Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 26 ১৫১ ১৫২ বিখ্যাত সুফি সাধক ও ইসলামি পণ্ডিত শেখ মুবারক গজ্নবি অমুসলিম (কাফির) ও তাদের ধর্মের প্রতি প্রচণ্ড ঘৃণা ও অসম্মান প্রকাশ করতেন । তিনি সুলতানকে স্মরণ করিয়ে দেন যে, “রাজারা কাফির ও কুফরি (নাম্তিকতা), শিরক (বহঈশ্বরবাদ) ও মূর্তিপূজা উচ্ছেদ না করা পর্যন্ত তাদের ধর্ম রক্ষার দায়িতৃ পূরণ হবে না - যার সবই আল্লাহর উদ্দেশ্যে ও তার নবির “দ্বীন রক্ষার জন্য 1৩১ কিন্তু কোন অসম্ভব পরিস্থিতিতে তার উপদেশ ছিল: “কুফরের গভীর ও দৃঢ় শিকড় এবং কাফির ও মুশরিকদের ব্যাপক সংখ্যাধিক্যের কারণে যদি পৌতুলিকতা সম্পূর্রূপে বিলুগ্ত করা না যায়, তাহলে রাজাদের উচিৎ অন্তত মুশরিক ও মুর্তিপূজক হিন্দুদের অমর্যাদা, অসম্মান ও মানহানি করা, যারা ঈশ্বর ও তাঁর নবির নিকৃষ্টতম শক্রে 1১৩৫ আধুনিক ইতিহাসবিদগণ কর্তৃক নিন্দিত হলেও এসব সুফিসাধকরা তাদের সময়ে খুবই জনপ্রিয় ছিলেন, বিশেষ করে উলেমা ও শাসক শ্রেণীর দ্বারা সম্মানিত হওয়ায় তারা রাষ্ট্রীয় নীতি প্রণয়নে যথেষ্ট প্রভাব খাটাতেন । সুফি সাধক বাহাউদ্দিন জাকারিয়া ও নুরুদ্দিন মুবারক ইসলামের সর্বোচ্চ “শেখ আল-ইসলাম' খেতাব ভূষিত হন, যা সাধারণত ইসলামের সবচেয়ে জ্ঞানী পন্তিতগণকে দেওয়া হত । ওসব অধিকতর গৌড়া অথচ জনপ্রিয় সুফিদের ধ্যানধারণা সম্পর্কে আরো বিশদ আলোচনায় না গিয়ে ইসলাম বিস্তারে সুফিরা কী ভূমিকা রেখেছিল এখন তা বিশ্লেষণ করা যাক । ইসলাম বিস্তারে সুফিদের অবদান শান্তিপূর্ণ ধর্ম প্রচারাভিযানের মাধ্যমে বিপুল সংখ্যক অবিশ্বাসীকে ইসলামে দীক্ষিত করার কৃতিত্ব দেওয়া হয় সুফিদেরকে । এ আলোচনার শুরুতেই দুটো বিষয় বিবেচনায় আনতে হবে । প্রথমত, সুফিরা ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর গোড়ায় একটি সুগঠিত ও গ্রহণযোগ্য সম্প্রদায়ে পরিণত হয়েছিল । অথচ এর আগেই মধ্যপ্রাচ্য, মিশর, পারস্য ও উত্তর আফ্রিকার জনগণের অধিকাংশই মুসলিম হয়ে গিয়েছিল এবং সে ধর্মান্ত রে সুফিরা অবশ্যই বিশেষ কোন ভূমিকা রাখতে পারেনি | সুতরাং ফ্রান্সিস রবিনসন যথার্থই বলেন: “মূলতঃ ইসলামের উল্লেখযোগ্য বিস্তারে সুফিরা মুখ্য ভূমিকা রেখেছে ত্রয়োদশ শতাব্দীর পর থেকে 1১৩১ দ্বিতীয়ত, সুফিদের কথিত শান্তিপূর্ণ ইসলাম বিস্তার মিশনকে সফলভাবে এগিয়ে নেয়ার আগে ইসলামের প্রভাব সৃষ্টির জন্য অনিবার্ধরূপে প্রয়োজন হয়েছে ক্ষমতা ও তরবারির আতঙ্ক বা সন্ত্রাস । মধ্যযুগীয় ভারতের সুফি সাধকদের উপরোল্লিখিত চিন্তাধারণা ও মনোবৃত্তি খুব একটা ভিন্ন ছিল না গোঁড়া ধার্মিক বা উলেমাদের মতামত থেকে, যারা অবিশ্বাসীদেরকে ধর্মান্তরিতকরণে কোরান, সুন্নত ও শরীয়া অনুযায়ী শর্তহীনভাবে শক্তি প্রয়োগের পরামর্শ দিতেন । ভারতের সুফিরা ইসলামকে বিজয়ী করার জন্য সর্বদা সহিংস জিহাদকে সমর্থন করেছেন । শ্রেষ্ঠ সুফিসাধক নিজামুদ্দিন আউলিয়া এবং মঈনুদ্দিন চিশতী উভয়েই অবিশ্বাসীদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধের জন্য ভারতে এসেছিলেন এবং জিহাদী যুদ্ধে স্বয়ং অংশও নিয়েছিলেন । নিজামুদ্দিন আউলিয়া সিলেটের রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণের জন্য বাংলার শ্রেষ্ঠ সুফি সাধক শেখ শাহ জালালকে ৩৬০ জন শিষ্যসহ প্রেরণ করেন (নিচে দেখুন) । বিজাপুরের প্রখ্যাত সুফিরাও পবিত্র ধর্মযোদ্ধারূপে অবিশ্বাসীদের হত্যা করে সেখানে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন (ইতিমধ্যে উল্লেখিত) | বাংলায় সুফিদের দ্বারা ধর্মান্তর বিপুল সংখ্যক অমুসলিমকে সুফিগণ কর্তৃক শান্তিপূর্ণভাবে ইসলামে ধর্মান্তরিত করার দাবি এতিহাসিক দলিল বা প্রমাণ দ্বারা সমর্থিত নয় । তদুপরি অধিকাংশ সুফি ছিলেন অসহিষ্কু ও সহিংস জিহাদী মনোবৃত্তির; এমনকি তারা নিজেরাই ছিলেন সহিংস জিহাদে অংশগ্রহণকারী । বন্ধুত্পূর্ণ এক আলাপচারিতায় বাংলাদেশী দুই ধর্মনিরপেক্ষ বিজ্ঞ পণ্ডিত আমাকে জানান যে, অন্তত বাংলাদেশে সুফিরা “শান্তিপূর্ণ উপায়ে ইসলামের বিস্তার ঘটিয়েছিলেন, একথা নেহেমিয়া লেট্সিওনের দাবির সাথে সঙ্গতিপূর্ণ যে, “পূর্ব বাংলাকে প্রায় পুরোপুরি ইসলামে ধর্মীভ্তরকরণে সুফিরা বিশেষভাবে গুরুতৃপূর্ণ ।১২ নিচে বাংলার দুই শ্রেষ্ঠ সুফি সাধক সম্পর্কে অনুসন্ধান ধর্মান্তরিতকরণে তাদের ভূমিকা কতটা শান্তিপূর্ণ ছিল তার কিছুটা ধারণা দেবে পাঠককে । দুই জালাল, শেখ জালালুদ্দিন তাবরিজী (মৃত্যু ১২২৬ অথবা ১২৪৪) ও শেখ শাহ জালাল [মৃত্যু ১৩৪৭), ছিলেন বাংলার শ্রেষ্ঠ দুই সুফি সাধক | ১২০৫ সালে হিন্দু রাজা লক্ষণসেনকে পরাজিত করে বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের পর শেখ জালালুদ্দিন তাবরিজী বাংলায় আসেন । তিনি পান্দুয়ার (মালদহ, পশ্চিম বাংলা) নিকট দেবতলায় স্থায়ীভাবে বসতি গাড়েন । কথিত আছে যে, তিনি বিপুল সংখ্যক কাফিরকে ইসলামে ধর্মীন্তরিত করেন, যদিও তার ধর্মান্তর পদ্ধতি অজ্ঞাত । সৈয়দ আত্হার রিজভীর মতে, “দেবতলায় এক কাফির (হিন্দু বা বৌদ্ধ) নির্মাণ করেছিলেন বিশাল এক মন্দির ও একটি কৃপ । শেখ সেই মন্দির নিশ্চিহ্ করে তথায় একটি “তাকিয়া" (খানকাহ্‌) প্রতিষ্ঠা করেন ।১৮ কাফিরদেরকে ইসলামে ধর্মান্তরিত করতে এ বিখ্যাত সুফি সাধক কোন্‌ পদ্ধতির আশ্রয় নিয়েছিলেন এ উদাহরণটি থেকে তার সম্যক ধারণা পাওয়া যেতে পারে ।৯৩৯ ৯, 91001708, 0. 179 ১৫,101, 0. 183 ৯৯, 7২001050117 20900) 15177 77014517771 1715107)) 777501/17 4516, 00010 [01015015119 1955, ০৮/ [91171, 0. 31-32 - 19৬10001979) 1০//877 0 00771172701772,51/1) ০151977159717097, 11 00776751097 19 151077, 0. 18 ৯৩৮, [1251 94১৯ (1978) 4 1715197) 05217577171 171114, 1৬110510110]]) 1৬19110119119] 1১010115121, ব০%% 1)911)1, ৬০]. ], 0. 201

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।