Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 24 ১৪৭ ১৪৮ ক্ষেত্রে অধিকতর গোড়া মত পোষণ করতেন | যেমন বিখ্যাত সুফি সাধক নাসিরুদ্দিন চিরাগ সুফি সাধনার ভ্রষ্ট ধারণা বা বিষয়গুলো পরিশ্রুত ও বিশুদ্ধ করেন । প্রফেসর কে. এ. নিজামী জানান: “আল্লাহ ও তার নবি যা তোমাদেরকে আদেশ করেছেন, তা করো এবং আল্লাহ ও তার নবি যা নিষিদ্ধ করেছেন, তা করোনা" - একথা বলে তিনি (চিরাগ) সুফি সমাজে প্রবিষ্ট সমস্ত ভ্রষ্ট শরীয়া থেকে) আচার ও চর্চা বা সাধনা নিষিদ্ধ করেন । প্রফেসর নিজামী আরো বলেন: “তিনি সুফি ধারা বা প্রতিষ্ঠানগুলোকে সুন্নতের সাথে সমন্বিত করেন । যেখানে সামান্যতম দ্বন্দ থাকে, সেখানে তিনি শরীয়া আইনের প্রাধান্য বা শরেষ্ঠতু ঘোষণা করেন ।১২০ সুফিদের চিন্তাধারা এ পর্বে বিশিষ্ট সুফি, বিশেষত বিশিষ্ট ভারতীয় সুফিদের মন ও আদর্শ অনুধাবনের জন্য বিধর্মী ও সহিংস ইসলামি মতবাদ, যেমন জিহাদ, সম্পর্কে তাদের চিন্তাচেতনা সংক্ষেপে আলোচিত হবে । শ্রেষ্ঠ সুফি চিন্তাবিদ গাজ্জালি জিহাদ সম্পর্কে গৌড়া ও সহিংস মত পোষণ করতেন | তিনি তার অনুরাগী মুসলিমদের উপদেশ দিতেন: “বছরে অন্তত একবার জিহাদে অবশ্যই যেতে হবে । দুর্গে অবস্থানকারীদের মাঝে নারী-শিশুরা থাকলেও তাদের বিরুদ্ধে গুলতি ব্যবহার করা যেতে পারে । অগ্নিসংযোগ করে তাদেরকে পুড়িয়ে কিংবা ডুবিয়ে মারা যেতে পারে । তাদের গাছপালা কেটে ফেলা যেতে পারে । তাদের অতি প্রয়োজনীয় গ্রন্থ (বাইবেল, তৌরাত প্রভৃতি) অবশ্যই ধ্বংস করতে হবে | জিহাদীরা লুণ্ঠিত মালামাল (গণিমতের মাল) ইচ্ছে অনুযায়ী গ্রহণ করতে পারে ।৯ জিম্মি কর্তৃক অবমাননামুলক “জিজিয়া* কর প্রদান সম্পর্কে তিনি লিখেছেন: ইহুদি, খিষ্টান ও মাজিয়ানদেরকে অবশ্যই “জিজিয়া' দিতে হবে | জিজিয়া প্রদানকালে জিম্মি তার মাথা ঝুলিয়ে দিবে এবং সরকারি কর্মচারী জিম্মির দাড়ি ধরে কানের নিচের স্ফীত স্থানে আঘাত করবে | তিনি “ওমরের চুক্তি” ও শরীয়া-প্রতিষ্ঠিত নিয়মের আলোকে জিম্মিদের ক্ষেত্রে কতকগুলো অক্ষমতা নির্দিষ্ট করেন । তিনি লিখেছেন: তারা খোলাভাবে মদ্যপান করতে ও চার্চের ঘণ্টা বাজাতে পারবে না... তাদের ঘর মুসলিমদের ঘরের চেয়ে উঁচু হবে না, তা যত নিচুই হোক | জিম্মিরা চমৎকার কোনো ঘোড়া বা খচ্চরে চড়তে পারবে না; তারা কেবল কাঠের গদি সম্বলিত গাধার পিঠে চড়তে পারে । তারা রাস্তার ভাল অংশ দিয়ে হাটতে পারবে না । তাদেরকে তালি দেওয়া জামা-কাপড় পরতে হবে । এমনকি সরকারি গোসলখানাতেও তাদেরকে মুখ বন্ধ রাখতে হবে | বিশিষ্ট ভারতীয় সুফিগণ বিধর্মী কিংবা জিহাদের বিষয়ে ব্যাপক কোন মন্তব্য বা লেখা রেখে যান নি । তবুও ছোটখাট সুযোগ পেলেই এসব বিষয়ে তারা যেসব ছিটেফোটা মন্তব্য করে গেছেন, তা এসব ব্যাপারে তাদের চিন্তাচেতনার ইঙ্গিত দেয় | সামগ্রিকভাবে অবিশ্বাসী ও জিহাদের ব্যাপারে তাদের ধারণা ছিল অনেকটা শ্রেষ্ঠ সুফি সাধক গাজ্জালীর অনুরূপ । নিজামুদ্দিন আউলিয়া (১২৩৮-১৩২৫): নিজামুদ্দিন আউলিয়া গোড়া মুসলিমদের মতামত অবলম্বনে হিন্দুদেরকে নরকের আগুনে পোড়ার জন্য অভিশপ্ত করেন । তিনি বলেন: “বিধ্মীরা মৃত্যুকালে শান্তি পাবে । সে মুহূর্তে তারা ইসলামকে সত্য বলে স্বীকার করবে, কিন্তু তাদের তখনকার সে বিশ্বাস গ্রহণযোগ্য হবে না; কারণ সেটা হবে না অদৃশ্যের প্রতি বিশ্বাস ॥ সুতরাং একজন বিধ্ীর মৃত্যুকালীন বিশ্বাস অথহণযোগ্য থেকে যাবে ॥' তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন: “পুনরুথানের দিন বিধমীররা শাস্তি ও নিদারুণ যন্ত্রণার মুখোমুখি হয়ে ইসলাম গ্রহণ করবে, কিন্তু তা কোন কাজে আসবে না । তারা নরকেই যাবে, যদিও বিশ্বাসী হিসেবে 1২৩ তার খখুত্বা* (ধর্মোপদেশ) নিজামুদ্দিন আউলিয়া বিধমীদেরকে অপকর্মী পাপী হিসেবে নিন্দা করে বলেন: “আলাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের জন্য যথাক্রমে স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন, পাপীদেরকে তাদের অপকর্মের প্রতিদান দিতে মাত্র /১২৪ অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ সম্পর্কে নিজামুদ্দিন আউলিয়ার চিন্তাভাবনা কোরানের প্রথম “সুরা ফাতিহা" সম্পর্কে তার বিবৃতি থেকে পাওয়া যেতে পারে । তিনি বলেন: সুরা ফাতিহায় ইসলামের দশটি মৌলিক ভিত্তির মধ্যে দু'টি অন্তর্ভূক্ত হয়নি । তা হলো: “অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করা এবং স্বর্গীয় বিধিবদ্ধ আইন প্রতিপালন করা ।' এবং সে মুতাবেক হিন্দুদের বিরুদ্ধে এক যুদ্ধে নাসিরুদ্দিন কিবাচার বিজয়ে তিনি সাতিশয় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন এবং তার শিষ্য শাহ্‌ জালালকে ৩৬০ জন জিহাদি সাথীসহ প্রেরণ করেছিলেন সিলেটের রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করতে (এ প্রসংগে আরও আলোচনা, পৃষ্ঠা ১৫৪) । দক্ষিণ ভারতে মালিক কাফুরের নেতৃত্বে পরিচালিত জিহাদের সম্তাব্য সফলতা সম্পর্কে কাজী মুঘিসুদ্দিন যখন আউলিয়ার কাছে জানতে চান, আউলিয়া তখন আবেগাপুতভাবে বলে উঠেন: “এ বিজয় তো কি, আমি আরো বিজয়ের অপেক্ষায় আছি ।৯২« নিজামুদ্দিন আউলিয়া সুলতান আলাউদ্দিনের জিহাদ অভিযানে লুষ্ঠিত মালে গণিমত থেকে বিপুল পরিমাণ উপহার গ্রহণ করতেন ও তার খানকায় ৰা আশ্রমে তা গর্বের সাথে প্রদর্শন করতেন ।১২৬ খাজা মঈনুদ্দিন চিশ্তী (১১৪১-১২৩০): নিজামুদ্দিন আউলিয়ার পর সম্ভবত ভারতের দ্বিতীয়-শ্রেষ্ঠ সুফি সাধক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশ্তী, যিনি হিন্দুধর্ম ও তার চর্চার বিরুদ্ধে গভীর ঘৃণা প্রদর্শন করেন । আজমীর-এর আনাসাগর লেকে পৌঁছে তিনি সেখানে অনেক প্রতিমা- ১২০, ব822]]1 ৬ (01991) 776 17 770 7177165 ০15710110115071/07477 071778/-1 1901117, বিজ [9০111, 09. 100,103 ,:139900107, 0. 199 ১৯. 101 ১৩, 977817778, 0. 228-29 ১৬. বিঃ] (19918), 0. 185 ১. 101 ১৯, 977817778, 0. 200

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।