ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? না] ১৪১ ১৪২ করেছেন এভাবে: এক মুসলিম পীর তার এঁশ্বরিক বা ইন্দ্রয়াতীত ক্ষমতা নিয়ে এক গ্রামে এসে তথায় একটি মসজিদ প্রতিষ্ঠা করেন; তার অলৌকিক ক্ষমতার বলে রোগীর রোগ নিরাময় করেন; তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে; তাকে দর্শনের জন্য হাজার হাজার মানুষ এ থামে হাজির হয় “চাল, ফলমুল ও অন্যান্য উপাদেয় খাবার, ছাগল, মুরগি, কবুতর" প্রভৃতি উৎসর্গবস্ত নিয়ে, যা তিনি কখনো না ছুঁয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেন । ইটন বলেন, সুফিদের এরূপ মানবীয় গুণাবলি তাদের মসজিদগুলোকে ইসলামের কেন্দ্ররূপে গড়ে তুলে ও সেখান থেকে ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে 1১৮৫ ইটিন সম্পর্কে কৌতুহলের বিষয় হলো যে, তার পিএইচ. ডি. থিসিসের জন্য ভারতীয় সুফিদের উপর রচিত মধ্যযুগীয় সাহিত্যের উপর তার নিজস্ব গবেষণা, যা তিনি “সুফিস অব বিজাপুর ১৩০০-১৭০০' গ্রন্থে প্রকাশ করেছেন । তাতে তিনি সুফিদের মতামত ও কার্যকলাপ কিংবা তাদের ধর্মান্তরকরণ প্রক্রিয়ায় শান্তির কোনো রকম চিহ্ন দেখাতে ব্যর্থ হন । তার গবেষণায় বিজাপুরে আগত সমস্ত সুফি, বিশেষত প্রথম যুগের সুফিরা, ভয়ানক জিহাদী ও হিন্দুদের উপর নির্যাতনকারী রূপে প্রতীয়মান হয়; ইতিমধ্যে উদ্ধৃত পীর মা"বারি তাদের মধ্যে একজন । ইটনের গবেষণার ফলাফল সুফিদের প্রতি তার নিজস্ব ভালবাসা-ঘেষা উদ্দেশ্যমূলক মতামতের এতটাই বিরূপ যে, ভারতের মুসলমানরা তার সুফিদের উপর লিখিত বইটির বিরুদ্ধে কড়া প্রতিবাদ করে ও ভারতে বইটি নিষিদ্ধ করা হয় । তবুও সুফিদের ব্যাপারে তার অপ্রতিষ্ঠিত ও ভ্রান্ত মতামত প্রচারণা তিনি বন্ধ করবেন না। যুক্তিসম্পন্ন মানুষের কাছে সুফিদের তথাকথিত অলৌকিক ক্ষমতার কাহিনী কেবলমাত্র কাল্পনিক অতিকথা ছাড়া কিছুই নয় । অধ্যাপক মুহাম্মদ হাবিবের মতে, এসব কল্পকথা পরবর্তীতে যথাযথ গবেষণায় মিথ্যা উদ্ভাবন হিসেবে প্রমাণিত হয়েছে (নিচে দেখুন) । বিধর্মীদেরকে ইসলামে ধর্মান্তরকরণে সুফিদের শান্তিপূর্ণ প্রয়াস যে ব্যাপক অবদান রেখেছিল, এমন দাবির পক্ষে কোনো এঁতিহাসিক বা অবস্থানগত সাক্ষ্যপ্রমাণ নেই । ভারতে কোনো এঁতিহাসিক দলিলে উল্লেখ নেই যে, সুফিরা “শান্তিপূর্ণ উপায়ে” বিপুল সংখ্যক ভারতীয় বিধর্মীকে ইসলামে দীক্ষিত করেছিল । সুবিখ্যাত উদারনীতিক সুফি পণ্ডিত আমীর খসরু চেতুর্দশ শতক) তার লেখায় মুসলিম শাসকদের দ্বারা বিপুল সংখ্যক অবিশ্বাসীকে দাসত্বের শিকলে বেঁধে ধর্মান্তরকরণের বহু ঘটনা উল্লেখ করেছেন । কিন্তু কোথাও তিনি সুফি সাধকদের দ্বারা শান্তিপূর্ণ প্রচারণার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দুকে ইসলামে ধর্মান্তরের একটি ঘটনার কথাও উল্লেখ করেননি | এখানে ভারতীয় সুফিদের আদর্শ ও অবিশ্বাসীদেরকে ধর্মাস্তরকরণে তাদের সম্পৃক্ততা সম্পর্কে বিস্তৃত আলোচনা হবে । সুফিবাদের উৎস আল্লাহ জিহাদকে মুসলিমদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য করেছেন, যার জন্য তারা যুদ্ধ করতে থাকবে যতদিন না সমগ্র পৃথিবীতে মানব জীবনের সর্বজনীন ও সর্বোৎকৃষ্ট দিক নির্দেশক ইসলাম একমাত্র ধর্মরূপে প্রতিষ্ঠিত হবে (কোরান ২:১৯৩, ৮:৩৯) । আল্লাহ বিশ্বাসীদের জীবন কিনে নিয়েছেন; স্বর্গলাভের জন্য তারা কেবলমাত্র নিজেদেরকে আল্লাহর পথে উৎসর্গ করতঃ জিহাদে শরিক হয়ে হত্যা করবে বা নিহত হবে (কোরান ৯:১১১) । যারা জিহাদে প্রাণ হারাবে আল্লাহ তাদেরকে স্বর্গসুখে সুখী করবেন শহীদ হিসেবে সরাসরি স্বর্গে অবতরণের সুযোগ দিয়ে । সুতরাং আল্লাহ বলেন: “আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা “মৃত' বলো না। না, তারা বেঁচে আছে, যদিও তোমরা সেটা অনুধাবন করতে পারছো না" (কোরান ২:১৫৪) । আল্লাহ মুসলিমদেরকে একান্তভাবে তার পথে সংগ্রামে অনুপ্রাণিত করতে তাদেরকে পিতা- পুত্র, স্ত্রীভ্রাতা ও গোত্রের লোকদের সাথে আত্মীয়তার সম্পর্ক এবং ইহলৌকিক আকাঙ্খা ও আনন্দের প্রলোভন ত্যাগ করতে উৎসাহিত করেছেন (কোরান ৯:২৪) । নবি মোহাম্মদ তার নতুন ধর্ম প্রতিষ্ঠাকালে আল্লাহর এসব নির্দেশ মোতাবেক কাজ করেন । পৃথিবীতে ইসলামকে একমাত্র ধর্মরূপে প্রতিষ্ঠিত করতে তার অনুসারীরা আল্লাহর উদ্দেশ্যে নামাজ, রোজা ও বিশেষত জিহাদে তাদের জীবন উৎসর্গ করে । মদীনায়, যেখানে প্রথম আল্লাহ কর্তৃক জিহাদের মতবাদ প্রদর্শিত হয়, পুনর্বাসিত হবার পর নবি ও তার ভক্তরা বিধর্মীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ও সহিংস জিহাদে লিপ্ত হয়ে লুগ্ঠনমূলক অভিযান ও যুদ্ধে জড়িয়ে পড়ে, যার উদ্দেশ্য ও প্রতিফল ছিল ইসলামের বিস্তার ও নব্য জয়মান ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং মূলতঃ লুষ্ঠিত মালামালের উপর নির্ভর করে জীবনযাপন । জিহাদে নিহতরা শহীদত্ব পাবে (কোরান ২:১৫৪), আল্লাহর এই ডিত্রী স্বর্গলাভের জন্য সবচেয়ে নিশ্চিত উপায় হিসেবে নির্ণিত হয়, যেটা মুসলিমদের পার্থিব জীবনের প্রতিটি কাজের মূল লক্ষ্য ৷ সুতরাং সেসব পবিত্র যুদ্ধে যারা মারা গেছেন, তারা মহাসৌভাগ্যবান ছিলেন: অর্থাৎ শহীদ হয়ে ইসলামের স্বর্গে গমনের জন্য তারা “সরাসরি টিকেট' পেয়ে যায় । ইসলামের প্রারস্তিক বছর ও দশকগুলোতে শহীদ বরণের অনুপ্রেরণায় বিপুল সংখ্যক নতুন ভক্ত জিহাদী কার্যক্রমে নিয়োজিত হয় । ইসলামের ইন্দ্রিয়গ্রাহ্য স্বর্ণে (বেহেস্তে) নিজস্ব স্থান নিশ্চিত করতে _ যেখানে স্ফীত স্তনের কৃষ্ণনয়না পরমা সুন্দরী ও সদা-কুমারী হুরীদের নিয়ে অনুগ্রহ প্রাপ্তরা যৌনতৃতপ্তি মেটাতে পারবে (কোরান ৪৪:৫১, ৭৮:৩১-৩৩) - শহীদত্ব লাভের জন্য এসব জিহাদীরা একান্তভাবে আল্লাহর রাহে জীবন দিতে নিজস্ব জ্ঞাতি ও সামাজিক বন্ধন এবং ইহলৌকিক কামনা-বাসনা ত্যাগ করে । সামাজিক বন্ধন ও মেলামেশা থেকে মুক্ত এবং সদা উপাসনায় ও বিশেষত শহীদের দরজা লাভের আশায় জিহাদে যোগদানের সুযোগ সন্ধানে মগ্ন তাদের জীবনধারা কিছুটা তপস্যামূলক হয়ে উঠে । মোটামুটি এটাই ছিল প্রাথমিক যুগে ইসলামের জীবন-দর্শন, যা নবি মোহাম্মদ আল্লাহর অনুমোদনে তাঁর ধার্মিক শিষ্যদের মনে প্রবিষ্ট করে যান। ইসলামের প্রারস্তিক যুগে, বিশেষত নবির জীবদ্দশায়, যুদ্ধ করার মতো বয়সী ও স্বাস্থ্যবান সকল মুসলিম পুরুষকে জিহাদী অভিযানে অংশগ্রহণ করতে হতো । ইসলামিক রাষ্ট্র দ্রুত বিস্তৃতি লাভ ও সুসংগঠিত হলে, রাষ্ট্র নিয়মিত বাহিনীরূপে জিহাদীদেরকে নিযুক্ত করে তাদেরকে ১০৫1780011৬] (2000) 15557)5 077 15107 47101770107 1715107, 0৮101 [001015109 77655, ৩৬ 1910), 0. 32
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।