাসকরূপে ফারহাত উল-মুল্ক'কে নিয়োগ করেছিলেন । ফেরিস্তা উল্লেখ করেছেন: “হিন্দুদের প্রতি সহনশীল নীতি গ্রহণ করে ফারহাত উল-মূল্ক হিন্দু ধর্মকে উৎসাহিত করেন এবং এরপে প্রতিমা পূজা দাবিয়ে রাখার বদলে এগিয়ে নিতে সাহায্য করেন 1১৬০ স্বভাবতই এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে “গুজরাটের বিজ্ঞ সুফি ও গোঁড়া উলেমাগণের মধ্যে, এ ভয়ে যে এরাপ আচরণের পরিণামে ইসলামের সত্যিকার বিশ্বাসটাই সে অঞ্চল থেকে উঠে যেতে পারে ॥ দিল্লীর সুলতানকে তারা চিঠি লিখে উদার এ মুসলিম গভর্ণরের রাজনৈতিক ধারণা ও “সেটা ইসলামের জন্য তা কতটা বিপজ্জনক হয়ে দাড়াতে পারে তিনি গভন্র পদে বহাল থাকলে' - তা পুঙ্থানুপুঙ্থ ব্যাখ্যা করে । অভিযোগ পেয়ে সুলতান ফিরোজ শাহ দিল্লিতে রাজসভার পবিত্র লোকদের (সুফি সাধক) এক সভা ডাকেন এবং তাদের সঙ্গে পরামর্শ করে তিনি গুজরাটের ভাইসরয় হিসেবে জাফ্ফর (মুজাফ্ফর খান)-কে নিয়োগ করেন ৯৬১ সুফি সাধকদের অনুরোধে ও তাদের পছন্দে নিযুক্ত মুজাফ্ফর খান খুব শীঘ্রই গুজরাট থেকে সহনশীল গভর্ণর ফারহাত উল-মূল্ক'কে বিতাড়িত করেন এবং হিন্দুদের বিরুদ্ধে নৃশংস বর্বর সন্ত্রাস শুরু করে দেন । আর সে সঙ্গে শুরু করেন জোরপূর্বক ধর্মান্তর ও হিন্দুদের মূর্তি ধ্বংসের হোলি খেলা | ১৩৩৫ সালে, “তিনি সোমনাথে অথসর হন ॥ সেখানে তিনি যে সব হিন্দু মন্দির খাড়া দেখেন, তার সবগুলোকে গুঁড়িয়ে দিয়ে সে স্থানে মসজিদ স্থাপন করেন । ধর্ম প্রচার ও প্রসারের নিমিতে সেসব স্থানে বিজ্ঞ সুফি সাধক ও শাসন কাজের জন্য কর্মচারীদের রেখে আসেন ।১৬২ এ দৃষ্টান্ত আবারো প্রতীয়মান করে যে, যখনই কোন দয়ালু ও উদার চিত্তের মুসলিম শাসক অমুসলিমদের প্রতি সহনশীলতা দেখিয়েছে, সুফিরা সাধারণত তা সহ্য করেনি । অধিকন্ত প্রশ্ন উঠে: মুজাফফরের সোমনাথে রেখে আসা সুফিরা কিভাবে সন্ত্রাসে আতব্বগ্রস্থ হিন্দু, যাদের ধরর্মন্দির ধ্বংস করে ফেলা হয়েছিল, তাদের মাঝে ইসলাম বিস্তার করে? ১৪. [10,10. 117 ১৬ [010 ১৫৭, 1014, 9. 36 ১৫৮,010, 7. 35 ১৫৯, 1010, 0. 37 ১৮০,1[7917501091, ৬০]. [৬ 0. 1 ১৬. [010 ১৯২,010, 0. 3
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।