ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 60 ১১৯ ১২০ সম্রাটের কর্মচারীরা (আমিন) কর আদায় করতে গেলে উদ্ধত প্রজারা তাদের একজনকে হত্যা করে ও অপর একজনকে হিন্দুরা চুল-দাড়ি কেটে অপমানিত করে খালি হাতে ফেরৎ পাঠায় ।৯৮ এমন কি আকবর ও জাহাঙ্গীরের সুপ্রতিষ্ঠিত মুঘল শাসনামলেও দেশব্যাপী তাদের প্রভাব ছিল অনেকটাই ভঙ্গুর ৷ জাহাঙ্গীর তার স্মৃতিকথা “তারিখ-ই-সেলিম শাহী'তে লিখেছেন: “...অবাধ্য ও আনুগত্যহীনদের সংখ্যা মনে হয় কোনদিনও হাস পাবে না । আমার পিতার ও পরবর্তীতে আমার শাসনামলে যেসব নজির দেখা গেছে, তাতে মনে হয় সাম়াজ্যে এমন কোনও প্রদেশ নেই, যার কোন না কোন অংশে আভিশগ দুৃর্ভরা উঠে এসে বিদ্রোহের পতাকা তুলে ধরছে না; যার কারণে হিন্দুস্তানে কখনোই সম্পূর্ণ শান্তির সময় দেখা যায়নি ।' হিন্দুদের উদ্ধত্য সম্পর্কে ডার্ক হ. কল্ফ লিখেছেন: “লক্ষ লক্ষ সশস্ত্র মানুষ, চাষি অথবা অন্যরা, সরকারের প্রজা না হয়ে প্রতিদ্বন্দী হয়ে উঠেছিল । আকবরের রাজ্যসভার সদস্য বাদায়ুনির মতে, হিন্দুরা জঙ্গলে তাদের গোপন আশ্রয়স্থল থেকে মাঝে মাঝেই মুসলিম বাহিনীর উপর হামলা করতো । যারা জঙ্গলে পালিয়েছিল, তারা জঙ্গলের জংলা ফলমূল ও নানারকম শস্য দানা যেখানে যতটুকু পেত তা খেয়েই জীবন ধারণ করতো ।৯ কেন ও কীভাবে ভারতবর্ষে দীর্ঘকালের ইসলামি শাসনের পরও শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ হিন্দু রয়ে যায়, এসব উদাহরণ সে সম্পর্কে পাঠককে যথেষ্ট ধারণা দিবে । ভারতে ইসলামে ধর্মান্তর ঘটে কিভাবে? উপরোক্ত প্রমাণের আলোকে - দীর্ঘকাল মুসলিম শাসনের পরও কিভাবে ভারতের শতকরা ৮০ ভাগ মানুষ অমুসলিম রয়ে গেছে? - সেটা প্রশ্ন না করে, প্রশ্ন করা উচিত: ইসলামের বিরুদ্ধে হিন্দুদের প্রবল বিদ্বেষ ও প্রতিরোধ সত্তেও কেন বা কীভাবে প্রায় ২০ ভাগ ভারতীয় মুসলিম হয়? অর্থাৎ বহু মুসলিম লেখক ও শাসকদের সত্যায়ন অনুযায়ী ইসলামের প্রতি হিন্দুদের বিরূপতা সত্তেও কিভাবে মুসলিম জনসংখ্যা স্ফীত হয়? কোরানের ৯:৫ আয়াতে আল্লাহর নির্দেশানুযায়ী নবি মোহাম্মদ বহুঈশ্বরবাদীদেরকে হয় ইসলাম গ্রহণ অথবা মৃত্যু _ এ দু'টো উপায়ের একটি বেছে নেয়ার মধ্য দিয়ে তরবারির দ্বারা ইসলামে ধর্মান্তরিত করা শুরু করেন । সুতরাং মূর্তিপূজক হিন্দুদেরও ইসলাম কিংবা মৃত্যু - এ দু'টোর একটি বেছে নেওয়ার কথা | মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় শুরু করেন, তিনি বিজিত এলাকার লোকদেরকে মৃত্যুর যন্ত্রনায় ইসলামে ধর্মান্তরিতের নীতি প্রয়োগ শুরু করেন । যারা তার বিরুদ্ধে যুদ্ধ করে, মৃত্যু হয় তাদের বিধিলিপি; বাকি নারী ও শিশুরা দাসত্ব বরণের মাধ্যমে মুসলিম হয়ে যাবে | তবে তিনি সুযোগ দেন যে, কোন অঞ্চল যদি বিনা যুদ্ধে তার কাছে নতি স্বীকার করে, তাহলে তাদেরকে তিনি গণহারে হত্যা বা বল প্রয়োগের মাধ্যমে ধর্মান্তরিত করবেন না । তার এ কিছুটা নমনীয় নীতির খবর বাগদাদে তার পৃষ্ঠপোষক হাজ্জাজের কাছে পৌঁছালে তিনি কাসিমকে লিখেন: “...আমি জানতে পেরেছি যে, তুমি যে উপায়ে ও নিয়মে এগুচ্ছো তা (ইসলামের) আইনসম্মত | তবে তুমি শক্র-মিত্রের ভেদাভেদ না করে, ছোট-বড় নির্বিশেষে সবাইকে সুরক্ষা দিচ্ছ । ঈশ্বর বলেন: “অবিশ্বাসী পৌতলিকদেরকে কোনো সুযোগ না দিয়ে গলা কেটে ফেল ।' জেনে রাখো, এটা মহান আল্লাহর নির্দেশ । তাদেরকে রক্ষার জন্য তোমার এতটা উদগ্রীব হওয়া উচিত নয় । এরপর থেকে ইসলাম গ্রহণকারী ছাড়া কাউকে বাঁচিয়ে রেখো না। এটা একটা মূল্যবান প্রচেষ্টা ও তা মেনে চললে তোমার উপর মর্যাদাহানির কোন অভিযোগ আরোপিত হবে না 1৮৫ হাজ্জাজের নিকট থেকে এ হুমকিপূর্ণ নির্দেশ পেয়ে কাসিম তার পরবতী ব্রান্মণাবাদ বিজয়ে আগাগোড়া তা অনুসরণ করে যারা ইসলাম গ্রহণ করেনি তাদের কাউকেই জীবিত রাখেন নি । আল-বিলাদুরীর মতে ব্রাহ্মণাবাদ বিজয়ে “আট কিংবা কারো কারো মতে ছাব্বিশ হাজার মানুষকে তরবারির তলায় হত্যা করা হয় /* যাহোক, হিন্দুরা অগণিত সংখ্যায় ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানালে এতগুলো মানুষকে তলোয়ারের তলায় ফেলা কঠিন হয়ে দীড়ায় ৷ তৎপরিবর্তে তাদেরকে বাঁচিয়ে রেখে কর আদায় করা ছিল অত্যন্ত লাভজনক বিকল্প ৷ এ পরামর্শে কাসিম হাজ্জাজকে চিঠি লিখলে হাজ্জাজ উত্তর করেন: “আমার ভাতিজা মোহাম্মদ কাসিমের পত্র পেয়ে প্রকৃত ঘটনা অবগত হলাম । এতে জানা যাচ্ছে যে, ব্রাহ্মণাবাদের বিশিষ্ট নাগরিকরা তাদের বৌদ্ধ মন্দির মেরামত ও তাদের ধর্মানুসরণের সুযোগের জন্য আবেদন করেছে । যেহেতু তারা আনুগত্য স্বীকার করেছে ও খলিফাকে কর দিতে সম্মত হয়েছে, সুতরাং তাদের কাছ থেকে আর কিছুই সঠিকভাবে আশা করা যায় না। তারা আমাদের সুরক্ষায় (ধিম্মি/জিম্মি হিসেবে) এসেছে, এবং আমরা কোনভাবেই তাদের জীবন বা সম্পদের উপর হস্ত প্রসারিত করতে পারি না ।”২ এভাবে হিন্দুরা “জিম্মি' প্রজা হিসেবে গৃহীত হয় এবং তরবারির দ্বারা ধর্মান্তর করা থেকে অব্যাহতি পায় । উমাইয়া শাসকদের ধর্মান্তরকরণে অনীহা: আগেই বলা হয়েছে যে, ধার্মিক মুসলিমরা বরাবরই উমাইয়া শাসকদেরকে ঈশ্বরহীন বা ধর্মহীন বলে নিন্দা করেছে । তার একটা কারণ, উমাইয়া শাসকরা অমুসলিমদেরকে ইসলামে ধর্মান্তরকরণে কখনো আগ্রহী ছিলনা | তৎপরিবর্তে তাদের কাছ থেকে উচ্চহারে কর আদায়ের মাধ্যমে রাজকোষ পূর্ণ করার দিকেই তাদের অধিকতর ঝোক ছিল । উদাহরণস্বরূপ, হাজ্জাজ ইসলাম ৯৮. [8] (1999), 0. 118-119 ৯৯, 18] (1994), 0. 64 ৫০..1811101& 1709%%5017, ৬০]. 0. 173-74 ৫৯,101, ৬০1. ], 0. 122 ৭৯, 9101709, ]). 109
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।