ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 72 ১৪৫ ১৪৬ উমর উদ্দিনের মতে, “অগ্রগতির প্রাথমিক স্তরে সুফিবাদ ইসলাম (অর্থাৎ গোঁড়া ইসলাম) থেকে খুব বেশি পৃথক ছিল না । তাদের মতবাদে ইসলামের কিছু সত্যের উপর বেশি জোর ছিল*,১ অন্যগুলোর উপর ছিল কম নজর । পরে কিছু কিছু সুফি ধারা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে পড়ে এবং গোড়া বা মৌলবাদী ইসলামের কষ্টর আচারনিষ্ঠা, যা আত্মার আধ্যাত্মিক প্রয়োজনীয়তা মেটাতে অক্ষম নিতান্তই বাহ্যিক আচার- আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হয়ে উঠেছিল, তার বিরোধী হয়ে উঠে । অর্থাৎ তারা ইসলামের মূল গোড়া পথ থেকে বিচ্যুত হয় ও শরীয়া বিধিবিধানের বাহ্যিক আচারকে “ব্যক্তির আধ্যাত্বিক বিবর্তনের সর্বনি মাত্রা হিসেবে বিবেচনা করে । একজন সুফির জীবন ও শিক্ষা এভাবে পরিকল্সিত যে, অথ্থগতির বিভিন্ন স্তরের মধ্য দিয়ে গমনকালে ক্রমান্বয়ে শরীয়া) আইনের শৃঙ্খল থেকে মুক্তি বা স্বাধীনতা, গৌড়ামি থেকে জ্যোতিতে বা আলোয়, ও আল্লাহর দিকে অভিযাত্রায় আত্মজ্ঞান থেকে শ্রষ্টায় আত্মবিলুণ্তি ফোনা) অর্জন করবে ।৯১ ধীরে ধীরে সুফি মতবাদে অসংখ্য পরিবর্তনের দরজা উন্মুক্ত হয়ে পড়ে, যার কিছু কিছু মূল ইসলামের রীতিনীতির প্রতি শ্রদ্ধাহীন বা বিরোধী ও ভঙ্গকারী হয়ে দাঁড়ায় । এক পর্যায়ে কিছু পথভ্রষ্ট সুফি অনৈসলামিক সর্বেশ্বরবাদে পৌছে, যা সৃষ্টিকর্তার সাথে ব্যক্তি ও সমগ্র সৃষ্টিকে একটা একক সমতায় এক্যবদ্ধ করে । আত্মমগ্রতা, আত্মলোপ ও আত্মধ্বংস ঘোষণাকারী সর্বেশ্বরবাদ, যা ব্যক্তিকে ঈশ্বরের সঙ্গে মিলনের দিকে নিয়ে যায়, সেটা ইসলামের মূল ধারণায় একটা অপবিত্র মতবাদ । অগ্রগতির এ স্তরে তাদের কোনও পথ নির্দেশক (অর্থাৎ নবি) অথবা আইন গ্রন্থের (অর্থাৎ কোরান) প্রয়োজন পড়ে না। তারা শরীয়া আইনের প্রয়োজনীয় প্রায় সব আচার-আনুষ্ঠানিকতা - যেমন রোজা, নামাজ, হজ্ব, জাকাত প্রভৃতি - পরিত্যাগ করে। ইসলামি সমাজে তারা “বিশরীয়া" অর্থাৎ শরীয়া বা ইসলামের বহির্ভত বলে পরিচিত হয় । ইমাম গাজ্জালী (মৃত্যু ১১১১) মূলধারার ইসলামি সমাজে সুফিবাদকে গ্রহণীয় করে তুলেছিলেন । সুফিদের উদ্দেশ্য সম্বন্ধে তিনি লিখেছেন: সুফিরা নবির জীবনের প্রতিটি ক্ষেত্রে সমকক্ষ হতে আপ্রাণ চেষ্টা করে । প্রতি বছর কোনো একটা সময়ের জন্য হিরা পর্বতের গুহায় নবির ধ্যানমগ্ন হওয়ার দৃষ্টান্তই সুফিদেরকে সমাজ থেকে অবসর গ্রহণে অনুপ্রাণিত করে ৷ নবির নামাজে আত্মবিলুপ্তির অভ্যাসের ভিত্তিতে সুফিরা উন্মত্ত ও আত্মবিলয়ের প্রথা সৃষ্টি করে | সুফিদের জীবনে সন্যাস বা তপশ্চর্যার রীতি নবির জীবনের অত্যন্ত সহজ-সরলতার ভিত্তিতে নির্দিষ্ট... নবি নিজে তার পোশাক-পরিচ্ছদ ধৌত করতেন, জুতা মেরামত করতেন, ছাগল দুয়াতেন এবং কখনই আকণ্ঠ ভোজন করেন নি ।১৯৬ কিছু কিছু সুফি সম্পূর্ণরূপে ইসলামের পথ থেকে বিচ্যুত হলেও অধিকাংশই গোড়া বা মূলপন্্ থেকে যায় । দ্বাদশ শতকে গাজ্জালী মুসলিম সমাজে সুফিবাদের বিজয় ঘটাতে সক্ষম হন । তিনি মূলত ভ্রষ্ট ধারণা ও আচারসমূহকে অপসারিত করে সুফিবাদের দেহে ইসলামি গৌড়ামিকেই বুনে দিয়েছিলেন, যার ফলে সুফিবাদ মুসলিমদের মাঝে গ্রহণযোগ্যতা পায় । সুতরাং ইমাম গাজ্জালীর কারণে সুফিবাদের গৌড়া অংশটাই মুসলিম সমাজে স্বীকৃতি পেয়েছিল । পথভ্রষ্ট বিশরীয়া সুফিদেরকে নানা নির্যাতন ভোগ, এমনকি মৃত্যুবরণও করতে হয়েছে । উদাহরণস্বরূপ, উগ্ন গৌড়া ইসলামি শাসক সুলতান ফিরোজ শাহ তুঘলক (মৃত্যু ১৩৮৮) তার স্মৃতিগ্রন্থে লিখেছেন যে, “তিনি দিল্লির শেখ রুকনউদ্দিনকে আটক করেছিলেন, যিনি নিজেকে মাহদি (মেসিয়াহ) বলে ঘোষণা করেন এবং তিনি অতীন্দ্িয় চর্চা ও বিকৃত ধারণার দ্বারা জনগণকে বিপথে পরিচালিত করছিলেন এটা বলে যে: তিনি সে রুকনউদ্দিন, যিনি ঈশ্বরের প্রতিনিধি ' জনগণ রুকনউদ্দিন ও তার কিছু ভক্তকে হত্যা করে; তারা “তাকে ছিড়ে টুকরো টুকরো করে ও তার হাড় ভেঙ্গে খও খও করে 1১১২ ভারতে মধ্য এশীয় তুকীরা যখন সরাসরি মুসলিম শাসন প্রতিষ্ঠা করে (১২০৬), তখন গাজ্জালীর খাটি বা কট্টর সুফিবাদ মুসলিম সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং মুসলিম হামলাকারীদের পথ ধরে ভারতে সুফিদের আগমন ঘটে ব্যাপকভাবে | ভারতের বিখ্যাত সুফি দরবেশ _ যেমন নিজামউদ্দিন আউলিয়া, আমির খসরু, নাসিরুদ্দিন চিরাগী, খাজা মঈনুদ্দিন চিশ্তী ও জালালুদ্দিন - এরা সবাই গোড়া ও অসহিষ্ণু মতবাদী ছিলেন । তারা গোড়া ইসলামিক পণ্তিত বা উলেমাদেরকে উচ্চ মূল্য দিতেন এবং তাদের শিষ্যদেরকে ধর্মীয় আইন ও সামাজিক আচরণ সম্পর্কে উলেমাদের রায় অনুসরণ করে চলার পরামর্শ দিতেন । বিখ্যাত আরব-্প্যানিশ সুফি চিন্তাবিদ ইবনে আরাবির [মৃত্যু ১২৪০) গৌড়ামিহীন বিতর্কিত মতবাদ ও চর্চায় প্রভাবিত হয়ে ভারতীয় সুফিদের মধ্যে মঈনুদ্দিন চিশতি ও নিজামুদ্দিন আউলিয়া ছিলেন তুলনামূলক অগৌড়া ও উদারপন্থি ৷ গৌঁড়া মুসলিমদের বিরক্ত করে তারা তাদের সুফি ধর্মীয় আচার প্রক্রিয়ায় বাদ্যপর্ব (সামা) ও নৃত্য (রাক্স) প্রবর্তন করেন । কিন্তু ইসলামের প্রকৃত একটা প্রশ্নের মুখোমুখি হলে তারা কখনোই মুল গৌড়ামির বিরুদ্ধে যাননি এবং ধর্মীয় ব্যাপারে সর্বদাই উলেমাদের অগ্রগণ্য মনে করতেন । সুফি দরবেশদের প্রবর্তিত নৃত্যগীত ও বাদ্যযন্ত্র ব্যবহার করা অনুমোদনযোগ্য কিনা সে প্রশ্নে আউলিয়া বলতেন: “যেটা আইনে শরীয়া) নিষিদ্ধ, সেটা অগ্রহণযোগ্য ॥ সেকালে বিতর্কিত সুফিদের ভজন বা ভক্তিমূলক গান অনুমোদনযোগ্য কিনা সে প্রশ্নে তিনি বলেন: “বর্তমানে এ বিতকের ব্যাপারে বিচারক (অথার্ৎ কাজী, সাধারণত গোঁড়া প্রকৃতির) যে রায় দিবেন, তাই কার্কর হবে ।১১ উলেমাদের সাথে ভারতীয় সুফিদের কোনো রকম বিরোধিতা ছিল না । উভয়ের লক্ষ্য ছিল এক - ইসলামের স্বার্থ - যার অর্জনে তাদের পদ্ধতি ছিল ভিন্ন । নিজামুদ্দিন আউলিয়া বলতেন: “উলেমারা যা বক্তুতার দ্বারা অজর্ন করতে চায়, আমরা তা আচরণ দারা অভর্ন করি । আউলিয়ার দীর্ঘসময়ের সঙ্গী জামাল কিয়ামুদ্দীন কখনোই তাকে নবির “সুনত” পালনে ব্যর্থ হতে দেখেননি ।১৯ অন্যান্য বিশিষ্ট সুফিরা অনেক ৯৯৪, 1010, 0. 62 ১৫, ড81]01, 0. 304 ১১৯, [0708100011, 0. 59-60 ১১২,110 & 7085501, ৬০1. [া, 0. 378-79 ১১৮, 91001]09, 0. 226 ১৯, ব828]]1 14 (19919) 7776 116 ৫74 71716505117 15152171/0707774//17)6, ০%/ 19০1171, 0. 138
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।