ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 64 ১২৭ ১২৮ (কোন কোন লেখকের মতে খলিফা দ্বিতীয় ওমর, রা. ৭১৭-৭১৯)'এর চুক্তিতে ইসলামের নিয়মানুযায়ী মুসলিম রাষ্ট্রে “জিম্মি' প্রজাদের প্রতি আচরণ নির্দিষ্ট করা হয়েছে । ওমরের চুক্তি ইসলামের শাফী আইনশাস্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম শাফীর “কিতাব-উল-উম্ম” (গ্রন্থের মাতা?) গ্রন্থে এ চুক্তিটি উদ্ধৃত হয়েছে । আরবদের সিরিয়া দখলের পর খলিফা ওমরের নির্দেশে সিরিয়ার খিষ্টানদের প্রধান ও খলিফার মাঝে এ চুক্তিটি স্বাক্ষরিত হয় । এতে মুসলিম নিয়ম-কানুনের প্রতি 'জিম্মি'দের পূর্ণাঙ্গ ও অবমাননাকর অধীনতা দাবি করে বলা হয়েছে যে, তাদের আনুগত্যের প্রমাণস্বরূপ তারা বৈষম্যমূলক কর প্রদান করবে । এছাড়াও সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তাদের জন্য মর্ধাদাহানিকর ও অমানবিক অক্ষমতার শর্ত যুক্ত হয়েছে এ চুক্তিতে । খলিফা ওমর সিরিয়ার খিষ্টান প্রধানকে ইসলামের কাছে তাদের আনুগত্যের শর্ত নির্ধারণ করে একটা চুক্তিপত্র পাঠান । চুক্তিটির প্রধান শর্তগুলো হলো:৭২ “আমি ও সমস্ত মুসলিম তোমার ও তোমার খিষ্টান সদস্যদের নিরাপত্তার অঙ্গীকার করছি যতদিন তোমরা তোমাদের উপর আরোপিত শর্তসমূহ মেনে চলবে । শর্তগুলো হলো: ১) তোমরা শুধু মুসলিম আইনের অধীনস্থ হবে, অন্য কারো নয় ৷ এবং আমরা তোমাদেরকে যা করতে বলব, তা অস্বীকার করতে পারবে না। ২) যদি তোমাদের মধ্যে কেউ নবি, তার ধর্ম বা কোরান সম্বন্ধে অশালীন কিছু বলে, সে আল্লাহর, বিশ্বাসীদের সেনাপতির ও সমস্ত মুসলিমের সুরক্ষা থেকে বঞ্চিত হবে । যে শর্তে নিরাপত্তা প্রদান করা হয়েছিল, তা বাতিল হবে ও তোমাদের জীবন হবে আইনের সীমার বাইরে । ৩) যদি তোমাদের মধ্যে কেউ কোনও মুসলিম নারীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয় কিংবা কোনো মুসলিম নারীকে বিয়ে করে, বা পথে কোনো মুসলিমের উপর ডাকাতি করে, অথবা কোনো মুসলিমকে ইসলাম থেকে ধর্মচ্যুত করে, অথবা আমাদের শত্রুকে সাহায্য করে, অথবা কোনো গুগ্তচরকে আশ্রয় দেয়, তাহলে সে চুক্তি ভগ করবে এবং তার জীবন ও সম্পদ আইনের বাইরে । ৪) কোনো মুসলিমের সম্পদ ও মর্যাদার প্রতি এর চেয়ে কম ক্ষতি যে করবে সে উপযুক্ত শাস্তি পাবে । ৫) মুসলিমদের সঙ্গে তোমাদের আচরণ আমরা পর্যবেক্ষণ করবো । এবং তোমরা মুসলিমদের প্রতি বেআইনি কিছু করলে আমরা এ চুক্তি বাতিল ঘোষণা করবো ও তোমাদেরকে শাস্তি দিব । ৬) যদি তোমরা কিংবা অন্য অবিশ্বাসীরা বিচার চায়, আমরা মুসলিম আইন অনুযায়ী বিচার করবো । ৭) কোনো মুসলিম শহরে ক্রুশ প্রদর্শন করবে না, অথবা (শুর) মূর্তি নিয়ে মিছিল করতে পারবেন না, তোমাদের প্রার্থনার জন্য কোনো গির্জা নির্মাণ বা সমবেত হওয়ার স্থান সৃষ্টি করতে পারবে না; (চার্চের) ঘণ্টা বাজাতে পারবে না; বা কোনো মুসলিমের কাছে মেরীর পুত্র যিশু সম্বন্ধে কোনও পৌত্তলিক ভাষা (অর্থাৎ যিশু ঈশ্বরের পুত্র) ব্যবহার করতে পারবে না । ৮) তোমরা 'জুনর' (ফিতা, হ্ীস্টানের চিহ্ন স্বরূপ) পরিধান করবে সমস্ত পোশাকের উপরে, যা কখনোই লুকাতে পারবে না । ৯) ঘোড়ায় চড়তে তোমরা বিশেষ গদি ব্যবহার করবে ও ভিন্ন ভঙ্গি করবে এবং একটা চিহৃ দ্বারা তোমাদের “কালানুয়াস' টুপি) মুসলিমদের টুপি থেকে আলাদা করবে । ১০) মুসলিমরা উপস্থিত থাকলে তোমরা রাস্তার অগ্রভাগে যাবে না বা সমাবেশের প্রধান আসনে বসবে না । ১১) প্রত্যেক সুস্থ সাবালককে “জিজিয়া' বা বশ্যতা কর দিতে হবে, নতুন বছরে পূর্ণ মাপের এক “দিনার করে । কর না দেওয়া পর্যন্ত সে শহর ত্যাগ করতে পারবে না। ১২) কোন গরিব লোক নিজস্ব জিজিয়া পরিশোধ না করা পর্যন্ত দায়গ্রস্থ থাকবে । দারিদ্র্য “জিজিয়া* প্রদানের দায়িত্ব বাতিল করবে না, যেমন করেনা তোমাদেরকে প্রদত্ত সুরক্ষাকে বাতিল । তোমাদের যা আছে তাই আমরা নিয়ে নিব ৷ বণিক হিসেবে ছাড়া যতদিন তোমরা মুসলিম ভূখণ্ডে বসবাস ও ভ্রমণ করবে, ততদিন জিজিয়াই তোমাদের একমাত্র বোঝা । ১৩) কোনো অবস্থাতেই তোমরা মন্কায় প্রবেশ করবে না । পণ্যদ্রব্যসহ যদি ভ্রমণ কর, তাহলে তার এক-দশমাংশ মুসলিমদেরকে দিতে হবে । মক্কা ব্যতীত তোমরা ইচ্ছামতো অন্য যে কোনও স্থানে যেতে পারো । হেজাজ ব্যতীত অন্য যে কোনো মুসলিম দেশে তোমরা থাকতে পারো | হেজাজে তিন দিনের বেশি অবস্থান করতে পারবে না । এগুলো হল আদর্শ শর্তাবলি, যা একটা আদর্শ ইসলামি রাষ্ট্রের খিষ্টান ও ইহুদিদের (“হানাফী*-আইনের অধীনস্থ রাষ্ট্রে পৌত্লিকদের উপরও) উপর অবশ্যই আরোপিত হবে । জিম্মিদের প্রতি ব্যবহার সম্পর্কিত “ওমরের চুক্তিটি সুস্পষ্টভাবেই আল্লাহর কোরান (আয়াত ৯:২৯) ও নবির দষ্টান্তের সঙ্গে সমন্বিত । অতএব অষ্টম শতাব্দীর বিখ্যাত “হানাফী” আইনশাস্ত্রবিদ আবু ইউসুফ লিখেছেন: “ওমরের চুক্তি পুনরুগানের দিন পর্যন্ত বৈধ ও চালু থাকবে ।** ইহুদি ও খিষ্টান (ভারতে হিন্দুরাও), যারা ছিল তাদের স্ব-স্ব জন্মভূমিতে ন্যায্যভাবে মুক্ত ও সম্মানিত মানুষ, তাদেরকে ৯. 11701, 0. 12-24 ৭. [010 0. 37
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।