Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 55 ১০৯ ১১০ থেকেই ৩০ হাজার শ্বেতাঙ্গ কুমারী নারী ছিল দাস হিসেবে কজাকৃতদের মধ্যে 1 এ. এস. ট্রিটনের মতে, এক অভিযানে মুসা প্রতিটি চার্চ ধ্বংস করে ও সেগুলোর ঘণ্টা ভেঙ্গে ফেলে | তারা আত্মসমর্পণ করলে মুসলিমরা যুদ্ধে নিহতদের ধনসম্পদ, গ্যালিসিয়ায় পলাতকদের ধনসম্পদ এবং চার্চের ধনসম্পদ ও সোনা-দানা, হীরা-জহরত করায়ত্ত করে 1৫ ৭১১ সালে ইসলামের স্পেন বিজয় শুরুর পর চার দশকেরও বেশি সময় ধরে সেখানে সাংঘাতিক বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতা চলে | অবশেষে উমাইয়া রাজপুত্র আবদ আল-রহমান দামেস্ক থেকে পিছু ধাওয়াকারী আব্বাসীয় ঘাতকদের সামনে পালিয়ে যখন স্পেনে পৌঁছেন, তারপর সেখানে দৃশ্যত একটা স্থিতিশীলতা ফিরে আসে । আবদ আল-রহমান স্পেনে উমাইয়া রাজবংশ (৭৫৬-১০৭১) প্রতিষ্ঠা করেন । ইহুদি ও খিষ্টান জিম্মি প্রজাদের বিরুদ্ধে গৌড়া মুসলিম ও “উলেমা*দের বৈষম্যমূলক ইসলামি আইন প্রয়োগে উদাসীনতা দেখানোর কারণে উমাইয়া শাসকরা এঁতিহাসিকভাবে “গডলেস' বা 'ঈশ্বরহীন' হিসেবে আখ্যায়িত হয়েছে (কারণ হিসেবে ৫ম অধ্যায়ে “কিভাবে মুসলিমবিশ্ব বুদ্ধিবৃত্তিক ও বস্তগত উৎকর্ষ সাধন করে£ উপশিরোনাম দেখুন) | উমাইয়া শাসকরা অনেকটা সহনশীলতার সঙ্গে দেশ শাসন করতেন । তারা সাধারণতঃ মোহাম্মদের ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ছিলেন এবং অমুসলিমদেরকে ধর্মান্তরিত করার জন্য কখনো চাপ দেননি, কর প্রদানের মাধ্যমে তারা রাজকোষ পূর্ণ করলেই খুশী ছিলেন । স্পেনের যেসব ইহুদিরা মুসলিম হানাদারদেরকে মুক্তিদাতারূপে গণ্য করেছিল বলে বলা হয়, তারা অল্পদিনের মধ্যেই তাদের তথাকথিত মুক্তিদাতার স্বরূপ দেখতে পায় । শিঘ্রই তারা মুসলিম কর্তৃক নানারকম অসম্মান ও শোষণের শিকার হয় । মুসলিম শাসকরা তাদের উপর ইসলামি আইনে নির্দেশিত জিম্মিদের উপর আরোপযোগ্য অবমাননাজনক জিজিয়া, দুর্বহ খারাজ (বশ্যতা ও ভূমিকর) ও অন্যান্য কর আরোপ করেন । চার্চ ও সিনাগগ নির্মাণ নিষিদ্ধ করা হয় । ক্রীতদাসরূপে কজাকৃত ইহুদি ও খিষ্টানদেরকে শ্রমিকরূপে ব্যবহার করে ধ্বংসপ্রাপ্ত চার্চ সিনাগগের ইট, কড়ি-বর্গা, খুঁটি, দরজা-জানালা দিয়ে সেম্থানে মসজিদ গড়া হয় । ওমরের চুক্তি (নিচে দেখুন) অনুযায়ী তাদের জন্য অস্ত্রবহন, ঘোড়ায় চড়া, জুতা পড়া, চার্চের বেল বা ঘন্টা বাজানো, সবুজ কিছু পরিধান করা ও মুসলিম হামলাকারীদেরকে প্রতিহত করা নিষিদ্ধ হয়। যিশুকে স্বর্গীয় ঘোষণা ও ইসলাম থেকে কাউকে অন্য ধর্মে দীক্ষিত করার চেষ্টা বরাবরই মারাত্মক অপরাধ ছিল | ১০১০ ও ১০১৩ সালের মধ্যে কর্ডোভার নিকটবর্তী অঞ্চল ও স্পেনের অন্যান্য অঞ্চলে হাজার হাজার ইহুদিকে হত্যা করা হয় ৷ অমুসলিমদের সরকারি চাকরিতে অন্তর্ভূক্তির প্রতিবাদে ১০৬৬ সালে ব্যাপক দাঙ্গা শুরু হয়, যার ফলে গ্রানাডার ৪,০০০ ইহুদির একটা গোটা সম্প্রদায়কে গণহত্যার মাধ্যমে নির্মূল করা হয়। স্পেনের ইহুদি, খ্রিষ্টান ও মোজারাবদের (আরবীয়কৃত খ্রিষ্টান ক্রীতদাস) উপর চরম দুঃস্বপ্ন নেমে আসে যখন উত্তর আফ্রিকার গোড়া আলমোরাভিদ (১০৮৫-১১৪৭) ও আলমোহাদরা (১১৩৩-১২৭০) স্পেন আক্রমণ করে উমাইয়াদের তাড়িয়ে দেয়। এসব গোড়া ধর্মীয় শাসকরা যেখানেই গেছে সেখানেই অবিশ্বাসীদের উপর সন্ত্রাস ছড়িয়েছে । ১১৪৩ সালে আলমোহাদ খলিফা আল-মুমিন ইসলাম গ্রহণে অস্বীকৃতিকারী ইহুদি ও খিষ্টানদের দেশ থেকে বিতাড়িত করার আদেশ দেন ৷ আলমোহাদ খলিফা আল-মুমিন (১১৩৩-৬৩), আবু ইয়াকুব (১১৬৩-৮৪) এবং আল-মনসুর (১১৮৪-৯৯) কর্তৃক মৃত্যু ও দেশ থেকে বিতাড়িত হওয়ার ভয়ে ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করে । আলমোরাভিদ শাসকরা ১১২৬ সালে গ্রানাডার খিষ্টানদেরকে মরক্কোয় নির্বাসিত করেন | ১১৪৮ সালে আলমোহাদরা কর্ডোভা বিজয়ের পর ইহুদিদের হয় ইসলাম গ্রহণ নয় মৃত্যু, কিংবা নির্বাসন - এ তিনটির একটি বেছে নেয়ার নির্দেশ দেয় । এসময় বিখ্যাত ইনুদি ধর্ম শান্ত্রবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ মোজেস মাইমোনিদ (১১৩৫-১২০৪)-এর পরিবারসহ অন্যান্য অনেক ইহুদি নির্বাসন বেছে নেয় । অধিকাংশ মুসলিম অধিকৃত দেশে ইহুদিদের উপর একই রকম নিপীড়ন চলায় মাইমোনিদের পরিবার প্রথমে মরক্োয় স্থায়ী হতে ব্যর্থ হয়ে পরে প্যালেস্টাইনে চলে যায় । মুসলিম ছদ্মবেশে প্রায় দুই দশক ইসলামি দেশে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত তারা মিশরের ফুস্তাত-এ স্থায়ী হয় । মাইমোনিদ তার লেখা “দ্য এপিসল টু দ্যা জুজ অব ইয়েমেন" গ্রন্থে মুসলিম দেশে ইহুদিদের উপর নেমে আসা নির্যাতন সম্পর্কে সম্যক ইঙ্গিত দিয়েছেন ।৮ তিনি ইয়েমেন, উত্তর আফ্রিকা ও স্পেনে ইহুদিদের উপর নিপীড়ন ও জোরপূর্বক ইসলামে ধর্মান্তরকরণ সম্পর্কে লিখেন: “অবিরাম নির্যাতন-নিপীড়নের ফলে অনেকের মনে আমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে দৃঢ়তা হারাবে ও সন্দেহ সৃষ্টি করবে অথবা বিপথে পরিচালিত হবে । কারণ তারা আমাদের দুর্বলতা দেখতে পাচ্ছে । তারা আমাদের উপর শক্রপক্ষের বিজয় ও কর্তৃত্ব দর্শন করছে । তিনি আরও লিখেছেন : ঈশ্বর আমাদেরকে আরবদের মাঝে ছুঁড়ে দিয়েছেন, যারা আমাদেরকে ভয়ঙ্করভাবে নির্যাতন করছে এবং আমাদের বিরুদ্ধে বিষাক্ত ও বৈষম্যমূলক আইন পাস করছে, যা আমাদেরকে ধর্মগ্রন্থ পূর্বেই সতর্ক করেছিল, “আমাদের শক্ররাই আমাদের বিচার করবে' (িউটেরোনমি ৩২:৩১) | তারা আমাদেরকে যতটা উৎগীড়ন, মর্ষাদাহানি ও ঘৃণা করেছে ততটা কখনো কোন জাতি করেনি । “আমরা তাদের দ্বারা মানুষের সহ্যের অতীত অসম্মানিত হয়েছি' - একথার উপর জোর দিয়ে মাইমোনিদ আরও লিখেছেন: ইসাইয়া'র শিক্ষায় দীক্ষিত হয়ে আমরা আবাল-বৃদ্ধ সবাই অবমানিত হতে অভ্যস্ত হওয়ার সম্মতি দিয়েছি । ইসাইয়া আমাদেরকে বলেছেন: “আমি প্রহারকারীকে আমার পিঠ ও গাল এগিয়ে দিয়েছি, যারা আমার চুল উপড়ে ফেলেছে (৫০:৬)। তথাপি আমরা তাদের দুর্যবহার থেকে মুক্তি পাইনা, ২৬,101 01999), 0. 103 2১... 15100) 43 01970) 7776 04177750710 77677 1107-74/51711 57/77/0015, [810]. 0855 & 0০. 1:10., ],01001, 09. 45 ২৬, ড/91017 0. 247 ২৭, [10 81790, 0. 226,236 ২৮, 11170101065 1৬] (1952) 719565 14177107710251 11915116 10 %6771671: 71016474710 07787701 07701716 17726 11076) 7/6/510715, ০. 4৯১17911017 018105, 13. 00101, 4১101611081) £১০৪001119 101 9৮191) 7২০১০৪1০1), ০৬ % 01]

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।