ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 65 ১২৯ ১৩০ হানাদার মুসলিম শাসকদের কাছে এরূপ অবমাননাকর আনুগত্য স্বীকার করতে হয় । জিম্মিদের প্রতি এরূপ আচরণ তাদের মাঝে ইসলামে ধর্মান্তরিত হওয়ার জন্য কী প্রচণ্ড মনস্তাত্িক চাপ সৃষ্টি করতে পারে সেটা কল্পনা করা আদৌ কঠিন নয় | জিজিয়া ও অবমাননা মুসলিম রাষ্ট্রে “জিম্মি প্রজাদের কিরূপ অমাননাকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, তাদেরকে উপর আরোপিত “জিজিয়া” কর আদায়ের আনুষ্ঠানিকতা তার স্পষ্ট ধারণা দেবে | জিজিয়া কর প্রদান চট করে একটা চেক লিখে দেওয়া কিংবা কালেক্টরের অফিসে টাকা পাঠিয়ে দেওয়ার মত নয় । আল্লাহর দাবি অনুযায়ী, জিম্মিদেরকে জিজিয়া প্রদান করতে হবে এমনভাবে যে, তা তাদের মাঝে বশ্যতা স্বীকার ও স্বেচ্ছায় অবমানিত হওয়ার অনুভব সৃষ্টি করে (কোরান ৯:২৯) । বিখ্যাত ইসলামি বিশ্লেষক আল-জামাকশারী [মৃত্যু ১১৪৪) জিজিয়া প্রদানের উপর কোরানের ৯:২৯ নং আয়াতের ব্যাখ্যা দিয়েছেন এভাবে: তাদের নিকট থেকে জিজিয়া নেয়া হবে অবমাননা ও মর্যাদাহানিকরভাবে | (জিম্মিকে) সশরীরে হেঁটে আসতে হবে, ঘোড়ায় চড়ে নয় । যখন সে জিজিয়া প্রদান করবে, তখন কর-আদায়কারী বসে থাকবে আর সে থাকবে দীড়িয়ে । আদায়কারী তার ঘাড় ধরে ঝাঁকি দিয়ে বলবে: “জিজিয়া পরিশোধ কর!" এবং জিজিয়া পরিশোধের পর আদায়কারী ঘাড়ের পিছনে একটা চাটি মেরে তাকে তাড়িয়ে দেবে । ষষ্ঠদশ শতকে মিশরের বিখ্যাত সুফি পপ্তিত আস-সারানি তার “কিতাব আল-মিজান' গ্রন্থে জিজিয়া প্রদান সম্বন্ধে নিন্রূপ বর্ণনা দেন: খিষ্টান বা ইহুদি জিম্মি নির্দিষ্ট দিনে বশ্যতা কর (জিজিয়া) গ্রহণের জন্য নিয়োজিত আমিরের কাছে সশরীরে হাজির হবে | তিনি বসে থাকবেন একটি উচু আসনে । জিম্মি তার সম্মুখে হাজির হয়ে হস্ত প্রসারিত করে কর প্রদানের প্রস্তাব করবে । আমির এমনভাবে সেটা গ্রহণ করবে যাতে তার হাত উপরে থাকে, জিম্মির হাত নিচে । অতঃপর আমির তার ঘাড়ে একটা চাটি মারবে এবং আমিরের সামনে উপস্থিত লোকেরা (মুসলিম) তাকে রূঢুভাবে হটিয়ে দিবে । ...এ দৃশ্য দেখার জন্য সাধারণ জনগণের উপস্থিতির অনুমতি ছিল । এখন আমরা দেখব ভারতে কিভাবে জিজিয়া কর আদায় করা হতো । সম্রাট আওরজজেব ১৬৭৯ সালে ভারতে জিজিয়া কর পুনঃপ্রবর্তন স্বেধর্মত্যাগী আকবর কর্তৃক ইতিপূর্বে বাতিলকৃত) করে জিজিয়া প্রদানের নিঢোক্ত পদ্ধতি ঘোষণা করেন: মৃতব্যক্তি ও ইসলাম গ্রহণকারীর উপর জিজিয়া প্রযোজ্য হবে না । অমুসলিম ব্যক্তি নিজে জিজিয়া নিয়ে আসবে । সে তার কোনো প্রতিনিধির মাধ্যমে পাঠালে তা গৃহীত হবে না । জিজিয়া প্রদানের সময় অমুসলিম অবশ্যই দীড়িয়ে থাকবে এবং আদায়কারী উপঝিষ্ট থাকবেন | অমুসলিমের হাত নিচে থাকবে এবং আদায়কারীর হাত থাকবে উপরে | এবং তিনি বলবেন, “হে অমুসলিম, জিজিয়া প্রদান কর ৮ 'খারাজ' বা ভূমিকর আদায়ের ব্যাপারে সুলতান আলাউদ্দীন খিলজী বিজ্ঞ ইসলামি পণ্তিত কাজী মুঘিসুদ্দিনের কাছে উপদেশ চাইলে, কাজী একই পদ্ধতির বর্ণনা দিয়ে তার সঙ্গে যোগ করেন যে: “আদায়কারী যদি তার (“খারাজ' দাতার) মুখে থু-থু দিতে চান, তাহলে সে মুখ হা করবে । তার উপর এ চরম অপমান ও আদায়কারী কর্তৃক তার মুখের ভিতরে থু-থু দেওয়ার উদ্দেশ্য হলো এ শ্রেণীর উপর আরোপিত চরম বশ্যতা, ইসলামের গৌরব ও বিশ্বাসের প্রতি মহিমান্যতা এবং মিথ্যা ধর্মের (হিন্দুত্ববাদ) প্রতি অমর্যাদা প্রদর্শন 1” একইভাবে কাশ্বীরের সহনশীল সুলতান জয়নুল আবেদীনের (১৪১৭-৬৭) কাছে লেখা এক চিঠিতে পারস্যের ইসলামি পণ্তিত মোল্লা আহমদ লেখেন: “তাদের উপর জিজিয়া আরোপের প্রধান উদ্দেশ্য হলো তাদেরকে অবমানিত করা । ঈশ্বর তাদেরকে অসম্মানিত করার জন্যই জিজিয়া প্রতিষ্ঠা করেছেন । এর উদ্দেশ্য হলো তাদেরকে অবমানিত এবং মুসলিমদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করা 1৮৮ জনপ্রিয় সুফি সাধক শেখ আহমদ সিরহিন্দী (১৫৬৪-১৬২৪) অমুসলিমদের প্রতি সম্রাট আকবরের উদার ও সহনশীল নীতিতে অসন্তুষ্ট হয়ে তাকে ইসলামি আইনের লংঘন আখ্যায়িত করে তার দরবারে চিঠি পাঠান । চিঠিটিতে সিরহিন্দী লিখেন: “ইসলামের সম্মান “কুফরী” অবিশ্বাস) ও “কাফির' অবিশ্বাসী) কে অপমান করার মধ্যে নিহিত । যে কাফিরকে সম্মান দেয় সে মুসলিমকে অমর্যাদা করে । তাদের উপর জিজিয়া আরোপের উদ্দেশ্য হলো, এমন করে তাদেরকে অবমানিত করা যাতে তারা ভাল পোশাক পরতে বা জীকজমকের সঙ্গে বাস না করতে পারে | তারা ভীতস্ত্রস্ত ও কম্পমান থাকে ৷ অমুসলিমদের উপর জিজিয়া আরোপ সম্পর্কে একই রকম মনোভাব ছিল সুফি সাধক শাহ ওয়ালিউল্লাহ [মৃত্যু ১৭৬২) ও ভারতে মুসলিম শাসনকালের অন্যান্য নেতৃস্থানীয় ইসলামি পণ্ডিত ও সুফি সাধকদের ৯ জিম্মিদের প্রতি এরূপ চরম অবমাননাকর আচরণের অর্থ হলো, মুসলিম রাষ্ট্রে তাদের অত্যন্ত হীন আর্থ-রাজনৈতিক অবস্থানের কথা স্মরণ করিয়ে দেওয়া । হিন্দুদের প্রতি এ চরম অবমাননা ও অমর্ধাদাকর আচরণ তাদের উপর ইসলাম গ্রহণের জন্য কী ধরনের মানসিক চাপ সৃষ্টি ৯, [00 27:20, 3. 228-29 11701, 0. 227 ৭ [81 0999), 0. 116 ৭, 7010, 9. 130 ৯৮. 7010, 0. 113 ৭». [10,19. 113-14
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।