Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 67 ১৩৩ ১৩৪ ১৬৬৬ সালের ১৫ ডিসেম্বর আওরঙ্গজেব রাজসভা ও প্রদেশের চাকরি থেকে হিন্দুদের বরখাস্ত এবং তদস্থলে মুসলিমদের নিয়োজিত করার জন্য এক আদেশ জারি করেন |” জীবনধারণের তাগিদে এটা হিন্দুদের উপর ইসলাম গ্রহণের জন্য আরেকটি প্রবল চাপ প্রয়োগ করে । তিনি হিন্দু জমিদারদেরকে মুসলিম হওয়ার জন্য চাপ দেন, অন্যথায় জমিদারি ছাড়তে হবে, এমনকি মৃত্যুবরণও করতে হতে পারে । মনোহরপুরের জমিদার দেবি টাদের জমিদারি কেড়ে নিয়ে তাকে জেলে পাঠানো হয় । আওরঙ্গজেব দেবী টাদের কাছে কোতওয়াল (ঘাতক) পাঠায় একথা বলে যে, দেবী চাদ মুসলমান হলে তাকে বাঁচিয়ে রাখবে, না হলে হত্যা করবে । দেবী চাদ ইসলাম গ্রহণে স্বীকৃত হয় তার জমিদারি পুনর্বহালের শর্তে ।”: পিতার জমিদারি থেকে উচ্ছেদকৃত রতন সিং মুসলিম হলে মালওয়ার রামপুরা অঞ্চলের জমিদারি ফেরত পান ।”* অন্যান্য উদাহরণে হিন্দুদের উপর মুসলিম-কর্তৃক ইসলামকে অপমান করার মিথ্যা অভিযোগ এনে শাস্তিস্বরূপ জোর করে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করতেও দেখা যায় । সুরাট পরিষদ ১৬৬৮ সালে ধর্মান্তরের একই কৌশলের উন্লেখ করেছে । যখন কোনো মুসলমান হিন্দু লগ্নিদাতা বোনিয়া)'র খণ পরিশোধ করতে চাইতো না, তখন সে মুসলমানটি কাজীর (বিচারকের) কাছে গিয়ে নালিশ করতো যে, এ লগ্নিদাতা হিন্দু নবিকে গালি-গালাজ বা ইসলামের অবমাননা করেছে । এক্ষেত্রে সে এক বা দুই জন মিথ্যা সাক্ষী উপস্থাপন করতো । আর তারপরই হতভাগ্য হিন্দু বানিয়াকে লিজচ্ছেদন বা সুন্নত দিয়ে তাকে মুসলিম বানানো হতো ।”* আওরঙ্গজেব ১৬৮৫ সালে তার প্রাদেশিক কর্মচারীদের প্রতি হিন্দুদেরকে মুসলমান হতে উৎসাহিত করার জন্য এক আদেশ জারি করেন । এতে প্রস্তাব দেওয়া হয় যে, যেসব হিন্দু পুরুষ মুসলমান হবে তারা প্রত্যেকে রাজভান্ডার থেকে চার রূপী পাবে, আর প্রত্যেক হিন্দু নারী মুসলমান হলে পাবে দুই রূপী ।”” চার রূপী সেসময়ে একজন পুরুষের এক মাসের আয়ের সমান ছিল । যেহেতু ধর্মান্তর হিন্দু বা অমুসলিমদের কাধ থেকে পাহাড় প্রমাণ জিজিয়া, খারাজ ও অন্যান্য গুরুভার করের বোঝা মুক্ত করা ছাড়াও অবর্ণনীয় নির্যাতন, অবমাননা ও অমর্ধাদা থেকে তাদেরকে মুক্তি দিত, সুতরাং এ সামান্য প্রলোভন ধর্মান্তরে এর আর্থিক লাভের তুলনায় আরো বড় প্ররোচনার কাজ করে । এক মুঘল দলিলে আওরঙ্গজেবের আমলে বিথুর-এর ফৌজদার শেখ আব্দুল মোমিনের ১৫০ জন হিন্দুকে ধর্মান্তরিত করার কথা উল্লেখিত হয়েছে । হিন্দুদেরকে “সারোপাস' (সম্মানের পোশাক) ও নগদ অর্থ প্রদানের প্রস্তাব করে ধর্মান্তরিত করেন তিনি ।”৯ কাশ্মীরের হিন্দু পণ্তিতদেরকে আওরজজেব বল প্রয়োগে গণহারে ধর্মান্তরিত করেন । উৎপীড়নে অতিষ্ঠ হিন্দু পপ্তিতরা সাহায্যের জন্য পাঞ্জাবের শিখ গুরু তেগ বাহাদুর সিংএর কাছে আসেন । গুরু যখন কাশ্মীরীদেরকে অবৈধভাবে ধর্মান্তর করার বিষয় জানতে সম্রাটের দরবারে আসেন, তখন তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়, এবং তাকেও ইসলাম গ্রহণের জন্য সপ্তাহের পর সপ্তাহ ধরে নির্যাতন করা হয় । অবশেষে তাকে (দই শিষ্য সহ) শিরচ্ছেদের শিকার হতে হয় | এতে দেখা যায় যে, আওরঙ্গজজেবের সময় পর্যন্ত কাশ্নীরী জনগণের একটা তাৎপর্যপূর্ণ অংশ বিধর্মী ছিল । আওরঙ্গজেবের কোপানলে পড়ে ভারতের হিমালয়ের রাণী কাশ্মীর রাজ্যটি ব্যাপকভাবে মুসলিম অধ্যুষিত রাজ্যে পরিণত হয়, যা অত্যন্ত গৌড়া ধর্মান্ধও বটে । আওরঙ্গজেবের আমলে ভারতের অন্যত্র যেখানে মুসলিম নিয়ন্ত্রণ কার্ধকর ছিল, সেখানেও একই নীতি কার্যকর হওয়ার কথা । ভারতে হিন্দুদেরকে সহিংস ও জোরপূর্বক ধর্মান্তরকরণ শুধুমাত্র মুসলিম ক্ষমতার কেন্দ্রস্থল দিল্িতেই সীমাবদ্ধ থাকেনি । ভারতের যেসব দূরবর্তী প্রদেশে মুসলিম শাসকরা প্রায়শঃই স্বাধীন থেকেছে, সেখানেও শাসকরা তাদের ধর্মীয় দায়িত্বূপে প্রজাদের উপর ইসলামি আইন প্রয়োগ করেছে । এক্ষেত্রে কাশ্মীর এক যথার্থ উদাহরণ | সিকান্দার বুত্শিকুনের রাজত্কালে (১৩৮৯-১৪১৩) তিনি ও তার প্রধানমন্ত্রী, যিনি ছিলেন ব্রাহ্মণ থেকে ধর্মান্তরিত মুসলিম, যোগসাজশে কাশ্মীরী হিন্দুদের উপর নির্যাতনের অস্ত্র চালান | ফেরিশতা লিখেছেন, সিকান্দার এক আদেশ জারি করেন যা কাশ্মীরে মুসলিম ছাড়া অন্যকোন ধর্মাবলম্বীর বসবাস নিষিদ্ধ করে; আদেশটিতে তিনি কোনো মানুষের কপালে কোনো চিহ আকা (যেমন হিন্দুরা আঁকে) নিষিদ্ধ করেন এবং পরিশেষে তিনি সমস্ত স্বর্ণ ও রৌপ্য নির্মিত দেব-দেবীর মূর্তি ভেঙ্গে তা দিয়ে ধাতুর মুদ্রা তৈরি করেন । অনেক হিন্দু ব্রাহ্মণ মুসলিম হওয়া কিংবা দেশত্যাগের পরিবর্তে বিষ খেয়ে জীবন বিসর্জন দেয় । কেউ কেউ জন্স্থান ছেড়ে অন্যত্র পালিয়ে যায়; আর অল্প সংখ্যক হিন্দু মুসলমান হয়ে বিতাড়িত হওয়া থেকে মুক্ত হয় ৷ দেশ থেকে অধিকাংশ হিন্দু পালিয়ে গেলে সিকান্দার কাশ্মীরের সমস্ত মন্দির ভেঙ্গে ফেলার নির্দেশ দেন । ...কাশ্মীরের সমস্ত মূর্তি ভেঙ্গে ফেলার পর তিনি “মূর্তি ধবংসকারী' উপাধিতে ভূষিত হন "৯ বিজ্ঞ ও সুশিক্ষিত ফেরিশতার (মৃত্যু ১৬১৪) মতে, এটাই ছিল সুলতান সিকান্দারের সবচেয়ে বড় সুকীর্তি । ৮৪,:17500101 9. 34, 73108061 ৬19০0]0. /১1:0101৬95, 1২218950101, 11001; /১৬৪11010 81: 1000)://800010108-10-100181791- 1900103.019550091.001/ ৮৫,.1710101030. 41, 1311917011৬0900]]) £/1:01015০95. ৯ 94708, 0. 220 ৮৭,100, 0. 219-20 ৮৮, 131101101-1৬03০010) /১1০101০3,1710101০- 43 "৯1010, 175001010. 40 ৯০,:170751081) 10179 (1829) 17151097) ০0176 13156 01716 11710712147. 70৮67 77 17117, 0-81518190 105 101. 13171555, 19.1. [00011511215 & 191501006019 (০) 110, 6৬/ 101)6]1, ৬০1. 1৬ (1997 11100011100), 0. 268

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।