ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 56 ১১১ ১১২ যা প্রায় নিঃশেষ করে দিচ্ছে আমাদেরকে । আমরা যতই ভোগান্তির শিকার হই বা তাদের সাথে শান্তিতে বাস করতে চাই না কেন, তারা আমাদের প্রতি সংগম ও বিক্ষোভ জাথত করে ॥ ডেভিড (নবি দাউয়ুদ) যেমন ভবিষ্যদ্বাণী করেন, “আমি শান্তি চাই, কিন্ত আমি কথা বললে তারা যুদ্ধ করতে আসে' (সাল্ম ১২০:৭) । সুতরাং আমরা যদি হাস্যকর ও অযৌক্তিকভাবে তাদের কাছ থেকে ক্ষমতা দাবি করি বা তাদের জন্য অসুবিধা সৃষ্টি করি, তাহলে নিশ্চয়ই আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিব ॥ ভারতে এতগুলো হিন্দু কিভাবে টিকে থাকলো? সহিংসতার মাধ্যমে ইসলামের বিস্তার ঘটানোর অভিযোগ খণ্ডনে ড. নায়েক ভিন্ন একটা যুক্তি খাড়া করেছেন । তিনি অভিযোগটির প্রতিবাদ করেন এ বলে যে, ইসলাম যদি তরবারির দ্বারাই বিস্তার লাভ করত, তাহলে ভারত ও মধ্যপ্রাচ্যে এতগুলো অমুসলিম টিকে থাকত না । তিনি লিখেন: মুসলিমরা মোট ১,৪০০ বছর ধরে আরব দেশ শাসন করছে । আজও সেখানে ১৪ মিলিয়ন কপটিক খিষ্টান বসবাস করছে । যদি মুসলিমরা তরবারিই ব্যবহার করতো, তাহলে সেখানে একজন আরবও খিষ্টান থাকত না । ভারতেও মুসলিমরা প্রায় হাজার বছর শাসন করেছে । চাইলে ভারতের প্রত্যেক অমুসলিমকে মুসলিমে ধর্মীন্তরিত করার ক্ষমতা তাদের ছিল । আজ সেখানে শতকরা ৮০ ভাগেরও বেশি অমুসলিম । ভারতে আজকের অমুসলিমরাই প্রমাণ করছে যে, ইসলাম তরবারির দ্বারা বিস্তৃত হয় নি। অথচ আল-কারাদাউই নায়েকের এ যুক্তির বিরোধিতা বা তা প্রত্যাখ্যান করেন এটা বলে যে, ইসলামের সর্বজনীন বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তরবারি ভূপ্ন্ড জয় করতে পারে, রাষ্ট্র দখল করতে পারে, কিন্তু কখনো মানুষের অন্তর খুলতে ও তার ভিতরে বিশ্বাস ঢুকিয়ে দিতে পারে না । ওসব দেশে সাধারণ মানুষ ও ইসলামের মধ্যেকার বাধাটা (অথাৎ অমুসলিম শাসন) সরে যাবার পরই কেবল সেখানে ইসলাম বিস্তার লাভ করেছিল । কারণ এরপর তারা যুদ্ধ ও যুদ্ধক্ষেত্রের গণ্ডগোল থেকে দৃরে শান্তিপূর্ণ পরিবেশে ইসলামকে বিবেচনা করতে সক্ষম হয়েছিল । এভাবে অমুসলিমরা মুসলিমদের চমৎকার নৈতিকতার সাথে পরিচিত হতে পেরেছিল । বিশিষ্ট ইসলামিক পপ্তিত ডঃ ফজলুর রহমান, যাকে ইসলাম সম্পর্কে তার উদার ধারণার কারণে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পালাতে হয়েছিল, তিনি কারাদাউইর মতকে সমর্থন করেন । রহমান মনে করেন যে, কোরানে বর্ণিত ধর্মীয়-সামাজিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের (তরবারির দ্বারা) অনিবার্ষ প্রয়োজন হয়েছিল | তিনি প্রশ্ন করেন: সেটা ছাড়া কিভাবে একটা আদশির্কি বিশব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব? অতঃপর সকলকে অনেকটা স্তম্ভিত করার মত তিনি বলেন: “ইসলাম তরবারির দ্বারা বিস্তৃত" কিতবা “ইসলাম তরবারির ধর্ম-এ স্লোগান 'খিষ্টানদের প্রচারণা" মাত্র | তারপর তিনি সরলভাবে স্বীকার করেন যে, “ইসলাম বিস্তার ঘটার আগে একটা সহায়ক পরিবেশ সৃষ্টিতে তরবারি প্রথমেই চলে আসে ।' তিনি লিখেছেন: “তরবারি দিয়ে যা প্রতিষ্ঠিত হয়েছে তা ইসলাম নয়, ইসলামের রাজনৈতিক প্রভাব মাত্র, যাতে করে ইসলাম পৃথিবীতে কোরান নিণীত সামাজিক ব্যবস্থা সৃষ্টি করতে পারে | কিন্ত কেউ কখনো বলতে পারে না যে, ইসলাম তরবারি দারা বিস্তৃত ৯ জিহাদের প্রশ্নে আরব লীগের সেক্রেটারি জেনারেল (১৯৫২-৭১) আব্দুল খালেক হাসৌনা এক সাক্ষাতকারে (১৯৬৮) একইভাবে বলেন: ইসলাম তলোয়ার দ্বারা আরোপিত নয়, শত্রুরা যেমনটা দাবি করে । জনগণ নিজেদের পছন্দেই ইসলাম এহণ করেছিল, কারণ ইসলাম তাদেরকে যে জীবনধারার প্রতিশ্দতি দেয়, তা তাদের আগের জীবনধারার চেয়ে উন্নত ছিল । মুসলিমরা অন্যান্য দেশ আক্রমণ করেছিল ইসলামের আহ্বান স্বর জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া নিশ্চিত করতে মাত্র 1 এসব ইসলামি চিন্তাবিদরা - ইসলাম তরবারির দ্বারা বিস্তৃত - এ অভিযোগটি খণ্ডন করতে চেয়েছিলেন । অথচ সেটা করতে গিয়ে তারা হয়ত অন্যমনস্কতার কারণে তাদের নিজস্ব যুক্তিতেই বলেন যে, ইসলাম প্রচারে বাস্তবিকই তরবারি মূল ভূমিকা পালন করেছে । তাদের বিবৃতিগুলোর সূক্ষ্ম বিশ্লেষণে তারা নিজেরাই সুস্পষ্ট স্বীকার করেন যে: ইসলামের বিস্তারে তলোয়ারই ছিল প্রাথমিক অস্ত্র: প্রথমে তলোয়ারের ব্যবহার হয়েছিল; তারপরে ঘটেছিল ইসলামের বিস্তার । অতঃপর তারা দাবি করেন ইসলাম শান্তিপূর্ণ উপায়ে এসেছে । এক্ষেত্রে কিছু প্রশ্ন করতে হয়: ১) বিজয়-পরবতী ইসলামের বিস্তার পর্বটা কতটা শান্তিপূর্ণ ছিল? ২) ইসলামের ভৌগলিক সম্প্রসারণের প্রাথমিক “তলোয়ার পর্বটি' কি কোনই ভূমিকা রাখেনি ইসলাম বিস্তারে বা ধমস্তিরে? এসব প্রশ্নের উত্তর পাঠকগণ পাবেন একটু পরে । মুসলিম ইতিহাসবিদ লিখিত তথ্যের ভিত্তিতেই দেখানো হবে যে, পরাজিতদের ইসলামে ধর্মান্তরকরণ ব্যাপকহারে শুরু হয়েছিল যুদ্ধ ক্ষেত্রেই ৷ উপরোক্ত আধুনিক মুসলিম পণ্তিতগণের দাবির ব্যাপারে নিোক্ত বিষয় দুটি নিয়ে এখন আলোচনা করা যাক: ১) প্রথমতঃ “ইসলামের শান্তি ও ন্যায় বিচারের বার্তা” উপলব্ধির কারণেই কি অমুসলিমরা ইসলামের ছায়াতলে এসেছিল? ২) দ্বিতীয়তঃ ইসলাম যদি তলোয়ারের দ্বারা বিস্তৃত হবে, তাহলে কেন যথাক্রমে ১৪শ এবং ১ হাজার বছর মুসলিম শাসনের পরও মধ্যপ্রাচ্যে ১৪ মিলিয়ন ও ভারতে ৮০ শতাংশ লোক অমুসলিম রয়ে গেছে? মধ্যপ্রাচ্যে ও ভারতে মুসলিম আক্রমণের প্রাথমিক চিত্রটি ইতিমধ্যেই সংক্ষিপ্ত বর্ণিত হয়েছে । ১০০০ থেকে ১০২৭ সাল পর্যন্ত সুলতান মাহমুদ সতের বার উত্তর ভারতে ধ্বংসাত্মক আক্রমণ ও হত্যাযজ্ঞ চালান । সুলতান মাহমুদের প্রথম আক্রমণের তিন দশক পর আল-বেরুনি তার ২৯ .. 91081108, 0. 125 ৬৬8৭9 0 (1979) 716 1//5177, 14714, 1010511181) 01001) 1400. [,0170017, 0. 187
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।