ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 69 ১৩৭ ১৩৮ নবাবের দেওয়ান খোন্দকার ফজল-ই-রাববী ১৮৯০-এর দশকে দাবি করেন যে, বাংলায় নিন্বর্ণের হিন্দু, যেমন তাতি ও ধোপারা ইসলাম গ্রহণ করেছিল । তবে তিনি জোর দিয়ে এটাও বলেন যে, সেসব ধর্মান্তরিতরা মুসলিম জনসংখ্যার খুব সংখ্যালঘু একটা অংশ ছিল ।৯ এটা উল্লেখ করা জরুরি যে, ভারতে মুসলিম শাসনের গোটা সময়কাল জুড়ে মুসলিম শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ ও বিদ্রোহে বিপুল সংখ্যক নিতবর্ণের হিন্দু ও শিখরা অংশগ্রহণ করেছিল । কোনো কোনো ক্ষেত্রে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে নিবর্ণের হিন্দুরাই । এখানে তার কয়েকটি উদাহরণ তুলে ধরা হচ্ছে। ক্রীতদাসে পরিণত করে ধর্মান্তরিত ও খোজা করা জনৈক হিন্দু ছিল খসরু খান । তিনি তার মুনিব সুলতান কৃতুবুদ্দিন খিলজিকে ১৩২০ সালে হত্যা করে সুলতানের নেতৃস্থানীয় মুসলিম কর্মকর্তাদের নির্মল করেন । খসরু খানের সহযোগিতায় ছিল গুজরাটের ২০,০০০ “বেওয়ারী” হিন্দু (কোনো কোনো লেখক “পারওয়ারী' বলে উল্লেখ করেছেন) ৯ দিল্লির শাসন ক্ষমতা বা সিংহাসন থেকে ইসলামকে উচ্ছেদ করা ছিল তাদের লক্ষ্য । জিয়াউদ্দিন বারানীর মতে: “তারা চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রাসাদে মূর্তি পূজার প্রস্ততি হণ করে", এবং “পবিভ্র গ্রন্থকে (কোরানকে) আসন রূপে ব্যবহার করা হয় ও মসজিদের বেদিতে মূর্তি স্থাপন করা হয় ।”* মধ্যযুগীয় লেখক জিয়াউদ্দিন বারানী, আমির খসরু ও ইবনে বতুতাও নিবর্ণভূক্ত বেওয়ারী হিন্দুদের সাহস ও মালিকদের জন্য তাদের জীবন উৎসর্গ করতে দ্বিধাহীনতার কথা উল্লেখ করেছেন ।৯* এমনকি অপেক্ষাকৃত উদার ও ন্যায়বান শাসক আকবরের বিরুদ্ধেও বিপুল সংখ্যক নিবর্ণের হিন্দু অস্ত্র হাতে তুলে নিয়েছিল । উল্লেখ করা হয়েছে যে, ১৫৬৮ সালে আকবরের চিত্তোর আক্রমণে িবর্ণভূক্ত ৪০,০০০ কৃষক রাজপুত সেনাদের পক্ষে যুদ্ধ করেছিল । তারা আকবরের বিরুদ্ধে এমন প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল যে, ক্রুদ্ধ আকবর বন্দিদের প্রতি তাঁর আচরণগত সাধারণ নীতি পরিত্যাগ করে ৩০,০০০ বন্দি কৃষককে হত্যার আদেশ দেন । একইভাবে আওরঙ্গজেবকে অগ্রাহ্য করে মারাঠা রাজ্য প্রতিষ্ঠাকারী শিবাজীও (মৃত্যু ১৬৮০) ছিলেন নিবর্ণের হিন্দু (দেখুন অধ্যায় ৫; পর্ব: “মুসলিম রাজত্বকালে হিন্দু শাসকদের সহনশীলতা ও বিনয়')। মারাঠীরা ছিল নিবর্ণের হিন্দু কৃষক, যারা ১৭৬১ সাল পর্যন্ত মুসলিম বিরোধী প্রতিরোধ অব্যাহত রেখেছিল । তাদেরকে ধবংস করার জন্য ভারতীয় মুসলিমদের আবেদনে সাড়া দিয়ে আফগানিস্ত নন থেকে চলে আসেন আহমদ শাহ আবদালী এবং “পানি পথের তৃতীয় যুদ্ধে' আবদালীর হাতে তারা নির্মূল হয় | সমগ্র ভারতবর্ষব্যাপী সব রকমের নিন্বরণীয় হিন্দু - বেওয়ারী, মারাঠী, জাট, খোখার, গন্ভ, ভীল, সাতনামী, রেডী ও অন্যরা - ভারতে ইসলামি আক্রমণ ও কর্তৃত্ব প্রথম থেকে শেষ পর্যন্ত মুসলিম হানাদার ও শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে । ফেরিশতার মতে, খোখার (বো গুক্ষুর) কৃষকরা ছিল হিংস্র বর্বর জাতি, যাদের কোনো ধর্ম বা নৈতিকতা ছিল না ।৯? তারা সুলতান মোহাম্মদ গোরীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল, যেমন মুলতানে | ৭১৩ সালে মোহাম্মদ বিন কাশিম কর্তৃক মুলতান বিজিত হয় । মুলতানে ইসলামের আবির্ভাবের পাঁচশ বছর পরও খোখার কৃষকরা ইসলামের বার্তায় মুগ্ধ হতে পারেনি, বরং প্রচণ্ড বিদ্বেষে মোহাম্মদ গোরীর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দীড়িয়েছে । ইবনে আসির লিখেছেন, সুলতান খোখারদের নির্মূল করার জন্য মুলতানে ফিরে এসে তাদেরকে পরাজিত করে তাদের রক্তে রক্ত-গঙ্গা বইয়ে দেন ।৯ যাহোক, খোখাররা অবশেষে ১২০৬ সালে এক যুদ্ধ শিবিরে মোহাম্মদ গোরীকে হত্যা করে । ২০ জন খোখার, যারা পূর্বে গোরীর আক্রমণে আত্মীয়-স্বজন হারিয়েছিল, আকস্মিক ঝড়ের বেগে সুলতানের শিবিরে প্রবেশ করে ছোরার আঘাতে তাকে পরপারে পাঠায় ।৯১ ইয়াহিয়া বিন আহমদের “তারিখ-ই-মুবারক শাহী" গ্রন্থে এর দুই শত বছরেরও বেশি সময় পর (১৪২০/৩০-এর দশক) আমরা এক যশরথ শাইকা খোখারকে পাই, যে মুসলিম শাসকদের সবচেয়ে বড় বিধর্মী শক্র হয়ে দাঁড়িয়েছিল । বস্তত অনেক সময় উচ্চবর্ণের হিন্দুরাই মুসলিম পক্ষে যুদ্ধ করেছে আর নিবর্ণের হিন্দুরা তুলে ধরেছে বিদ্রোহের ধ্বজা । উদাহরণস্বরূপ, আওরজজেব তার রাজধানী দক্ষিণে স্থানান্তরিত করার পর উত্তর ভারতে জাট কৃষকরা বিদ্রোহ করে । তারা বাণিজ্যবহর ও দক্ষিণের রাজদরবারে প্রেরিত রাজস্ব ও সরবরাহ বহনকারী কাফেলা আক্রমণ শুরু করে । আওরঙ্গজেব জাট বিদ্রোহীদেরকে নির্মল করতে উচ্চবর্ণের রাজপুত ও মুসলিমদের নিয়ে গঠিত এক রাজকীয় বাহিনী প্রেরণ করেন । দীর্ঘ অবরোধের পর ১৬৯০ সালের জানুয়ারি মাসে রাজস্থানের সিনসানিতে জাট বিদ্রোহীদের দুর্গের পতন ঘটে । এ যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক হতাহত ও জীবনহানি ঘটে । ১,৫০০ জাট জীবন হারায় এবং রাজকীয় বাহিনীর ২০০ মুঘল ও ৭০০ রাজপুত যোদ্ধা হয় নিহত বা আহত হয় 1১০ সুতরাং উচ্চ শ্রেণীর হিন্দুদের অত্যাচার-নিপীড়নের হাত থেকে মুক্তি পেতে নিবর্ণের হিন্দুদের উৎফুল-চিত্তে ইসলাম গ্রহণ করার দাবি সর্বেব ভিত্তিহীন । বৌদ্ধদের সবচেয়ে ব্যাপকহারে ইসলাম গ্রহণ: বৌদ্ধরাই সবচেয়ে ব্যাপকহারে ইসলামে ধর্মান্তরিত হয়েছিল | ভারতে মুসলিম আক্রমণের সময় বৌদ্ধরা উত্তর-পশ্চিম (বর্তমান পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি) ও পূর্ব ভারতে (অর্থাৎ বেঙ্গল ইত্যাদি) কর্তৃতৃপূর্ণ ছিল । অথচ ইসলামের আগমন উভয় অঞ্চল থেকেই বৌদ্ধধর্ম প্রায় সংখ্যাগরিষ্ঠ নিশ্চিহ্ন করেছে । মুসলিম শাসনামলে এক বাংলাতেই কমপক্ষে শতকরা ৬০ ভাগ মানুষ ইসলামে ধর্মান্তরিত হয়েছিল । আর ইসলাম-পূর্ব বিশ্বাস আকড়ে ধরে থাকা ৪০ শতাংশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ বৌদ্ধ নয়, বরং ব্যাপক ৯৩, [২9001 7 (1895) 7716 0712775 ০1176 14//501771775 0/1367,01, 0810019, 0. 113 ৯১,17617511091, ৬০]. ], 0. 224 ৯৫,.171110& 10855501, ৬০1. [া, 9. 224 ৯৬. ],8] 175 (1995) 07০17 ০1507201160 7177965 0710 045165 17112016)01 17016, /১০1058 [78185181), ৩৬ 19611), 0. 75 ৯,:1761750180, ৬০1. 7, 9. 104 ৯৮,171110&108/500, ৬০]. ]া, 0. 297-98 ৯৯, [010, 0. 233-36; 79119170817, ৬০1. ][, 0. 105 ১০০, 18] (1995), 0. 90
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।